1. admin@dhupchaya.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগেরহাটের কচুয়ায় জাতীয় যুব দিবস পালিত সনদ ও যুব ঋণের চেক বিতরণ রূপসা কলেজের প্রভাষক দু/র্বৃত্তের গু/লিতে আহত হওয়ায় বিচারের দাবিতে মানববন্ধন প্রধানমন্ত্রী খুলনায় আগমন উপলক্ষে রূপসায় প্রস্তুতি সভায় এমপি হেলাল রূপসায় প্রেস ব্রিফিংএর মাধ্যমে চেয়ারম্যান প্রার্থী ঘোষণা আলহাজ্ব মো. মহিউদ্দিন শেখের অবশেষে ধরা পড়লেন দক্ষিণের ‘মা/দক সম্রাজ্ঞী’ চম্পা, আমতলীতে স্বস্তির হাওয়া বাগেরহাটে বাংলালিংক কর্মীকে কু/পিয়ে লক্ষাধিক টাকা ছিন/তাই আমতলীতে মা/দক ব্যবসায়ী, সহযোগী ও পৃষ্ঠপোষকতাকারীকে গ্রে/ফতার ফাউন্ডেশনের ৯৫তম বোর্ড সভার দিকে তাকিয়ে ৭৪৫ কর্মী: চাকরি স্থায়ীকরণ ও বকেয়া সুবিধার দাবি সাপাহারে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত খুলনা বিভাগে ডেঙ্গু ও হামে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৫০

কলকাতায় কোয়েস্ট মলে কেনাকাটার সময় দেখা মিলল পলাতক শেখ হেলাল ও তন্ময়ের

ধুপছায়া ডেস্ক:
  • প্রকাশের সময় : সোমবার, ৬ জুলাই, ২০২৬
  • ১১৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

ধুপছায়া ডেস্ক:
কলকাতার পার্ক সার্কাসে অবস্থিত ঐতিহ্যবাহী ‘কোয়েস্ট মল’-এ কেনাকাটা করতে দেখা গেছে বাংলাদেশের নি/ষিদ্ধ সংগঠনের নেতা এবং সাবেক স্বৈ/র/শাসক শেখ হাসিনার চাচাতো ভাই শেখ হেলাল উদ্দিন ও তাঁর ছেলে সাবেক সংসদ সদস্য শেখ শাহরান নাসের তন্ময়কে। আল জাজিরার প্রখ্যাত অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়েরের একটি ফেসবুক পোস্টের মাধ্যমে এই চাঞ্চল্যকর তথ্য ও ছবি প্রকাশ্যে এসেছে।
​সংশ্লিষ্ট সূত্র এবং জুলকারনাইন সায়েরের সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্ট অনুযায়ী, সম্প্রতি কলকাতার ওই বিলাসবহুল শপিং কমপ্লেক্সের দ্বিতীয় তলায় অবস্থিত আন্তর্জাতিক ব্র্যান্ড ‘নটিকা’ (Nautica)-র শোরুমে তাঁদের দীর্ঘক্ষণ কেনাকাটা করতে দেখা যায়। গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই আওয়ামী লীগের এই দুই প্রভাবশালী নেতা আত্মগোপনে রয়েছেন।
​নিউ টাউনের বিলাসবহুল অ্যাপার্টমেন্টে অবস্থান
​অনুসন্ধানী সূত্রে জানা গেছে, বাংলাদেশে হ/ত্যা, দু/র্নীতি ও চাঁ/দাবাজিসহ একাধিক সুনির্দিষ্ট মা/মলার পলাতক আ/সামি শেখ হেলাল উদ্দিন এবং তাঁর ভাই শেখ সালাউদ্দিন জুয়েল বর্তমানে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতার নিউ টাউন এলাকায় অবস্থান করছেন। সেখানকার অত্যন্ত সুরক্ষিত ও বিলাসবহুল ‘দ্যা ভি’ (The V) লাক্সারী অ্যাপার্টমেন্ট টাওয়ারের দুটি পৃথক ৪ বেডরুমের ফ্ল্যাটে তাঁরা সপরিবারে বসবাস করছেন বলে নিশ্চিত হওয়া গেছে।
গত ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে আওয়ামী লীগের যেসকল শীর্ষস্থানীয় নেতা ও সাবেক সংসদ সদস্য ভারতে রাজনৈতিক আশ্রয়ে বা অ/বৈধভাবে অবস্থান করছেন, শেখ হেলাল ও তন্ময় তাঁদের অন্যতম।
​দীর্ঘদিন পর জনসমক্ষে তাঁদের এভাবে কেনাকাটা করার ছবি ও তথ্য সামনে আসায় ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমসহ সচেতন মহলে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে।
​সূত্র: জুলকারনাইন সায়েরের ফেসবুক পোস্ট

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
উপদেষ্টা মন্ডলী-এস এম মনিরুল হাসান বাপ্পি,  প্রকাশক-ডিকে মন্ডল, সম্পাদক ডাঃ খাঁন মোঃ শফিকুল ইসলাম, সহ-সম্পাদক-ডাঃ মোঃ  আনিসুজ্জামান, আইন বিষয়ক সম্পাদক-এ্যাড. মুজাহিদুল ইসলাম,স্বাস্থ্য বিষয়ক সম্পাদক -ডাঃ বিজন বিশ্বাস  রেজিষ্ট্রেশন নং-খুলনা-৪৬৫, অফিস ৩০০/১খানজাহান আলী রোড়, খুলনা। বানিজ্যিক কার্যালয়-রূপসা সদর, খুলনা ০১৮১৯-০১৬৩৪২।© স্বত্ব সংরক্ষিত © ধুপছায়া
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park