ধুপছায়া ডেস্ক:
কলকাতার পার্ক সার্কাসে অবস্থিত ঐতিহ্যবাহী ‘কোয়েস্ট মল’-এ কেনাকাটা করতে দেখা গেছে বাংলাদেশের নি/ষিদ্ধ সংগঠনের নেতা এবং সাবেক স্বৈ/র/শাসক শেখ হাসিনার চাচাতো ভাই শেখ হেলাল উদ্দিন ও তাঁর ছেলে সাবেক সংসদ সদস্য শেখ শাহরান নাসের তন্ময়কে। আল জাজিরার প্রখ্যাত অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়েরের একটি ফেসবুক পোস্টের মাধ্যমে এই চাঞ্চল্যকর তথ্য ও ছবি প্রকাশ্যে এসেছে।
সংশ্লিষ্ট সূত্র এবং জুলকারনাইন সায়েরের সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্ট অনুযায়ী, সম্প্রতি কলকাতার ওই বিলাসবহুল শপিং কমপ্লেক্সের দ্বিতীয় তলায় অবস্থিত আন্তর্জাতিক ব্র্যান্ড ‘নটিকা’ (Nautica)-র শোরুমে তাঁদের দীর্ঘক্ষণ কেনাকাটা করতে দেখা যায়। গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই আওয়ামী লীগের এই দুই প্রভাবশালী নেতা আত্মগোপনে রয়েছেন।
নিউ টাউনের বিলাসবহুল অ্যাপার্টমেন্টে অবস্থান
অনুসন্ধানী সূত্রে জানা গেছে, বাংলাদেশে হ/ত্যা, দু/র্নীতি ও চাঁ/দাবাজিসহ একাধিক সুনির্দিষ্ট মা/মলার পলাতক আ/সামি শেখ হেলাল উদ্দিন এবং তাঁর ভাই শেখ সালাউদ্দিন জুয়েল বর্তমানে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতার নিউ টাউন এলাকায় অবস্থান করছেন। সেখানকার অত্যন্ত সুরক্ষিত ও বিলাসবহুল ‘দ্যা ভি’ (The V) লাক্সারী অ্যাপার্টমেন্ট টাওয়ারের দুটি পৃথক ৪ বেডরুমের ফ্ল্যাটে তাঁরা সপরিবারে বসবাস করছেন বলে নিশ্চিত হওয়া গেছে।
গত ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে আওয়ামী লীগের যেসকল শীর্ষস্থানীয় নেতা ও সাবেক সংসদ সদস্য ভারতে রাজনৈতিক আশ্রয়ে বা অ/বৈধভাবে অবস্থান করছেন, শেখ হেলাল ও তন্ময় তাঁদের অন্যতম।
দীর্ঘদিন পর জনসমক্ষে তাঁদের এভাবে কেনাকাটা করার ছবি ও তথ্য সামনে আসায় ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমসহ সচেতন মহলে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে।
সূত্র: জুলকারনাইন সায়েরের ফেসবুক পোস্ট