1. admin@dhupchaya.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগেরহাটের কচুয়ায় জাতীয় যুব দিবস পালিত সনদ ও যুব ঋণের চেক বিতরণ রূপসা কলেজের প্রভাষক দু/র্বৃত্তের গু/লিতে আহত হওয়ায় বিচারের দাবিতে মানববন্ধন প্রধানমন্ত্রী খুলনায় আগমন উপলক্ষে রূপসায় প্রস্তুতি সভায় এমপি হেলাল রূপসায় প্রেস ব্রিফিংএর মাধ্যমে চেয়ারম্যান প্রার্থী ঘোষণা আলহাজ্ব মো. মহিউদ্দিন শেখের অবশেষে ধরা পড়লেন দক্ষিণের ‘মা/দক সম্রাজ্ঞী’ চম্পা, আমতলীতে স্বস্তির হাওয়া বাগেরহাটে বাংলালিংক কর্মীকে কু/পিয়ে লক্ষাধিক টাকা ছিন/তাই আমতলীতে মা/দক ব্যবসায়ী, সহযোগী ও পৃষ্ঠপোষকতাকারীকে গ্রে/ফতার ফাউন্ডেশনের ৯৫তম বোর্ড সভার দিকে তাকিয়ে ৭৪৫ কর্মী: চাকরি স্থায়ীকরণ ও বকেয়া সুবিধার দাবি সাপাহারে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত খুলনা বিভাগে ডেঙ্গু ও হামে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৫০

শ্রদ্ধা ও ভালোবাসায় শহীদ ফারহান ফাইয়াজের ১৯তম জন্মবার্ষিকী উদযাপিত: প্রীতি ফুটবল ম্যাচ ও দোয়া অনুষ্ঠিত

ধুপছায়া ডেস্ক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ১২২ বার এই সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: গভীর শ্রদ্ধা, ভালোবাসা ও স্মৃতির মধ্য দিয়ে জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম বীর শহীদ ফারহান ফাইয়াজের ১৯তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে আজ আয়োজিত হয় বিশেষ প্রীতি ফুটবল ম্যাচ ও দোয়া মাহফিল।

সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে এই ব্যতিক্রমী ও ভাবগাম্ভীর্যপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে খেলার আনন্দের পাশাপাশি দেশের জন্য শহীদ ফারহান ফাইয়াজের অসামান্য আত্ম/ত্যাগের কথা স্মরণ করা হয়। একই সাথে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

উক্ত আয়োজনে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক, উপ-পরিচালক  মোহাম্মদ শরীফুল ইসলাম, সোসাইটির সম্মানিত সভাপতি ড. মো: রেজাউল কবির সহ সমাজকল্যাণ মন্ত্রণালয় ও ফাউন্ডেশনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং সমাজের বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে শহীদ ফারহান ফাইয়াজের মা-বাবা উপস্থিত থেকে তাঁর স্মৃতিচারণ করেন। উপস্থিত অতিথিবৃন্দ ফারহান ফাইয়াজের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা ও সহানুভূতি প্রকাশ করেন।

আয়োজক সংগঠনের নেতৃবৃন্দ ব্যক্ত করেন যে, শহীদ ফারহান ফাইয়াজের এই মহান আত্মত্যাগ ও স্মৃতি তরুণ প্রজন্মের মাঝে দেশপ্রেম এবং বীরত্বের অনুপ্রেরণা হয়ে চিরকাল অম্লান থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
উপদেষ্টা মন্ডলী-এস এম মনিরুল হাসান বাপ্পি,  প্রকাশক-ডিকে মন্ডল, সম্পাদক ডাঃ খাঁন মোঃ শফিকুল ইসলাম, সহ-সম্পাদক-ডাঃ মোঃ  আনিসুজ্জামান, আইন বিষয়ক সম্পাদক-এ্যাড. মুজাহিদুল ইসলাম,স্বাস্থ্য বিষয়ক সম্পাদক -ডাঃ বিজন বিশ্বাস  রেজিষ্ট্রেশন নং-খুলনা-৪৬৫, অফিস ৩০০/১খানজাহান আলী রোড়, খুলনা। বানিজ্যিক কার্যালয়-রূপসা সদর, খুলনা ০১৮১৯-০১৬৩৪২।© স্বত্ব সংরক্ষিত © ধুপছায়া
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park