1. admin@dhupchaya.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন
শিরোনাম :
ঝিকরগাছায় ট্রেনের ধাক্কায় কাভার্ড ভ্যানের ড্রাইভার নি/হত খুলনায় প্রধানমন্ত্রীর আগমন নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন উপলক্ষে বর্ণাঢ্য ‍র‍্যালী অনুষ্ঠিত হয় প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে রূপসার কুদির বটতলা মঞ্চ এলাকায় বিএনপির শুভেচ্ছা মিছিল বাগেরহাটের কচুয়ায় জাতীয় যুব দিবস পালিত সনদ ও যুব ঋণের চেক বিতরণ রূপসা কলেজের প্রভাষক দু/র্বৃত্তের গু/লিতে আহত হওয়ায় বিচারের দাবিতে মানববন্ধন প্রধানমন্ত্রী খুলনায় আগমন উপলক্ষে রূপসায় প্রস্তুতি সভায় এমপি হেলাল রূপসায় প্রেস ব্রিফিংএর মাধ্যমে চেয়ারম্যান প্রার্থী ঘোষণা আলহাজ্ব মো. মহিউদ্দিন শেখের অবশেষে ধরা পড়লেন দক্ষিণের ‘মা/দক সম্রাজ্ঞী’ চম্পা, আমতলীতে স্বস্তির হাওয়া বাগেরহাটে বাংলালিংক কর্মীকে কু/পিয়ে লক্ষাধিক টাকা ছিন/তাই আমতলীতে মা/দক ব্যবসায়ী, সহযোগী ও পৃষ্ঠপোষকতাকারীকে গ্রে/ফতার

ঝিকরগাছায় ট্রেনের ধাক্কায় কাভার্ড ভ্যানের ড্রাইভার নি/হত

ধুপছায়া ডেস্ক:
  • প্রকাশের সময় : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
  • ১৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

মাসুদ হোসেন, ঝিকরগাছা প্রতিনিধি: যশোরের ঝিকরগাছায় খুলনাগামী বেতনা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় মুরগির খাদ্য বোঝাই একটি কাভার্ড ভ্যান দ্বিখণ্ডিত হয়েছে। এ ঘটনায় কাটাখাল কলোনি পাড়ার বাসিন্দা মুজিবার রহমানের পুত্র ট্রাকচালক আতিয়ার রহমান (৫৫) নি/হত হয়েছেন।

বুধবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে যশোর-বেনাপোল মহাসড়কের গাজীরদরগাহ ফিলিং স্টেশন থেকে জয়কৃষ্ণপুরগামী সড়কের একটি অরক্ষিত ও অননুমোদিত রেলক্রসিংয়ে এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মুরগির খাদ্যবোঝাই কাভার্ড ভ্যানটি রেলক্রসিং পার হওয়ার সময় বেতনা এক্সপ্রেস ট্রেনের সঙ্গে সংঘর্ষ হয়। এতে কাভার্ড ভ্যানটির কেবিন মূল বডি থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এবং ট্রেনের ধাক্কায় কিছু দূর এগিয়ে যায়। দু/র্ঘটনায় ট্রাক চালক আতিয়ার রহমান গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পর ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানা গেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত মৃ/তদেহ যশোর জেনারেল হাসপাতালে আছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
উপদেষ্টা মন্ডলী-এস এম মনিরুল হাসান বাপ্পি,  প্রকাশক-ডিকে মন্ডল, সম্পাদক ডাঃ খাঁন মোঃ শফিকুল ইসলাম, সহ-সম্পাদক-ডাঃ মোঃ  আনিসুজ্জামান, আইন বিষয়ক সম্পাদক-এ্যাড. মুজাহিদুল ইসলাম,স্বাস্থ্য বিষয়ক সম্পাদক -ডাঃ বিজন বিশ্বাস  রেজিষ্ট্রেশন নং-খুলনা-৪৬৫, অফিস ৩০০/১খানজাহান আলী রোড়, খুলনা। বানিজ্যিক কার্যালয়-রূপসা সদর, খুলনা ০১৮১৯-০১৬৩৪২।© স্বত্ব সংরক্ষিত © ধুপছায়া
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park