1. admin@dhupchaya.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগেরহাটের কচুয়ায় জাতীয় যুব দিবস পালিত সনদ ও যুব ঋণের চেক বিতরণ রূপসা কলেজের প্রভাষক দু/র্বৃত্তের গু/লিতে আহত হওয়ায় বিচারের দাবিতে মানববন্ধন প্রধানমন্ত্রী খুলনায় আগমন উপলক্ষে রূপসায় প্রস্তুতি সভায় এমপি হেলাল রূপসায় প্রেস ব্রিফিংএর মাধ্যমে চেয়ারম্যান প্রার্থী ঘোষণা আলহাজ্ব মো. মহিউদ্দিন শেখের অবশেষে ধরা পড়লেন দক্ষিণের ‘মা/দক সম্রাজ্ঞী’ চম্পা, আমতলীতে স্বস্তির হাওয়া বাগেরহাটে বাংলালিংক কর্মীকে কু/পিয়ে লক্ষাধিক টাকা ছিন/তাই আমতলীতে মা/দক ব্যবসায়ী, সহযোগী ও পৃষ্ঠপোষকতাকারীকে গ্রে/ফতার ফাউন্ডেশনের ৯৫তম বোর্ড সভার দিকে তাকিয়ে ৭৪৫ কর্মী: চাকরি স্থায়ীকরণ ও বকেয়া সুবিধার দাবি সাপাহারে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত খুলনা বিভাগে ডেঙ্গু ও হামে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৫০

বিএনপি নেতার চাঁ/দা নেওয়ার নতুন স্টাইল: ব্যবসায়ীর অণ্ডকোষ চেপে চেক-স্ট্যাম্পে স্বাক্ষর আদায়, অভিযুক্ত গ্রে/প্তার

ধুপছায়া ডেস্ক:
  • প্রকাশের সময় : রবিবার, ৫ জুলাই, ২০২৬
  • ৭০ বার এই সংবাদটি পড়া হয়েছে

​বরিশাল প্রতিনিধি:
বরিশালে এক আবাসন ব্যবসায়ীকে অফিসে ঢুকে চরম শারীরিকভাবে হেনস্তা ও মারধর করে জোরপূর্বক চেক ও স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগে মোস্তাফিজুর রহমান লিটু নামে এক ব্যক্তিকে গ্রে/প্তার করেছে পুলিশ। রোববার (৫ জুলাই) বেলা ২টার দিকে নগরের সদর রোডের একটি ব্যবসাপ্রতিষ্ঠানের সামনে থেকে তাকে গ্রে/প্তার করা হয়।
​গ্রে/প্তার হওয়া মোস্তাফিজুর রহমান লিটু নগরীতে যুবদলের রাজনীতির সঙ্গে যুক্ত বলে স্থানীয়ভাবে পরিচিত। তার বড় ভাই মাহবুবুর রহমান পিন্টু মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি। তবে ঘটনার পর জেলা ও মহানগর যুবদল সংবাদ সম্মেলন করে দাবি করেছে, লিটু যুবদলের কোনো কমিটির সদস্য নন।
​পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, গত ২৭ জুন সন্ধ্যার পর নগরের সদর রোডে অগ্রণী হাউজিং (আবাসন) লিমিটেডের কার্যালয়ে এই ঘটনা ঘটে। ভুক্তভোগী প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আব্দুল আজিজ হাওলাদার শনিবার রাতে তার কার্যালয়ের সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করলে বিষয়টি নিয়ে তোলপাড় সৃষ্টি হয়। এর আগে গত বৃহস্পতিবার তিনি আদালতে একটি নালিশি মা/মলা দায়ের করেন।
​সিসিটিভি ফুটেজে দেখা যায়, আব্দুল আজিজের কক্ষে চারজন যুবক প্রবেশ করেন। তাদের মধ্যে মোস্তাফিজুর রহমান লিটু নামের ওই ব্যক্তি আবাসন ব্যবসায়ীকে বেদম মারধর করেন। একপর্যায়ে তার অণ্ডকোষ চেপে ধরে জোরপূর্বক দুটি চেকে এবং স্ট্যাম্পে স্বাক্ষর করিয়ে নেওয়া হয়। মারধরের সময় ভুক্তভোগী চিৎকার করলে বাইরের লোক সহায়তার জন্য এগিয়ে আসার চেষ্টা করলেও লিটুর সহযোগীরা তাদের ধাক্কা দিয়ে বের করে দেয়।
​ভুক্তভোগী ব্যবসায়ী আব্দুল আজিজ হাওলাদার জানান, লিটু একসময় তার প্রতিষ্ঠানের অংশীদার ছিলেন। তার বিনিয়োগের বিপরীতে পাওনা জমি বুঝিয়ে দেওয়া হয়েছে এবং প্রতিষ্ঠানের কাছে কোনো পাওনা নেই মর্মে লিখিত অঙ্গীকারনামাও রয়েছে। এরপরও লিটু তার কাছে ১ কোটি টাকা চাঁ/দা দাবি করে আসছিলেন। গত ২৭ জুন অফিসে ঢুকে মারধর করে জোরপূর্বক ৭০ লাখ টাকার একটি চেক, একটি ব্ল্যাংক চেক এবং দুটি সাদা স্ট্যাম্পে সই নেওয়া হয়। ঘটনার পরপরই ব্যাংককে অবহিত করায় কোনো টাকা তুলতে পারেনি অভিযুক্তরা।
​বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল মামুন উল ইসলাম গ্রে/প্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, আদালতের নির্দেশনা অনুযায়ী মাম/লাটি এফআইআর হিসেবে গ্রহণের প্রক্রিয়া চলছে। এই ঘটনার বিষয়ে বিস্তারিত জানাতে পুলিশের পক্ষ থেকে সংবাদ সম্মেলনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
উপদেষ্টা মন্ডলী-এস এম মনিরুল হাসান বাপ্পি,  প্রকাশক-ডিকে মন্ডল, সম্পাদক ডাঃ খাঁন মোঃ শফিকুল ইসলাম, সহ-সম্পাদক-ডাঃ মোঃ  আনিসুজ্জামান, আইন বিষয়ক সম্পাদক-এ্যাড. মুজাহিদুল ইসলাম,স্বাস্থ্য বিষয়ক সম্পাদক -ডাঃ বিজন বিশ্বাস  রেজিষ্ট্রেশন নং-খুলনা-৪৬৫, অফিস ৩০০/১খানজাহান আলী রোড়, খুলনা। বানিজ্যিক কার্যালয়-রূপসা সদর, খুলনা ০১৮১৯-০১৬৩৪২।© স্বত্ব সংরক্ষিত © ধুপছায়া
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park