1. admin@dhupchaya.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগেরহাটের কচুয়ায় জাতীয় যুব দিবস পালিত সনদ ও যুব ঋণের চেক বিতরণ রূপসা কলেজের প্রভাষক দু/র্বৃত্তের গু/লিতে আহত হওয়ায় বিচারের দাবিতে মানববন্ধন প্রধানমন্ত্রী খুলনায় আগমন উপলক্ষে রূপসায় প্রস্তুতি সভায় এমপি হেলাল রূপসায় প্রেস ব্রিফিংএর মাধ্যমে চেয়ারম্যান প্রার্থী ঘোষণা আলহাজ্ব মো. মহিউদ্দিন শেখের অবশেষে ধরা পড়লেন দক্ষিণের ‘মা/দক সম্রাজ্ঞী’ চম্পা, আমতলীতে স্বস্তির হাওয়া বাগেরহাটে বাংলালিংক কর্মীকে কু/পিয়ে লক্ষাধিক টাকা ছিন/তাই আমতলীতে মা/দক ব্যবসায়ী, সহযোগী ও পৃষ্ঠপোষকতাকারীকে গ্রে/ফতার ফাউন্ডেশনের ৯৫তম বোর্ড সভার দিকে তাকিয়ে ৭৪৫ কর্মী: চাকরি স্থায়ীকরণ ও বকেয়া সুবিধার দাবি সাপাহারে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত খুলনা বিভাগে ডেঙ্গু ও হামে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৫০

ছাগলাদাহ আশরাফিয়া মাদ্রাসায় খাদেমুল কুরআন শিক্ষা বোর্ডের উদ্যোগে পবিত্র কুরআন শরীফ বিতরণ

ধুপছায়া ডেস্ক:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
  • ৪৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:রবিউল ইসলাম

ছাগলাদাহ আশরাফিয়া মাদ্রাসায় খাদেমুল কুরআন শিক্ষা বোর্ডের উদ্যোগে পবিত্র কুরআন শরীফ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে মাদ্রাসা প্রাঙ্গণে ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে বিভিন্ন মাদ্রাসা ও মসজিদের ইমাম, আলেম-ওলামা, স্থানীয় ব্যক্তিবর্গ এবং মাদ্রাসার কোমলমতি শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা হেমায়েত শেখ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার সহসভাপতি সাজ্জাদ মোল্লা, রূপসা প্রতিবন্ধী বিদ্যালয় ও পুনর্বাসন কেন্দ্রের প্রধান শিক্ষক এবং অত্র মাদ্রাসার সাংগঠনিক সম্পাদক মো. রবিউল ইসলাম, হাফেজ নাজির হোসেন, হীরক মাহমুদ, বাহারুল আলম এবং মাওলানা মুফতি মো. কামাল হোসেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলহাজ্ব আজিজুর রহমান শেখ।

যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে উপস্থিত ছিলেন এইচ এম রহমতুল্লাহ, ফারুক হোসেন, মাহবুবুর রহমান পিটুল, আশরাফুল মোল্লা ও দুলাল শেখ।

অনুষ্ঠানটি পরিচালনা করেন মাওলানা মফিজুল ইসলাম।

অনুষ্ঠানে ছাগলাদাহ ইউনিয়নের বিভিন্ন মাদ্রাসা ও মসজিদের ইমামগণ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং মাদ্রাসার কোমলমতি শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এ সময় শিক্ষার্থীদের মাঝে পবিত্র কুরআন শরীফ বিতরণ করা হয়।

বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, পবিত্র কুরআন মানবজাতির জন্য পূর্ণাঙ্গ জীবনবিধান। কুরআনের শিক্ষা মানুষের নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও আদর্শ জীবন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নতুন প্রজন্মকে কুরআনের শিক্ষায় শিক্ষিত করে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়।

তাঁরা খাদেমুল কুরআন শিক্ষা বোর্ডের এ মহতী উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও কুরআন শিক্ষার প্রসার ও ধর্মীয় মূল্যবোধ জাগ্রত করতে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।

পবিত্র কুরআনের শিক্ষা সর্বত্র ছড়িয়ে দেওয়া এবং কোমলমতি শিক্ষার্থীদের কুরআন শিক্ষায় উদ্বুদ্ধ করার প্রত্যয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
উপদেষ্টা মন্ডলী-এস এম মনিরুল হাসান বাপ্পি,  প্রকাশক-ডিকে মন্ডল, সম্পাদক ডাঃ খাঁন মোঃ শফিকুল ইসলাম, সহ-সম্পাদক-ডাঃ মোঃ  আনিসুজ্জামান, আইন বিষয়ক সম্পাদক-এ্যাড. মুজাহিদুল ইসলাম,স্বাস্থ্য বিষয়ক সম্পাদক -ডাঃ বিজন বিশ্বাস  রেজিষ্ট্রেশন নং-খুলনা-৪৬৫, অফিস ৩০০/১খানজাহান আলী রোড়, খুলনা। বানিজ্যিক কার্যালয়-রূপসা সদর, খুলনা ০১৮১৯-০১৬৩৪২।© স্বত্ব সংরক্ষিত © ধুপছায়া
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park