বরিশাল জেলা প্রতিনিধি :
বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী উপজেলার বেজগাতি ও সাউদের খালপাড়ের মধ্যবর্তী এলাকায় এক পাশে বড় ধরনের ধস দেখা দিয়েছে। সড়কের নিচের অংশ থেকে মাটি ও পাথর সরে গিয়ে বিশাল গর্ত ও ঝুঁকিপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়েছে, যার ফলে যেকোনো মুহূর্তে বড় ধরনের মারাত্মক দুর্ঘট/নার আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দা ও চালকেরা।
শনিবার (১০ অক্টোবর) সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, মহাসড়কের এক পাশের কিনারা ভেঙে মাটি ও পাথর নিচে নেমে গেছে। এর ফলে গুরুত্বপূর্ণ এই সড়কটির এক পাশের অংশ দিয়ে যান চলাচল অত্যন্ত বিপ/দজনক হয়ে পড়েছে।
দক্ষিণাঞ্চলের সাথে রাজধানীর যোগাযোগের অন্যতম প্রধান মাধ্যম এই বরিশাল-ঢাকা মহাসড়ক। প্রতিদিন এই পথ দিয়ে হাজার হাজার দূরপাল্লার বাস, ট্রাক ও বিভিন্ন যানবাহন চলাচল করে। বিশেষ করে রাতের আঁধারে ক্ষতিগ্রস্ত ও ধসে যাওয়া অংশটি চালকদের দৃষ্টিগোচর না হলে বড় ধরনের প্রাণহানির ঘটনা ঘটতে পারে।
অপ্রীতিকর যেকোনো দু/র্ঘটনা এড়াতে ও যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে মহাসড়কের ধসে যাওয়া স্থানে অবিলম্বে সতর্কতামূলক ব্যবস্থা (যেমন- লাল পতাকা বা বেরিয়ার) স্থাপন এবং দ্রুত সংস্কার কাজ শুরু করার জন্য সড়ক ও জনপথ বিভাগসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন স্থানীয়রা।