
আন্তর্জাতিক ডেস্ক
লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বাহিনীর একটি ড্রোন হাম/লায় দুই বাংলাদেশি কর্মী নি/হত হয়েছেন। সোমবার স্থানীয় সময় দুপুর ১২টার দিকে নাবাতিয়েহর জেব্দিন এলাকায় একটি আবাসিক ভবনে এই হাম/লা চালানো হয়। এতে ওই দুই বাংলাদেশির পাশাপাশি এক সিরীয় নাগরিকও প্রাণ হারিয়েছেন।
বৈরুতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এক শোকবার্তায় এই তথ্য নিশ্চিত করেছে। নিহ/তরা হলেন:
শফিকুল ইসলাম: সাতক্ষীরা সদর উপজেলার ভালুকা চাঁদপুর গ্রামের আফসার আলীর ছেলে।
মোহাম্মদ নাহিদুল ইসলাম: আশাশুনি উপজেলার কাদাকাটি গ্রামের মোহাম্মদ আবদুল কাদেরের ছেলে।
বর্তমানে তাদের ম/র/দেহ নাবাতিয়েহর নাবিহ বেররি হাসপাতালে রাখা হয়েছে। এর আগে গত ৮ এপ্রিলও বৈরুতে ইসরায়েলি বিমান হাম/লায় দিপালী বেগম নামে এক বাংলাদেশি নারী নিহ/ত হয়েছিলেন।
উল্লেখ্য যে, গত ১৬ এপ্রিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে যু/দ্ধ/বিরতি ঘোষণা করলেও দক্ষিণ লেবাননে সংঘাত থামেনি। ইসরায়েলি বাহিনীর অব্যাহত অভিযানের মুখে সাধারণ মানুষ এবং প্রবাসী শ্রমিকরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।
অন্যদিকে, হিজবুল্লাহও পাল্টা ড্রোন হাম/লা চালিয়ে ইসরায়েলি সেনাদের লক্ষ্যবস্তু করার দাবি করেছে। একের পর এক এমন ঘটনায় লেবাননে অবস্থানরত প্রবাসীদের মধ্যে আত/ঙ্ক ছড়িয়ে পড়েছে।
নিহ/ত দুই বাংলাদেশির পরিবারে এখন শোকের মাতম চলছে। ম/র/দেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার বিষয়ে দূতাবাসের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।