1. admin@dhupchaya.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগেরহাটের কচুয়ায় জাতীয় যুব দিবস পালিত সনদ ও যুব ঋণের চেক বিতরণ রূপসা কলেজের প্রভাষক দু/র্বৃত্তের গু/লিতে আহত হওয়ায় বিচারের দাবিতে মানববন্ধন প্রধানমন্ত্রী খুলনায় আগমন উপলক্ষে রূপসায় প্রস্তুতি সভায় এমপি হেলাল রূপসায় প্রেস ব্রিফিংএর মাধ্যমে চেয়ারম্যান প্রার্থী ঘোষণা আলহাজ্ব মো. মহিউদ্দিন শেখের অবশেষে ধরা পড়লেন দক্ষিণের ‘মা/দক সম্রাজ্ঞী’ চম্পা, আমতলীতে স্বস্তির হাওয়া বাগেরহাটে বাংলালিংক কর্মীকে কু/পিয়ে লক্ষাধিক টাকা ছিন/তাই আমতলীতে মা/দক ব্যবসায়ী, সহযোগী ও পৃষ্ঠপোষকতাকারীকে গ্রে/ফতার ফাউন্ডেশনের ৯৫তম বোর্ড সভার দিকে তাকিয়ে ৭৪৫ কর্মী: চাকরি স্থায়ীকরণ ও বকেয়া সুবিধার দাবি সাপাহারে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত খুলনা বিভাগে ডেঙ্গু ও হামে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৫০

অবশেষে ধরা পড়লেন দক্ষিণের ‘মা/দক সম্রাজ্ঞী’ চম্পা, আমতলীতে স্বস্তির হাওয়া

ধুপছায়া ডেস্ক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
  • ১৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

উজ্জ্বল মুন্সি, আমতলী (বরগুনা) প্রতিনিধি: দক্ষিণাঞ্চলের মা/দক সম্রাজ্ঞী হিসেবে পরিচিত বরগুনার আমতলী উপজেলার চাওড়া ইউনিয়নের ঘটখালী গ্রামের বহুল আলোচিত চম্পা বেগমকে অবশেষে গ্রে/ফতার করেছে আমতলী থানা পুলিশ। দীর্ঘদিনের চেষ্টার পর তাকে গ্রে/ফতার করতে সক্ষম হওয়ায় এলাকায় স্বস্তি ফিরে এসেছে।

চম্পা বেগম বরগুনা ও পটুয়াখালী জেলার বিভিন্ন এলাকায় মা/দক, দেহ ব্যব/সাসহ নানা অপ/রাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। ইতিপূর্বে তাকে গ্রে/ফতারের জন্য একাধিকবার অভিযান পরিচালনা করা হলেও তিনি প্রতিবারই ধরাছোঁয়ার বাইরে থেকে গেছেন।

গ্রামে থেকেও অপ/রাধ জগৎ নিয়ন্ত্রণে আধুনিক সকল প্রযুক্তি তিনি কাজে লাগাতেন। তার বাড়িতে রয়েছে একাধিক সিসি ক্যামেরা। এছাড়াও তার অ/বৈধ কার্যক্রম নির্বিঘ্নে পরিচালনার জন্য বিভিন্ন এলাকার অপ/রাধীদের নিয়ে একাধিক টিম সবসময় সক্রিয় থাকতো।

চম্পা বেগম উপজেলার চাওড়া ইউনিয়নের ঘটখালী গ্রামের মৃত আঃ হক বিশ্বাসের মেয়ে।

সূত্র মতে, দীর্ঘদিন থেকে চম্পাকে গ্রেফ/তারের জন্য আমতলী থানা পুলিশ চেষ্টা চালিয়ে শেষমেশ ২৭/১০/২০২৬ তারিখ সন্ধ্যা অনুঃ ০৭.০০ ঘটিকার সময়ে তাকে গ্রেফ/তার করতে সক্ষম হয়।

আমতলী থানার দেওয়া তথ্য অনুযায়ী জানা যায়, চম্পার বিরুদ্ধে মাদ/কদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ০৭টি মামলা রয়েছে।

এ বিষয়ে আমতলী থানার অফিসার ইনচার্জ মোঃ ইয়াকুব হোসাইন বলেন, আমরা মাদ/কের বিরুদ্ধে জিরো টোলারেন্স নীতিতে কাজ করছি। মাদ/কের সাথে সম্পৃক্ত ব্যক্তি যতই শক্তিশালী হোকনা কেন তাদের আইনের আওতায় নিয়ে আসবো। এজন্য আমরা মা/দক ক্রয় বিক্রয়ের গডফাদার, মদদদাতা, পৃষ্ঠপোষকতাকারী ও সহায়তাকারীদের আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি। সেই সাথে তিনি মাদ/ক কারবারি ও সহায়তাকারীদের তথ্য দিয়ে সহায়তা করার জন্য উপজেলার প্রতিটি নাগরিকদের কাছে অনুরোধ জানান।

এদিকে চম্পার গ্রেফ/তারের খবর ছড়িয়ে পড়লে এলাকায় মিষ্টি বিতরণসহ এলাকাবাসী আনন্দ উৎসবে মেতে ওঠেন। এলাকাবাসী তাকে রিমান্ডে এনে মাদ/কসহ তার অপ/রাধ জগতের সকল তথ্য বের করে সে অনুযায়ী সকল অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
উপদেষ্টা মন্ডলী-এস এম মনিরুল হাসান বাপ্পি,  প্রকাশক-ডিকে মন্ডল, সম্পাদক ডাঃ খাঁন মোঃ শফিকুল ইসলাম, সহ-সম্পাদক-ডাঃ মোঃ  আনিসুজ্জামান, আইন বিষয়ক সম্পাদক-এ্যাড. মুজাহিদুল ইসলাম,স্বাস্থ্য বিষয়ক সম্পাদক -ডাঃ বিজন বিশ্বাস  রেজিষ্ট্রেশন নং-খুলনা-৪৬৫, অফিস ৩০০/১খানজাহান আলী রোড়, খুলনা। বানিজ্যিক কার্যালয়-রূপসা সদর, খুলনা ০১৮১৯-০১৬৩৪২।© স্বত্ব সংরক্ষিত © ধুপছায়া
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park