1. admin@dhupchaya.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগেরহাটের কচুয়ায় জাতীয় যুব দিবস পালিত সনদ ও যুব ঋণের চেক বিতরণ রূপসা কলেজের প্রভাষক দু/র্বৃত্তের গু/লিতে আহত হওয়ায় বিচারের দাবিতে মানববন্ধন প্রধানমন্ত্রী খুলনায় আগমন উপলক্ষে রূপসায় প্রস্তুতি সভায় এমপি হেলাল রূপসায় প্রেস ব্রিফিংএর মাধ্যমে চেয়ারম্যান প্রার্থী ঘোষণা আলহাজ্ব মো. মহিউদ্দিন শেখের অবশেষে ধরা পড়লেন দক্ষিণের ‘মা/দক সম্রাজ্ঞী’ চম্পা, আমতলীতে স্বস্তির হাওয়া বাগেরহাটে বাংলালিংক কর্মীকে কু/পিয়ে লক্ষাধিক টাকা ছিন/তাই আমতলীতে মা/দক ব্যবসায়ী, সহযোগী ও পৃষ্ঠপোষকতাকারীকে গ্রে/ফতার ফাউন্ডেশনের ৯৫তম বোর্ড সভার দিকে তাকিয়ে ৭৪৫ কর্মী: চাকরি স্থায়ীকরণ ও বকেয়া সুবিধার দাবি সাপাহারে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত খুলনা বিভাগে ডেঙ্গু ও হামে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৫০

গোপালগঞ্জে মানব পা/চা/রকারী চ/ক্রে/র মূলহোতা মন্টু মল্লিক গ্রে/প্তা/র

ধুপছায়া ডেস্ক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬
  • ৪৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

গোপালগঞ্জ প্রতিনিধি- গোপালগঞ্জে বিদেশে উচ্চ বেতনে চাকরির প্রলোভন দেখিয়ে মানব পাচারের অভিযোগে চ/ক্রে/র মূলহোতা মন্টু মল্লিককে (৬০) গ্রে/প্তা/র করেছে পুলিশ। বুধবার (১৮ মার্চ ২০২৬) সদর থানার পুলিশ বিশেষ অভিযান চালিয়ে নিজড়া ইউনিয়নের বটবাড়ী গ্রাম থেকে তাকে গ্রে/প্তা/র করে। মন্টু মল্লিক ওই গ্রামের মৃ/ত চাঁন মল্লিকের ছেলে।
​পুলিশ ও মা/ম/লার এজাহার সূত্রে জানা গেছে, ২০২৫ সালের ২০ মার্চ ভালো কাজের আশায় ৬ লক্ষ টাকা খরচ করে সৌদি আরবে পাড়ি জমান রমজান আলী খন্দকার। মা/ম/লার বাদী লালচাঁন খন্দকারের অভিযোগ, মন্টু মল্লিক ও তার সহযোগীরা রমজানকে সৌদি আরব পাঠানোর পর সেখানে অন্যত্র বিক্রি করে দেয়। বর্তমানে রমজান সৌদি আরবের একটি কা/রা/গারে বন্দি অবস্থায় মানবেতর জীবন কাটাচ্ছেন বলে দাবি করেছে তার পরিবার।
​এই ঘটনায় ভুক্তভোগীর পরিবার মানব পাচার ও অভিবাসী চো/রা/চালান প্রতিরোধ দমন অধ্যাদেশ ২০২৬-এর আওতায় একটি মা/ম/লা দায়ের করেন (মামলা স্মারক নং- ১৪৭)। ওই মা/ম/লার ভিত্তিতেই এসআই নাগির সাকিল ও তার দল অভিযান চালিয়ে প্রধান আ/সা/মিকে গ্রে/প্তা/র করতে সক্ষম হন।
​চ/ক্রের অন্যান্য সদস্যরা মা/ম/লায় মন্টু মল্লিক ছাড়াও আরও বেশ কয়েকজনকে আ/সা/মি করা হয়েছে। তারা হলেন:ডালিম মল্লিক (৩৫)নাজমুল মল্লিক (৩২)
​নদী বেগম (২৬)রোমেচা বেগম (৫০)হালিমা বেগম
​আ/সা/মিদের প্রত্যেকের বাড়ি সদর উপজেলার বটবাড়ী গ্রামে। তারা দীর্ঘদিন ধরে সং/ঘবদ্ধভাবে এই পা/চার চক্র পরিচালনা করে আসছিল বলে স্থানীয়দের অভিযোগ।
​স্থানীয়রা জানান, মন্টু মল্লিক ও তার চ/ক্রটি গ্রামের সহজ-সরল মানুষকে টার্গেট করে বিদেশে পাঠানোর নামে টাকা হাতিয়ে নেয়। ইতিপূর্বে একাধিকবার সালিশ-বৈঠক হলেও তারা কর্ণপাত করেনি। এদিকে, একমাত্র ছেলের বন্দি হওয়ার খবরে দিশেহারা হয়ে পড়েছেন রমজানের মা। কান্নায় ভেঙে পড়ে তিনি তার সন্তানকে সুস্থ অবস্থায় দেশে ফিরিয়ে আনতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
​পুলিশ জানায়, গ্রে/প্তা/রকৃত মন্টু মল্লিককে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। চক্রের বাকি সদস্যদের গ্রে/প্তা/রেও অভিযান অব্যাহত রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
উপদেষ্টা মন্ডলী-এস এম মনিরুল হাসান বাপ্পি,  প্রকাশক-ডিকে মন্ডল, সম্পাদক ডাঃ খাঁন মোঃ শফিকুল ইসলাম, সহ-সম্পাদক-ডাঃ মোঃ  আনিসুজ্জামান, আইন বিষয়ক সম্পাদক-এ্যাড. মুজাহিদুল ইসলাম,স্বাস্থ্য বিষয়ক সম্পাদক -ডাঃ বিজন বিশ্বাস  রেজিষ্ট্রেশন নং-খুলনা-৪৬৫, অফিস ৩০০/১খানজাহান আলী রোড়, খুলনা। বানিজ্যিক কার্যালয়-রূপসা সদর, খুলনা ০১৮১৯-০১৬৩৪২।© স্বত্ব সংরক্ষিত © ধুপছায়া
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park