
ডাঃ মোঃ মুহিববুল্লাহ আল মামুন,স্টাফ রিপোর্টার :
খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের অ/গ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত তিনটি অপারেশন থিয়েটার (ওটি) ও পোস্ট-অপারেটিভ ইউনিট দেড় মাস পেরিয়েও চালু হয়নি। স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন ঘটনাস্থল পরিদর্শন করে দ্রুত সংস্কার ও সেবা চালুর নির্দেশ দিলেও গণপূর্ত বিভাগের সংস্কার কাজ শেষ না হওয়ায় ওটিগুলো এখনও বন্ধ রয়েছে।
গত ২০ মে ২০২৬ ভোরে হাসপাতালের পুরোনো আইসিইউ ইউনিটসংলগ্ন একটি স্টোররুমে আ/গুন লাগে। এতে স্টোররুমের সরঞ্জাম, কিছু সিলিন্ডার এবং ভবনের একটি অংশ ক্ষ/তিগ্রস্ত হয়। ক্ষতির আওতায় পড়ে তিনটি অপারেশন থিয়েটার ও পোস্ট-অপারেটিভ ইউনিট, ফলে নিয়মিত অ/স্ত্রোপচার কার্যক্রম ব্যাহত হয়।
প্রতিদিন গড়ে ১,৫০০ থেকে ১,৭০০ রোগী ভর্তি থাকেন। খুলনাসহ বিভাগের বিভিন্ন জেলা থেকে আসা রোগীদের মধ্যে অনেকেই অ/স্ত্রোপচারের জন্য অপেক্ষায় থাকেন। বর্তমানে সীমিত সক্ষমতায় জরুরি ও ভর্তি রোগীদের প্রয়োজনীয় অপারেশন চালিয়ে যাওয়া হচ্ছে।
খুলনা গণপূর্ত অধিদপ্তর-১-এর নির্বাহী প্রকৌশলী কামরুল ইসলাম জানান, ওটি ও পোস্ট-অপারেটিভ ইউনিটের সংস্কার প্রায় শেষ। স্টোররুমের মালামাল সরাতে বিলম্ব হওয়ায় কাজ কিছুটা পিছিয়েছে। আগামী ৯ জুলাইয়ের মধ্যে শতভাগ কাজ শেষ হবে বলে তিনি আশা প্রকাশ করেন। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক কাজী আইনুল ইসলাম বলেন, সংস্কার শেষে অপারেশন থিয়েটারগুলো পরীক্ষা-নিরীক্ষার পর চালু করা হবে। তিনি জানান, ওটি বন্ধ থাকলেও জরুরি রোগীদের চিকিৎসাসেবা অব্যাহত রয়েছে এবং রোগীদের প্রয়োজনীয় সেবা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষ সর্বোচ্চ চেষ্টা করছে।