1. admin@dhupchaya.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
বনদ/স্যুদের সহযোগীদের গ্রে/ফতার ও অভয়ারণ্যের নামে কথিত বাণিজ্য বন্ধের দাবি ঝিকরগাছায় ট্রেনের ধাক্কায় কাভার্ড ভ্যানের ড্রাইভার নি/হত খুলনায় প্রধানমন্ত্রীর আগমন নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন উপলক্ষে বর্ণাঢ্য ‍র‍্যালী অনুষ্ঠিত হয় প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে রূপসার কুদির বটতলা মঞ্চ এলাকায় বিএনপির শুভেচ্ছা মিছিল বাগেরহাটের কচুয়ায় জাতীয় যুব দিবস পালিত সনদ ও যুব ঋণের চেক বিতরণ রূপসা কলেজের প্রভাষক দু/র্বৃত্তের গু/লিতে আহত হওয়ায় বিচারের দাবিতে মানববন্ধন প্রধানমন্ত্রী খুলনায় আগমন উপলক্ষে রূপসায় প্রস্তুতি সভায় এমপি হেলাল রূপসায় প্রেস ব্রিফিংএর মাধ্যমে চেয়ারম্যান প্রার্থী ঘোষণা আলহাজ্ব মো. মহিউদ্দিন শেখের অবশেষে ধরা পড়লেন দক্ষিণের ‘মা/দক সম্রাজ্ঞী’ চম্পা, আমতলীতে স্বস্তির হাওয়া বাগেরহাটে বাংলালিংক কর্মীকে কু/পিয়ে লক্ষাধিক টাকা ছিন/তাই

বনদ/স্যুদের সহযোগীদের গ্রে/ফতার ও অভয়ারণ্যের নামে কথিত বাণিজ্য বন্ধের দাবি

ধুপছায়া ডেস্ক:
  • প্রকাশের সময় : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
  • ৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

কয়রা (খুলনা) প্রতিনিধি:মোঃমোস্তাফিজুর রহমান (হেলাল)
সুন্দরবনে বন/দ/স্যুদের দৌরাত্ম্যে জেলে, বাওয়ালি ও মৌয়ালদের জীবন-জীবিকা ক্রমেই অনিরাপদ হয়ে উঠছে। জিম্মি করে মুক্তিপণ আদায়, শারীরিক ও মানসিক নির্যা/তনের পাশাপাশি বন বিভাগের নি/ষিদ্ধ এলাকায় প্রবেশের অনুমতির নামে অর্থ আদায়ের অভিযোগও তুলেছেন বনজীবীরা। এমন পরিস্থিতিতে সুন্দরবনকে বনদ/স্যুমুক্ত করা, বনজীবীদের নিরাপত্তা নিশ্চিত করা, দ/স্যুদের স্থানীয় সহযোগীদের আইনের আওতায় আনা এবং অভয়ারণ্যের নামে কথিত বাণিজ্য বন্ধের দাবিতে খুলনার কয়রায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৪ নভেম্বর) বিকেল ৩টায় সুন্দরবনের সাকবাড়িয়া নদীর তীরে কাশিয়াবাদ ফরেস্ট স্টেশনের সামনে উপকূল ও সুন্দরবন সংরক্ষণ আন্দোলনের উদ্যোগে এবং কয়রা উপজেলা কাঁকড়া ব্যবসায়ী সমবায় সমিতির সহযোগিতায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সুন্দরবন ও উপকূল সংরক্ষণ আন্দোলনের সভাপতি সাংবাদিক তরিকুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা আ. ব. ম. আব্দুল মালেক, নাগরিক সংগঠন সুজনের কয়রা উপজেলা সভাপতি মোস্তফা শফিকুল ইসলাম, উপজেলা জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমান, সাবেক সেনা কর্মকর্তা এম আনোয়ার হোসেন, কয়রা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি সহকারী অধ্যাপক বিদেশ রঞ্জন মৃধা, কয়রা উপজেলা কাঁকড়া ব্যবসায়ী সমবায় সমিতির সাধারণ সম্পাদক ও যুবদল নেতা মো. আসাদুল ইসলাম, বাংলাদেশ মানবাধিকার ব্যুরো কয়রা উপজেলা শাখার সহসভাপতি জিএম মোনায়েম এবং বনজীবী মছানুর রহমান প্রমুখ।

বক্তারা বলেন, গত দুই বছর ধরে সুন্দরবনের বিভিন্ন বনদস্যু বাহিনী জেলে, বাওয়ালি ও মৌয়ালদের জিম্মি করে মুক্তিপণ আদায় করছে। পাশাপাশি তাঁদের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হচ্ছে। বনদস্যুদের পাশাপাশি স্থানীয় কিছু মাছ ব্যবসায়ীও এসব অপরাধমূলক কর্মকাণ্ডে সহযোগিতা করছেন বলে অভিযোগ করেন তাঁরা। বনদস্যুদের সহযোগীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান বক্তারা।

