1. admin@dhupchaya.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগেরহাটের কচুয়ায় জাতীয় যুব দিবস পালিত সনদ ও যুব ঋণের চেক বিতরণ রূপসা কলেজের প্রভাষক দু/র্বৃত্তের গু/লিতে আহত হওয়ায় বিচারের দাবিতে মানববন্ধন প্রধানমন্ত্রী খুলনায় আগমন উপলক্ষে রূপসায় প্রস্তুতি সভায় এমপি হেলাল রূপসায় প্রেস ব্রিফিংএর মাধ্যমে চেয়ারম্যান প্রার্থী ঘোষণা আলহাজ্ব মো. মহিউদ্দিন শেখের অবশেষে ধরা পড়লেন দক্ষিণের ‘মা/দক সম্রাজ্ঞী’ চম্পা, আমতলীতে স্বস্তির হাওয়া বাগেরহাটে বাংলালিংক কর্মীকে কু/পিয়ে লক্ষাধিক টাকা ছিন/তাই আমতলীতে মা/দক ব্যবসায়ী, সহযোগী ও পৃষ্ঠপোষকতাকারীকে গ্রে/ফতার ফাউন্ডেশনের ৯৫তম বোর্ড সভার দিকে তাকিয়ে ৭৪৫ কর্মী: চাকরি স্থায়ীকরণ ও বকেয়া সুবিধার দাবি সাপাহারে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত খুলনা বিভাগে ডেঙ্গু ও হামে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৫০

​সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপ-প্রকল্প পরিচালক শেখ মোতালিব ওএসডি

ধুপছায়া ডেস্ক:
  • প্রকাশের সময় : বুধবার, ২২ জুলাই, ২০২৬
  • ১৩২ বার এই সংবাদটি পড়া হয়েছে

​নিজস্ব প্রতিবেদক:–ঢাকা: সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন ‘অটিজম ও এনডিডি সেবাদান কেন্দ্র (২য় সংশোধিত)’ শীর্ষক প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক (প্রশাসন ও অর্থ) শেখ মোহাম্মদ মোতালিবের বিরুদ্ধে অ/নৈ/তিক কর্মকাণ্ডের গুরুতর অভিযোগ উঠেছে। নিরপেক্ষ তদন্তের স্বার্থে তাকে উক্ত দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে সমাজকল্যাণ মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে সংযুক্ত করা হয়েছে।

​মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গত ১৯ জুলাই ২০২৬ তারিখে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের পরিকল্পনা ও উন্নয়ন শাখা-১ থেকে জারি করা এক অফিস আদেশে তাকে উপ-প্রকল্প পরিচালকের নিজ দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। আদেশে উল্লেখ করা হয়, অবহতির পর আগামী ২০ জুলাই ২০২৬ তারিখের মধ্যে প্রকল্পের সব কাগজপত্র ও নথি নতুন দায়িত্বপ্রাপ্ত উপ-প্রকল্প পরিচালক মুহাঃ আবু তাহিরের কাছে বুঝিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। আদেশে স্বাক্ষর করেন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ সেলিম হোসেন।

​পরবর্তীতে ২১ জুলাই ২০২৬ তারিখে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রশাসন-১ শাখা থেকে রাষ্ট্রপতির আদেশক্রমে আরও একটি প্রজ্ঞাপন জারি করা হয়। উপসচিব মোঃ রবিউল ইসলাম স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে জানানো হয়, জনস্বার্থে পুনরায় আদেশ না দেওয়া পর্যন্ত শেখ মোহাম্মদ মোতালিবকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে সমাজকল্যাণ মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।​যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জনস্বার্থে জারি করা এই আদেশ দুটি অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
উপদেষ্টা মন্ডলী-এস এম মনিরুল হাসান বাপ্পি,  প্রকাশক-ডিকে মন্ডল, সম্পাদক ডাঃ খাঁন মোঃ শফিকুল ইসলাম, সহ-সম্পাদক-ডাঃ মোঃ  আনিসুজ্জামান, আইন বিষয়ক সম্পাদক-এ্যাড. মুজাহিদুল ইসলাম,স্বাস্থ্য বিষয়ক সম্পাদক -ডাঃ বিজন বিশ্বাস  রেজিষ্ট্রেশন নং-খুলনা-৪৬৫, অফিস ৩০০/১খানজাহান আলী রোড়, খুলনা। বানিজ্যিক কার্যালয়-রূপসা সদর, খুলনা ০১৮১৯-০১৬৩৪২।© স্বত্ব সংরক্ষিত © ধুপছায়া
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park