1. admin@dhupchaya.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগেরহাটের কচুয়ায় জাতীয় যুব দিবস পালিত সনদ ও যুব ঋণের চেক বিতরণ রূপসা কলেজের প্রভাষক দু/র্বৃত্তের গু/লিতে আহত হওয়ায় বিচারের দাবিতে মানববন্ধন প্রধানমন্ত্রী খুলনায় আগমন উপলক্ষে রূপসায় প্রস্তুতি সভায় এমপি হেলাল রূপসায় প্রেস ব্রিফিংএর মাধ্যমে চেয়ারম্যান প্রার্থী ঘোষণা আলহাজ্ব মো. মহিউদ্দিন শেখের অবশেষে ধরা পড়লেন দক্ষিণের ‘মা/দক সম্রাজ্ঞী’ চম্পা, আমতলীতে স্বস্তির হাওয়া বাগেরহাটে বাংলালিংক কর্মীকে কু/পিয়ে লক্ষাধিক টাকা ছিন/তাই আমতলীতে মা/দক ব্যবসায়ী, সহযোগী ও পৃষ্ঠপোষকতাকারীকে গ্রে/ফতার ফাউন্ডেশনের ৯৫তম বোর্ড সভার দিকে তাকিয়ে ৭৪৫ কর্মী: চাকরি স্থায়ীকরণ ও বকেয়া সুবিধার দাবি সাপাহারে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত খুলনা বিভাগে ডেঙ্গু ও হামে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৫০

আমতলীতে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন করলেন বরগুনার জেলা প্রশাসক মিজ তাসলিমা আক্তার

ধুপছায়া ডেস্ক:
  • প্রকাশের সময় : সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
  • ২১ বার এই সংবাদটি পড়া হয়েছে

উজ্জ্বল মুন্সি, আমতলী (বরগুনা) প্রতিনিধি: সনাতন ধর্মাবলম্বীদের বৃহত্তম ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরগুনার আমতলী উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বরগুনার জেলা প্রশাসক মিজ তাসলিমা আক্তার।

সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টায় তিনি প্রথমে আমতলী উপজেলার কেন্দ্রীয় পূজামণ্ডপ পরিদর্শন করেন।
জেলা প্রশাসককে কাছে পেয়ে আনন্দ প্রকাশ করেন পূজামণ্ডপে উপস্থিত সনাতন ধর্মাবলম্বীরা। এ সময় উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি অ্যাডভোকেট হরিহর চন্দ্র দাস, জগদীশ বসু, রাজীব কর্মকার, বল্টু পালসহ সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ তাঁকে স্বাগত জানান। জেলা প্রশাসক পূজামণ্ডপে উপস্থিত সবার সঙ্গে কিছু সময় কাটান এবং পূজার সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন।

পরে স্থানীয় নূরজাহান ক্লাবে পূজা উদযাপন কমিটির আয়োজনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক তাসলিমা আক্তার।
সভায় উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি অ্যাডভোকেট হরিহর চন্দ্র দাস উপজেলার দুর্গাপূজার সার্বিক চিত্র তুলে ধরেন। এ সময় তিনি প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সার্বিক সহযোগিতায় সন্তোষ প্রকাশ করেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মিজ তাসলিমা আক্তার বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ধর্ম যার যার, রাষ্ট্র সবার। আমরা সেই নীতি অনুসরণ করে সব ধর্মের মানুষের সমান সুযোগ-সুবিধা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর।”
এ সময় পূজামণ্ডপের কিছু উন্নয়নকাজের বিষয়ে জেলা প্রশাসকের কাছে দাবি জানানো হয়। দাবিগুলো সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশ দেন।

মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি অ্যাডভোকেট হরিহর চন্দ্র দাস, জগদীশ বসু, সাংবাদিক জাকির হোসেন মোল্লা ও সাংবাদিক সাইফুল্লাহ নাসির।
এ সময় উপস্থিত ছিলেন আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মো. হাফিজুর রহমান, আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসাইন, এসআরবি’র বরগুনা জেলার প্রধান, উপজেলা ও জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
উপদেষ্টা মন্ডলী-এস এম মনিরুল হাসান বাপ্পি,  প্রকাশক-ডিকে মন্ডল, সম্পাদক ডাঃ খাঁন মোঃ শফিকুল ইসলাম, সহ-সম্পাদক-ডাঃ মোঃ  আনিসুজ্জামান, আইন বিষয়ক সম্পাদক-এ্যাড. মুজাহিদুল ইসলাম,স্বাস্থ্য বিষয়ক সম্পাদক -ডাঃ বিজন বিশ্বাস  রেজিষ্ট্রেশন নং-খুলনা-৪৬৫, অফিস ৩০০/১খানজাহান আলী রোড়, খুলনা। বানিজ্যিক কার্যালয়-রূপসা সদর, খুলনা ০১৮১৯-০১৬৩৪২।© স্বত্ব সংরক্ষিত © ধুপছায়া
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park