মানববন্ধনে বনজীবী মছানুর রহমান সুন্দরবনের অভয়ারণ্য ও নি/ষিদ্ধ এলাকায় প্রবেশের অনুমতির নামে বনজীবীদের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ আদায়ের অভিযোগ তোলেন। তিনি বলেন, নিষি/দ্ধ এলাকায় প্রবেশের ক্ষেত্রে নির্ধারিত নিয়মের বাইরে অর্থ লেনদেনের অভিযোগ রয়েছে। তাঁর দাবি, সংশ্লিষ্ট কিছু বন অফিসে জেলেদের কাছ থেকে জনপ্রতি ৭ হাজার থেকে ১৫ হাজার টাকা পর্যন্ত নেওয়া হয়। টাকা না দিলে মামলা দেওয়ার ভয় দেখানো হয় বলেও অভিযোগ করেন তিনি।

মছানুর রহমান আরও অভিযোগ করেন, বনদ/স্যুদের নির্দিষ্ট চিহ্ন বা কার্ড বহন এবং বিভিন্ন স্থানে দায়িত্ব পালনরত ব্যক্তিদের অর্থ দেওয়ার বিষয়েও বনজীবীদের ওপর চাপ রয়েছে। এ ছাড়া চরপাতা জেলেদের কাছ থেকে জনপ্রতি ৭ থেকে ৮ হাজার টাকা এবং ফাঁস জাল ব্যবহারকারী জেলেদের কাছ থেকে ১৩ থেকে ১৪ হাজার টাকা পর্যন্ত আদায়ের অভিযোগ করেন তিনি। এসব অর্থ আদায়ের ক্ষেত্রে বন বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাদের ভূমিকা তদন্তের দাবি জানিয়ে তিনি বলেন, বনদস্যুদের পাশাপাশি অভয়ারণ্যের নামে কথিত অর্থবাণিজ্যও সাধারণ বনজীবীদের জন্য বড় ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। এ বিষয়ে সরকারের জরুরি হস্তক্ষেপ কামনা করেন তিনি।

সভাপতির বক্তব্যে সাংবাদিক তরিকুল ইসলাম বলেন, সুন্দরবনের ওপর নির্ভরশীল হাজার হাজার মানুষের জীবন-জীবিকা আজ বন/দ/স্যুদের কারণে হুমকির মুখে। সুন্দরবনকে নিরাপদ করতে হলে শুধু দ/স্যুদের বিরুদ্ধে অভিযান চালালেই হবে না, তাদের স্থানীয় সহযোগীদেরও শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি বাড়ানো এবং বিশেষ অভিযান জোরদার করতে হবে।

বক্তারা বলেন, সুন্দরবনকে দ/স্যুমুক্ত করা কোনো ব্যক্তি বা সংগঠনের একক দাবি নয়; এটি উপকূলীয় মানুষের জীবন, জীবিকা ও নিরাপত্তার প্রশ্ন। বনদ/স্যুদের বিরুদ্ধে কার্যকর অভিযান পরিচালনা, তাদের অ/স্ত্র-গোলা/বারুদ ও রসদ সরবরাহকারীদের শনাক্ত এবং সহযোগীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। পাশাপাশি অভয়ারণ্য ও নিষি/দ্ধ এলাকার ব্যবস্থাপনাকে ঘিরে ওঠা অর্থ আদায়ের অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তাঁরা।

মানববন্ধন থেকে দল-মতনির্বিশেষে সবাইকে সুন্দরবন রক্ষার আন্দোলনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়। এ সময় সুন্দরবননির্ভর জেলে, বাওয়ালি, মৌয়ালসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
উপদেষ্টা মন্ডলী-এস এম মনিরুল হাসান বাপ্পি,  প্রকাশক-ডিকে মন্ডল, সম্পাদক ডাঃ খাঁন মোঃ শফিকুল ইসলাম, সহ-সম্পাদক-ডাঃ মোঃ  আনিসুজ্জামান, আইন বিষয়ক সম্পাদক-এ্যাড. মুজাহিদুল ইসলাম,স্বাস্থ্য বিষয়ক সম্পাদক -ডাঃ বিজন বিশ্বাস  রেজিষ্ট্রেশন নং-খুলনা-৪৬৫, অফিস ৩০০/১খানজাহান আলী রোড়, খুলনা। বানিজ্যিক কার্যালয়-রূপসা সদর, খুলনা ০১৮১৯-০১৬৩৪২।© স্বত্ব সংরক্ষিত © ধুপছায়া
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park