1. admin@dhupchaya.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগেরহাটের কচুয়ায় জাতীয় যুব দিবস পালিত সনদ ও যুব ঋণের চেক বিতরণ রূপসা কলেজের প্রভাষক দু/র্বৃত্তের গু/লিতে আহত হওয়ায় বিচারের দাবিতে মানববন্ধন প্রধানমন্ত্রী খুলনায় আগমন উপলক্ষে রূপসায় প্রস্তুতি সভায় এমপি হেলাল রূপসায় প্রেস ব্রিফিংএর মাধ্যমে চেয়ারম্যান প্রার্থী ঘোষণা আলহাজ্ব মো. মহিউদ্দিন শেখের অবশেষে ধরা পড়লেন দক্ষিণের ‘মা/দক সম্রাজ্ঞী’ চম্পা, আমতলীতে স্বস্তির হাওয়া বাগেরহাটে বাংলালিংক কর্মীকে কু/পিয়ে লক্ষাধিক টাকা ছিন/তাই আমতলীতে মা/দক ব্যবসায়ী, সহযোগী ও পৃষ্ঠপোষকতাকারীকে গ্রে/ফতার ফাউন্ডেশনের ৯৫তম বোর্ড সভার দিকে তাকিয়ে ৭৪৫ কর্মী: চাকরি স্থায়ীকরণ ও বকেয়া সুবিধার দাবি সাপাহারে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত খুলনা বিভাগে ডেঙ্গু ও হামে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৫০

রূপসায় ডেঙ্গু মোকাবিলায় দৃষ্টান্ত স্থাপন করলেন ইউএনও সানজিদা রিকতা ; উপজেলা পরিষদ তহবিল থেকে মিলল ৩,৯০০ কিট

ধুপছায়া ডেস্ক:
  • প্রকাশের সময় : বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
  • ২৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

এম মুরশীদ আলী রূপসা প্রতিনিধি : খুলনা জেলার নয়টি উপজেলার মধ্যে রূপসায় এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরের প্রকোপ আশঙ্কাজনক রূপ ধারণ করেছে। সবচেয়ে বেশি আক্রান্ত এই জনপদের মানুষের স্বাস্থ্যঝুঁকি ও চিকিৎসা নিশ্চিত করতে এক প্রশংসনীয় ও মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছেন রূপসা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সানজিদা রিকতা। সংকটকালীন সময়ে সাধারণ মানুষের দ্রুত পরীক্ষা ও সেবা নিশ্চিতে উপজেলা পরিষদ উন্নয়ন তহবিল থেকে বরাদ্দ দিয়ে সরকারি হাসপাতালে সরবরাহ করা হয়েছে হাজার হাজার ডেঙ্গু শনাক্তকরণ কিট।

​উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, এডিস মশার কামড়ে এলাকায় ডেঙ্গু রোগীর সংখ্যা দ্রুত বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষের ভোগান্তি চরমে পৌঁছায়। এ পরিস্থিতি নিয়ন্ত্রণে উপজেলা পরিষদ উন্নয়ন তহবিল (২০২৬-২৭ অর্থবছর, পিআইসি) থেকে মোট ২ লাখ ৩০ হাজার টাকা চুক্তিমূল্যে বিশেষ প্রকল্প গ্রহণ করা হয়। ​প্রকল্পটির আওতায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা দপ্তরে দুই দফায় ডেঙ্গু পরীক্ষার কিট (Dengue NS1 ও IgM) সরবরাহ করা হয়েছে। প্রথম ধাপে ৪০০টি এবং পরবর্তীতে আরও ৩ হাজার ৫০০টি—সর্বমোট ৩ হাজার ৯০০টি কিট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হস্তান্তর করা হয়। গত ০১ সেপ্টেম্বর ২০২৬ থেকে শুরু হওয়া এ প্রকল্পের কাজ নির্ধারিত সময় অনুযায়ী আগামী ৩০ অক্টোবর ২০২৬ তারিখের মধ্যে শতভাগ সম্পন্ন করার লক্ষ্য রয়েছে। ​সম্প্রতি আনুষ্ঠানিকভাবে এ কিট হস্তান্তরকালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সানজিদা রিকতা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাজেদুল হক কাউসার এবং উপজেলা প্রকৌশলী নাজমুল হুদা। ​

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাজেদুল হক কাউসার জানান, “উপজেলায় ডেঙ্গু রোগীর চাপ যখন তীব্র, তখন ইউএনও মহোদয়ের এই যুগোপযোগী সিদ্ধান্ত অত্যন্ত কার্যকর ভূমিকা রাখছে। প্রাপ্ত কিটের সাহায্যে হাসপাতালে আসা দরিদ্র ও সাধারণ রোগীদের দ্রুত বিনামূল্যে নির্ভুল পরীক্ষা নিশ্চিত করা সম্ভব হচ্ছে।”

​এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার সানজিদা রিকতা বলেন, “জনগণের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা প্রশাসনের অন্যতম প্রধান অগ্রাধিকার। রূপসায় ডেঙ্গুর যে প্রাদুর্ভাব দেখা দিয়েছে, তাতে সাধারণ মানুষের আর্থিক সাশ্রয় ও সঠিক সময়ে দ্রুত রোগ নির্ণয় করে জীবন বাঁচাতে এই কিট সরবরাহের উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও জনস্বার্থে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।”
​উন্নয়ন তহবিলের অর্থ সরাসরি জরুরি স্বাস্থ্যসেবায় ব্যয় করে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর এই উদ্যোগ স্থানীয় সচেতন মহল ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
উপদেষ্টা মন্ডলী-এস এম মনিরুল হাসান বাপ্পি,  প্রকাশক-ডিকে মন্ডল, সম্পাদক ডাঃ খাঁন মোঃ শফিকুল ইসলাম, সহ-সম্পাদক-ডাঃ মোঃ  আনিসুজ্জামান, আইন বিষয়ক সম্পাদক-এ্যাড. মুজাহিদুল ইসলাম,স্বাস্থ্য বিষয়ক সম্পাদক -ডাঃ বিজন বিশ্বাস  রেজিষ্ট্রেশন নং-খুলনা-৪৬৫, অফিস ৩০০/১খানজাহান আলী রোড়, খুলনা। বানিজ্যিক কার্যালয়-রূপসা সদর, খুলনা ০১৮১৯-০১৬৩৪২।© স্বত্ব সংরক্ষিত © ধুপছায়া
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park