নিজস্ব প্রতিবেদক: গভীর শ্রদ্ধা, ভালোবাসা ও স্মৃতির মধ্য দিয়ে জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম বীর শহীদ ফারহান ফাইয়াজের ১৯তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে আজ আয়োজিত হয় বিশেষ প্রীতি ফুটবল ম্যাচ ও দোয়া মাহফিল।
সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে এই ব্যতিক্রমী ও ভাবগাম্ভীর্যপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে খেলার আনন্দের পাশাপাশি দেশের জন্য শহীদ ফারহান ফাইয়াজের অসামান্য আত্ম/ত্যাগের কথা স্মরণ করা হয়। একই সাথে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
উক্ত আয়োজনে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক, উপ-পরিচালক মোহাম্মদ শরীফুল ইসলাম, সোসাইটির সম্মানিত সভাপতি ড. মো: রেজাউল কবির সহ সমাজকল্যাণ মন্ত্রণালয় ও ফাউন্ডেশনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং সমাজের বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে শহীদ ফারহান ফাইয়াজের মা-বাবা উপস্থিত থেকে তাঁর স্মৃতিচারণ করেন। উপস্থিত অতিথিবৃন্দ ফারহান ফাইয়াজের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা ও সহানুভূতি প্রকাশ করেন।
আয়োজক সংগঠনের নেতৃবৃন্দ ব্যক্ত করেন যে, শহীদ ফারহান ফাইয়াজের এই মহান আত্মত্যাগ ও স্মৃতি তরুণ প্রজন্মের মাঝে দেশপ্রেম এবং বীরত্বের অনুপ্রেরণা হয়ে চিরকাল অম্লান থাকবে।