1. admin@dhupchaya.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগেরহাটের কচুয়ায় জাতীয় যুব দিবস পালিত সনদ ও যুব ঋণের চেক বিতরণ রূপসা কলেজের প্রভাষক দু/র্বৃত্তের গু/লিতে আহত হওয়ায় বিচারের দাবিতে মানববন্ধন প্রধানমন্ত্রী খুলনায় আগমন উপলক্ষে রূপসায় প্রস্তুতি সভায় এমপি হেলাল রূপসায় প্রেস ব্রিফিংএর মাধ্যমে চেয়ারম্যান প্রার্থী ঘোষণা আলহাজ্ব মো. মহিউদ্দিন শেখের অবশেষে ধরা পড়লেন দক্ষিণের ‘মা/দক সম্রাজ্ঞী’ চম্পা, আমতলীতে স্বস্তির হাওয়া বাগেরহাটে বাংলালিংক কর্মীকে কু/পিয়ে লক্ষাধিক টাকা ছিন/তাই আমতলীতে মা/দক ব্যবসায়ী, সহযোগী ও পৃষ্ঠপোষকতাকারীকে গ্রে/ফতার ফাউন্ডেশনের ৯৫তম বোর্ড সভার দিকে তাকিয়ে ৭৪৫ কর্মী: চাকরি স্থায়ীকরণ ও বকেয়া সুবিধার দাবি সাপাহারে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত খুলনা বিভাগে ডেঙ্গু ও হামে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৫০

​বগুড়ায় ট্রেন দু/র্ঘ/টনা: ক্ষয়ক্ষতি ও দুর্ভোগ কমাতে প্রধানমন্ত্রীর জরুরি নির্দেশনা

ধুপছায়া ডেস্ক:
  • প্রকাশের সময় : বুধবার, ১৮ মার্চ, ২০২৬
  • ১২২ বার এই সংবাদটি পড়া হয়েছে

​নিজস্ব প্রতিবেদক,
​বগুড়ার সান্তাহারে ট্রেন দু/র্ঘট/নার শিকার যাত্রীদের ক্ষয়ক্ষতি কমাতে এবং জনদুর্ভোগ লাঘবে স্থানীয় প্রশাসনকে দ্রুত ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১৮ মার্চ) সন্ধ্যায় বগুড়ার জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সাথে সরাসরি কথা বলে তিনি এই নির্দেশনা প্রদান করেন।
​প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দু/র্ঘট/নার খবর পাওয়ার পরপরই প্রধানমন্ত্রী স্থানীয় প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সাথে ফোনে যোগাযোগ করেন এবং সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন।
​প্রধানমন্ত্রী তার নির্দেশনায় দু/র্ঘট/নাকবলিত ট্রেনটি দ্রুত উদ্ধারের মাধ্যমে রেল যোগাযোগ সচল করার ওপর গুরুত্বারোপ করেছেন। একইসঙ্গে ঈদে ঘরমুখো যাত্রীরা যাতে দ্রুত ও নিরাপদে তাদের গন্তব্যে পৌঁছাতে পারেন, সেজন্য বিকল্প ব্যবস্থা গ্রহণেরও নির্দেশ দেন তিনি। দুর্ঘটনায় আ/হ/তদের সুচিকিৎসা নিশ্চিত করতে স্থানীয় স্বাস্থ্য বিভাগ ও প্রশাসনকে তৎপর থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী।
​উল্লেখ্য, আজ বুধবার দুপুর আড়াইটার দিকে ঢাকা থেকে নীলফামারীগামী ‘নীলসাগর এক্সপ্রেস’ ট্রেনটি বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার সংলগ্ন এলাকায় দু/র্ঘ/টনার কবলে পড়ে। ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত হওয়ায় এতে অন্তত শতাধিক যাত্রী আ/হত হওয়ার খবর পাওয়া গেছে। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে যাত্রীদের অতিরিক্ত চাপের কারণে এই দু/র্ঘটনায় দু/র্ভোগের মাত্রা আরও বেড়েছে।
​বর্তমানে স্থানীয় ফায়ার সার্ভিস, পুলিশ এবং রেলওয়ে কর্তৃপক্ষ উ/দ্ধার কাজ চালিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রীর সরাসরি তদারকি ও নির্দেশনার ফলে উ/দ্ধার কার্যক্রমে আরও গতি আসবে বলে আশা করছে স্থানীয় প্রশাসন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
উপদেষ্টা মন্ডলী-এস এম মনিরুল হাসান বাপ্পি,  প্রকাশক-ডিকে মন্ডল, সম্পাদক ডাঃ খাঁন মোঃ শফিকুল ইসলাম, সহ-সম্পাদক-ডাঃ মোঃ  আনিসুজ্জামান, আইন বিষয়ক সম্পাদক-এ্যাড. মুজাহিদুল ইসলাম,স্বাস্থ্য বিষয়ক সম্পাদক -ডাঃ বিজন বিশ্বাস  রেজিষ্ট্রেশন নং-খুলনা-৪৬৫, অফিস ৩০০/১খানজাহান আলী রোড়, খুলনা। বানিজ্যিক কার্যালয়-রূপসা সদর, খুলনা ০১৮১৯-০১৬৩৪২।© স্বত্ব সংরক্ষিত © ধুপছায়া
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park