1. admin@dhupchaya.com : admin :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বনদ/স্যুদের সহযোগীদের গ্রে/ফতার ও অভয়ারণ্যের নামে কথিত বাণিজ্য বন্ধের দাবি ঝিকরগাছায় ট্রেনের ধাক্কায় কাভার্ড ভ্যানের ড্রাইভার নি/হত খুলনায় প্রধানমন্ত্রীর আগমন নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন উপলক্ষে বর্ণাঢ্য ‍র‍্যালী অনুষ্ঠিত হয় প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে রূপসার কুদির বটতলা মঞ্চ এলাকায় বিএনপির শুভেচ্ছা মিছিল বাগেরহাটের কচুয়ায় জাতীয় যুব দিবস পালিত সনদ ও যুব ঋণের চেক বিতরণ রূপসা কলেজের প্রভাষক দু/র্বৃত্তের গু/লিতে আহত হওয়ায় বিচারের দাবিতে মানববন্ধন প্রধানমন্ত্রী খুলনায় আগমন উপলক্ষে রূপসায় প্রস্তুতি সভায় এমপি হেলাল রূপসায় প্রেস ব্রিফিংএর মাধ্যমে চেয়ারম্যান প্রার্থী ঘোষণা আলহাজ্ব মো. মহিউদ্দিন শেখের অবশেষে ধরা পড়লেন দক্ষিণের ‘মা/দক সম্রাজ্ঞী’ চম্পা, আমতলীতে স্বস্তির হাওয়া বাগেরহাটে বাংলালিংক কর্মীকে কু/পিয়ে লক্ষাধিক টাকা ছিন/তাই

রাতের আঁধারে ফের চৌমাথা লেক দখল করে বসল অবৈধ দোকান, উচ্ছেদ আজ

ধুপছায়া ডেস্ক:
  • প্রকাশের সময় : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
  • ২৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

বরিশাল জেলা প্রতিনিধি
বরিশাল নগরীর অন্যতম বিনোদন ও সৌন্দর্যবর্ধন কেন্দ্র চৌমাথা লেক এলাকায় আবারও রাতের আঁধারে ফুটপাত দখল করে অ/বৈধ দোকানপাট বসানোর অভিযোগ উঠেছে। কোটি টাকা ব্যয়ে নির্মিত এই দর্শনীয় স্থানটি দখলমুক্ত রাখতে বরিশাল সিটি কর্পোরেশনের (বিসিসি) চলমান অভিযানের মাঝেই এই ঘটনা ঘটায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় নাগরিকরা।
​স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (৮ অক্টোবর) গভীর রাতে রাজনৈতিক পরিচয়ের প্রভাব খাটিয়ে মহাসড়কের পাশে প্রায় এক ডজন দোকান বসানো হয়। এর ফলে সাধারণ পথচারীদের চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে।
​খবর পেয়ে গত শুক্রবার (৯ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে বিসিসির উচ্ছেদ শাখা ঘটনাস্থলে অভিযান চালিয়ে ৪৮ ঘণ্টার মধ্যে নিজ দায়িত্বে স্থাপনা সরিয়ে নেওয়ার কঠোর নির্দেশ দেয়। তবে শনিবার (১০ অক্টোবর) দুপুরে সরেজমিন দেখা যায়, নির্দেশ অমান্য করে দোকানগুলো এখনো সারিবদ্ধভাবে রয়ে গেছে।
​এদিকে ব্যবসায়ীদের দাবি, সাবেক প্রশাসকের আমলে বিসিসির অনুমতি, নির্দিষ্ট মাপের লোগো এবং টোকেনের মাধ্যমেই তারা ব্যবসা পরিচালনা করছেন। তবে বিসিসির উচ্ছেদ শাখার কর্মকর্তা মো. ইমরান হোসেন জানান, নির্বাহী ম্যাজিস্ট্রেট এলাকাটি পরিদর্শন করে দ্রুত স্থাপনা সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন। নির্ধারিত সময়ের মধ্যে অবৈ/ধ দখলদাররা সরে না গেলে আজ রবিবার (১১ অক্টোবর) বিসিসির প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীনের নির্দেশে কঠোর উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
উপদেষ্টা মন্ডলী-এস এম মনিরুল হাসান বাপ্পি,  প্রকাশক-ডিকে মন্ডল, সম্পাদক ডাঃ খাঁন মোঃ শফিকুল ইসলাম, সহ-সম্পাদক-ডাঃ মোঃ  আনিসুজ্জামান, আইন বিষয়ক সম্পাদক-এ্যাড. মুজাহিদুল ইসলাম,স্বাস্থ্য বিষয়ক সম্পাদক -ডাঃ বিজন বিশ্বাস  রেজিষ্ট্রেশন নং-খুলনা-৪৬৫, অফিস ৩০০/১খানজাহান আলী রোড়, খুলনা। বানিজ্যিক কার্যালয়-রূপসা সদর, খুলনা ০১৮১৯-০১৬৩৪২।© স্বত্ব সংরক্ষিত © ধুপছায়া
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park