1. admin@dhupchaya.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগেরহাটের কচুয়ায় জাতীয় যুব দিবস পালিত সনদ ও যুব ঋণের চেক বিতরণ রূপসা কলেজের প্রভাষক দু/র্বৃত্তের গু/লিতে আহত হওয়ায় বিচারের দাবিতে মানববন্ধন প্রধানমন্ত্রী খুলনায় আগমন উপলক্ষে রূপসায় প্রস্তুতি সভায় এমপি হেলাল রূপসায় প্রেস ব্রিফিংএর মাধ্যমে চেয়ারম্যান প্রার্থী ঘোষণা আলহাজ্ব মো. মহিউদ্দিন শেখের অবশেষে ধরা পড়লেন দক্ষিণের ‘মা/দক সম্রাজ্ঞী’ চম্পা, আমতলীতে স্বস্তির হাওয়া বাগেরহাটে বাংলালিংক কর্মীকে কু/পিয়ে লক্ষাধিক টাকা ছিন/তাই আমতলীতে মা/দক ব্যবসায়ী, সহযোগী ও পৃষ্ঠপোষকতাকারীকে গ্রে/ফতার ফাউন্ডেশনের ৯৫তম বোর্ড সভার দিকে তাকিয়ে ৭৪৫ কর্মী: চাকরি স্থায়ীকরণ ও বকেয়া সুবিধার দাবি সাপাহারে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত খুলনা বিভাগে ডেঙ্গু ও হামে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৫০

​বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদীতে ভয়াবহ ধস: বড় দুর্ঘ/টনার ঝুঁকিতে যানবাহন

ধুপছায়া ডেস্ক:
  • প্রকাশের সময় : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
  • ২৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

​বরিশাল জেলা প্রতিনিধি :
বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী উপজেলার বেজগাতি ও সাউদের খালপাড়ের মধ্যবর্তী এলাকায় এক পাশে বড় ধরনের ধস দেখা দিয়েছে। সড়কের নিচের অংশ থেকে মাটি ও পাথর সরে গিয়ে বিশাল গর্ত ও ঝুঁকিপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়েছে, যার ফলে যেকোনো মুহূর্তে বড় ধরনের মারাত্মক দুর্ঘট/নার আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দা ও চালকেরা।
​শনিবার (১০ অক্টোবর) সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, মহাসড়কের এক পাশের কিনারা ভেঙে মাটি ও পাথর নিচে নেমে গেছে। এর ফলে গুরুত্বপূর্ণ এই সড়কটির এক পাশের অংশ দিয়ে যান চলাচল অত্যন্ত বিপ/দজনক হয়ে পড়েছে।
​দক্ষিণাঞ্চলের সাথে রাজধানীর যোগাযোগের অন্যতম প্রধান মাধ্যম এই বরিশাল-ঢাকা মহাসড়ক। প্রতিদিন এই পথ দিয়ে হাজার হাজার দূরপাল্লার বাস, ট্রাক ও বিভিন্ন যানবাহন চলাচল করে। বিশেষ করে রাতের আঁধারে ক্ষতিগ্রস্ত ও ধসে যাওয়া অংশটি চালকদের দৃষ্টিগোচর না হলে বড় ধরনের প্রাণহানির ঘটনা ঘটতে পারে।
​অপ্রীতিকর যেকোনো দু/র্ঘটনা এড়াতে ও যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে মহাসড়কের ধসে যাওয়া স্থানে অবিলম্বে সতর্কতামূলক ব্যবস্থা (যেমন- লাল পতাকা বা বেরিয়ার) স্থাপন এবং দ্রুত সংস্কার কাজ শুরু করার জন্য সড়ক ও জনপথ বিভাগসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন স্থানীয়রা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
উপদেষ্টা মন্ডলী-এস এম মনিরুল হাসান বাপ্পি,  প্রকাশক-ডিকে মন্ডল, সম্পাদক ডাঃ খাঁন মোঃ শফিকুল ইসলাম, সহ-সম্পাদক-ডাঃ মোঃ  আনিসুজ্জামান, আইন বিষয়ক সম্পাদক-এ্যাড. মুজাহিদুল ইসলাম,স্বাস্থ্য বিষয়ক সম্পাদক -ডাঃ বিজন বিশ্বাস  রেজিষ্ট্রেশন নং-খুলনা-৪৬৫, অফিস ৩০০/১খানজাহান আলী রোড়, খুলনা। বানিজ্যিক কার্যালয়-রূপসা সদর, খুলনা ০১৮১৯-০১৬৩৪২।© স্বত্ব সংরক্ষিত © ধুপছায়া
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park