1. admin@dhupchaya.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগেরহাটের কচুয়ায় জাতীয় যুব দিবস পালিত সনদ ও যুব ঋণের চেক বিতরণ রূপসা কলেজের প্রভাষক দু/র্বৃত্তের গু/লিতে আহত হওয়ায় বিচারের দাবিতে মানববন্ধন প্রধানমন্ত্রী খুলনায় আগমন উপলক্ষে রূপসায় প্রস্তুতি সভায় এমপি হেলাল রূপসায় প্রেস ব্রিফিংএর মাধ্যমে চেয়ারম্যান প্রার্থী ঘোষণা আলহাজ্ব মো. মহিউদ্দিন শেখের অবশেষে ধরা পড়লেন দক্ষিণের ‘মা/দক সম্রাজ্ঞী’ চম্পা, আমতলীতে স্বস্তির হাওয়া বাগেরহাটে বাংলালিংক কর্মীকে কু/পিয়ে লক্ষাধিক টাকা ছিন/তাই আমতলীতে মা/দক ব্যবসায়ী, সহযোগী ও পৃষ্ঠপোষকতাকারীকে গ্রে/ফতার ফাউন্ডেশনের ৯৫তম বোর্ড সভার দিকে তাকিয়ে ৭৪৫ কর্মী: চাকরি স্থায়ীকরণ ও বকেয়া সুবিধার দাবি সাপাহারে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত খুলনা বিভাগে ডেঙ্গু ও হামে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৫০

লবণচড়া ইব্রাহিমিয়া এতিমখানা ও বহুমুখী দাখিল মাদ্রাসার ৪২তম তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত

ধুপছায়া ডেস্ক:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬
  • ১০৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

ডাঃ মোঃ মুহিববুল্লাহ আল মামুন, স্টাফ রিপোর্টার
খুলনা মহানগরীর লবণচড়া এলাকায় অবস্থিত ইব্রাহিমিয়া এতিমখানা ও বহুমুখী দাখিল মাদ্রাসার উদ্যোগে ৪২তম তাফসিরুল কোরআন মাহফিল অত্যন্ত ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে।
গত ২৪ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার বাদ আসর মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এই মাহফিলে সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন আলহাজ্ব হযরত মাওলানা নাসিরউদ্দিন মুহতামিম, আল-জামিয়াতুল ইসলামিয়া সুলতান শাহী ঘোড়াদাইড় সুলতানুল উলুম মাদ্রাসা,গোপালগঞ্জ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পশ্চিম সিংহ পূর্বপাড়া জামে মসজিদ, বুড়িচং, কুমিল্লার খতিব হযরত মাওলানা জুনায়েদ বিন মামুন এবং ইব্রাহিমিয়া এতিমখানা ও বহুমুখী দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট হযরত মাওলানা মুফতি মাসুম বিল্লাহ। বক্তব্য রাখেন সাংবাদিক ডাঃ মোঃ মুহিববুল্লাহ আল মামুন, প্রতিষ্ঠাতা সভাপতি রুপসা উপজেলা প্রেসক্লাব, খুলনা। বক্তারা তাঁদের বক্তব্যে কোরআনের তাফসিরের গুরুত্ব, ইসলামী শিক্ষা বিস্তার এবং সমাজে নৈতিকতা প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা ধর্মপ্রাণ মুসলমানদের কোরআনের শিক্ষা অনুযায়ী জীবন পরিচালনার আহ্বান জানান এবং তরুণ প্রজন্মকে নৈতিক ও আদর্শবান মানুষ হিসেবে গড়ে তোলার জন্য অভিভাবকদের প্রতি দিকনির্দেশনামূলক নসিহত পেশ করেন।
মাহফিলে দূর-দূরান্ত থেকে হাজার হাজার ধর্মপ্রাণ মুসলিম অংশগ্রহণ করেন। নারীদের জন্য পর্দার ব্যবস্থা নিশ্চিত করে আলাদা স্থানে ওয়াজ মাহফিল শোনার বিশেষ ব্যবস্থা করা হয়, যা উপস্থিত মুসল্লিদের মধ্যে প্রশংসিত।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
উপদেষ্টা মন্ডলী-এস এম মনিরুল হাসান বাপ্পি,  প্রকাশক-ডিকে মন্ডল, সম্পাদক ডাঃ খাঁন মোঃ শফিকুল ইসলাম, সহ-সম্পাদক-ডাঃ মোঃ  আনিসুজ্জামান, আইন বিষয়ক সম্পাদক-এ্যাড. মুজাহিদুল ইসলাম,স্বাস্থ্য বিষয়ক সম্পাদক -ডাঃ বিজন বিশ্বাস  রেজিষ্ট্রেশন নং-খুলনা-৪৬৫, অফিস ৩০০/১খানজাহান আলী রোড়, খুলনা। বানিজ্যিক কার্যালয়-রূপসা সদর, খুলনা ০১৮১৯-০১৬৩৪২।© স্বত্ব সংরক্ষিত © ধুপছায়া
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park