1. admin@dhupchaya.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগেরহাটের কচুয়ায় জাতীয় যুব দিবস পালিত সনদ ও যুব ঋণের চেক বিতরণ রূপসা কলেজের প্রভাষক দু/র্বৃত্তের গু/লিতে আহত হওয়ায় বিচারের দাবিতে মানববন্ধন প্রধানমন্ত্রী খুলনায় আগমন উপলক্ষে রূপসায় প্রস্তুতি সভায় এমপি হেলাল রূপসায় প্রেস ব্রিফিংএর মাধ্যমে চেয়ারম্যান প্রার্থী ঘোষণা আলহাজ্ব মো. মহিউদ্দিন শেখের অবশেষে ধরা পড়লেন দক্ষিণের ‘মা/দক সম্রাজ্ঞী’ চম্পা, আমতলীতে স্বস্তির হাওয়া বাগেরহাটে বাংলালিংক কর্মীকে কু/পিয়ে লক্ষাধিক টাকা ছিন/তাই আমতলীতে মা/দক ব্যবসায়ী, সহযোগী ও পৃষ্ঠপোষকতাকারীকে গ্রে/ফতার ফাউন্ডেশনের ৯৫তম বোর্ড সভার দিকে তাকিয়ে ৭৪৫ কর্মী: চাকরি স্থায়ীকরণ ও বকেয়া সুবিধার দাবি সাপাহারে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত খুলনা বিভাগে ডেঙ্গু ও হামে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৫০

​রিয়াদ বিমানবন্দরে আবারও হা/মলা: নি/হতদের তালিকায় ২ প্রবাসী বাংলাদেশি, আহত তিন শতাধিক

ধুপছায়া ডেস্ক:
  • প্রকাশের সময় : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
  • ৩৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক
সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন ও ক্ষেপণা/স্ত্র হাম/লায় অন্তত ১২ জন প্রাণ হারিয়েছেন। নিহ/তদের মধ্যে দু’জন প্রবাসী বাংলাদেশি নাগরিক রয়েছেন বলে নিশ্চিত করেছে দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।
​শনিবার সংঘটিত এই ভয়াবহ হাম/লায় আরও অন্তত ৩০৯ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নিহ/তের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আহতদের দ্রুত উদ্ধার করে অ্যাম্বুলেন্স ও বিশেষ হেলিকপ্টারে স্থানীয় হাসপাতালগুলোতে ভর্তি করা হয়েছে।
​ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি সশ/স্ত্র গোষ্ঠী আনুষ্ঠানিকভাবে এই হাম/লার দায় স্বীকার করেছে। সংগঠনটির জ্যেষ্ঠ নেতা মোহাম্মদ আল-বুখাইতি জানান, ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের সাম্প্রতিক বিমান হাম/লার জবাবেই তারা এ পদক্ষেপ নিয়েছেন।
​আন্তর্জাতিক বার্তা সংস্থার প্রতিবেদন অনুযায়ী, চলতি সপ্তাহেই কিং খালেদ বিমানবন্দরে এটি তৃতীয় হাম/লার ঘটনা। এ হামলায় সৌদির আকাশ প্রতিরক্ষা ও আগাম সতর্কবার্তা ব্যবস্থা কোনো সংকেত দিতে পারেনি। এর আগের হাম/লাগুলোতে বিমানবন্দরে দাঁড়িয়ে থাকা একটি বাণিজ্যিক উড়োজাহাজ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং চারজন প্রাণ হারান।
​সৌদি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ তাদের এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় জানিয়েছে, নিহ/ত ১২ জনের মধ্যে সৌদির চারজন এবং বাংলাদেশের দু’জন ছাড়াও যুক্তরাষ্ট্র, জর্ডান, ফিলিস্তিন, সিরিয়া, সুদান ও মিসরের এক করে নাগরিক রয়েছেন।
হাম/লার পর নিরাপত্তার স্বার্থে কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরের সকল ফ্লাইট কার্যক্রম সাময়িকভাবে স্থগিত ঘোষণা করা হয়েছে। ফ্লাইট পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ‘ফ্লাইটরাডার২৪’-এর তথ্য অনুযায়ী, রিয়াদগামী ও রিয়াদ থেকে উড্ডয়নমুখী তিন শতাধিক ফ্লাইট বাতিল করা হয়েছে এবং প্রায় দুই শতাধিক ফ্লাইটের সময়সূচি বিলম্বিত হয়েছে। রিয়াদগামী ফ্লাইটগুলোকে বিকল্প বিমানবন্দরে অবতরণের নির্দেশ দেওয়া হয়েছে। বর্তমানে বিমানবন্দরে সার্বিক ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা হচ্ছে।
​এদিকে রিয়াদের ঘটনার পরপরই সৌদির দাম্মামে কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে একটি প্রজেক্টাইল আঘাত হানে। তবে রোববার ভোরে রিয়াদের দক্ষিণ-পূর্বাঞ্চলে ধেয়ে আসা আরও একটি ক্ষেপণা/স্ত্র আকাশে ধ্বংস করে দিয়েছে সৌদি নেতৃত্বাধীন প্রতিরক্ষা জোট। পরিস্থিতির অবনতি হওয়ায় বিশ্বজুড়ে বেশ কয়েকটি প্রধান এয়ারলাইন্স ইতোমধ্যে রিয়াদে তাদের ফ্লাইট সাময়িকভাবে বাতিল বা স্থগিত করেছে।

ছবি সংগ্রহীত

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
উপদেষ্টা মন্ডলী-এস এম মনিরুল হাসান বাপ্পি,  প্রকাশক-ডিকে মন্ডল, সম্পাদক ডাঃ খাঁন মোঃ শফিকুল ইসলাম, সহ-সম্পাদক-ডাঃ মোঃ  আনিসুজ্জামান, আইন বিষয়ক সম্পাদক-এ্যাড. মুজাহিদুল ইসলাম,স্বাস্থ্য বিষয়ক সম্পাদক -ডাঃ বিজন বিশ্বাস  রেজিষ্ট্রেশন নং-খুলনা-৪৬৫, অফিস ৩০০/১খানজাহান আলী রোড়, খুলনা। বানিজ্যিক কার্যালয়-রূপসা সদর, খুলনা ০১৮১৯-০১৬৩৪২।© স্বত্ব সংরক্ষিত © ধুপছায়া
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park