
আন্তর্জাতিক ডেস্ক -ধুপছায়া
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আজ শুক্রবার (২০ মার্চ) ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। বৃহস্পতিবার সন্ধ্যায় শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় দেশগুলোতে আজ ৩০ রমজান পূর্ণ করে ঈদ পালনের সিদ্ধান্ত নেওয়া হয়।
যেসব দেশে আজ ঈদ উদযাপন হচ্ছে
সৌদি আরবের পাশাপাশি সংযুক্ত আরব আমিরাত (ইউএই), কাতার, কুয়েত ও বাহরাইনসহ মধ্যপ্রাচ্যের প্রায় সব দেশে ঈদের বিশেষ জামাত অনুষ্ঠিত হয়েছে। এছাড়া অস্ট্রেলিয়া এবং আফ্রিকার বিভিন্ন দেশেও আজ মুসলিম উম্মাহ ঈদ উল্লাস মেতেছে।
বিশ্বের সবচেয়ে বড় ঈদের জামাতগুলো অনুষ্ঠিত হচ্ছে মক্কার পবিত্র মসজিদুল হারাম এবং মদিনার মসজিদে নববীতে। লাখো মুসল্লি এই জামাতগুলোতে অংশ নিয়েছেন। তবে আঞ্চলিক অস্থিতিশীলতা ও যুদ্ধ পরিস্থিতির কারণে ইরানসহ নির্দিষ্ট কিছু এলাকায় প্রথাগত ঈদগাহের পরিবর্তে ভিন্ন ব্যবস্থাপনায় নামাজের আয়োজন করা হয়েছে।
এশীয় দেশগুলোতে ঈদ আগামীকাল
এদিকে বাংলাদেশ, ভারত, পাকিস্তানসহ এশিয়ার বেশ কিছু দেশে গতকাল চাঁদ দেখা যায়নি। ফলে এসব দেশে আগামীকাল শনিবার (২১ মার্চ) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। মরক্কো ও লিবিয়ার মতো দেশগুলোও শনিবার ঈদ পালনের ঘোষণা দিয়েছে।