নিজস্ব প্রতিবেদক:-ঢাকা: সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন ‘অটিজম ও এনডিডি সেবাদান কেন্দ্র (২য় সংশোধিত)’ শীর্ষক প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক (প্রশাসন ও অর্থ) শেখ মোহাম্মদ মোতালিবের বিরুদ্ধে অ/নৈ/তিক কর্মকাণ্ডের গুরুতর অভিযোগ উঠেছে। নিরপেক্ষ তদন্তের স্বার্থে তাকে উক্ত দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে সমাজকল্যাণ মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে সংযুক্ত করা হয়েছে।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গত ১৯ জুলাই ২০২৬ তারিখে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের পরিকল্পনা ও উন্নয়ন শাখা-১ থেকে জারি করা এক অফিস আদেশে তাকে উপ-প্রকল্প পরিচালকের নিজ দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। আদেশে উল্লেখ করা হয়, অবহতির পর আগামী ২০ জুলাই ২০২৬ তারিখের মধ্যে প্রকল্পের সব কাগজপত্র ও নথি নতুন দায়িত্বপ্রাপ্ত উপ-প্রকল্প পরিচালক মুহাঃ আবু তাহিরের কাছে বুঝিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। আদেশে স্বাক্ষর করেন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ সেলিম হোসেন।
পরবর্তীতে ২১ জুলাই ২০২৬ তারিখে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রশাসন-১ শাখা থেকে রাষ্ট্রপতির আদেশক্রমে আরও একটি প্রজ্ঞাপন জারি করা হয়। উপসচিব মোঃ রবিউল ইসলাম স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে জানানো হয়, জনস্বার্থে পুনরায় আদেশ না দেওয়া পর্যন্ত শেখ মোহাম্মদ মোতালিবকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে সমাজকল্যাণ মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জনস্বার্থে জারি করা এই আদেশ দুটি অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।