নিজস্ব প্রতিবেদক,
বগুড়ার সান্তাহারে ট্রেন দু/র্ঘট/নার শিকার যাত্রীদের ক্ষয়ক্ষতি কমাতে এবং জনদুর্ভোগ লাঘবে স্থানীয় প্রশাসনকে দ্রুত ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১৮ মার্চ) সন্ধ্যায় বগুড়ার জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সাথে সরাসরি কথা বলে তিনি এই নির্দেশনা প্রদান করেন।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দু/র্ঘট/নার খবর পাওয়ার পরপরই প্রধানমন্ত্রী স্থানীয় প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সাথে ফোনে যোগাযোগ করেন এবং সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন।
প্রধানমন্ত্রী তার নির্দেশনায় দু/র্ঘট/নাকবলিত ট্রেনটি দ্রুত উদ্ধারের মাধ্যমে রেল যোগাযোগ সচল করার ওপর গুরুত্বারোপ করেছেন। একইসঙ্গে ঈদে ঘরমুখো যাত্রীরা যাতে দ্রুত ও নিরাপদে তাদের গন্তব্যে পৌঁছাতে পারেন, সেজন্য বিকল্প ব্যবস্থা গ্রহণেরও নির্দেশ দেন তিনি। দুর্ঘটনায় আ/হ/তদের সুচিকিৎসা নিশ্চিত করতে স্থানীয় স্বাস্থ্য বিভাগ ও প্রশাসনকে তৎপর থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী।
উল্লেখ্য, আজ বুধবার দুপুর আড়াইটার দিকে ঢাকা থেকে নীলফামারীগামী 'নীলসাগর এক্সপ্রেস' ট্রেনটি বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার সংলগ্ন এলাকায় দু/র্ঘ/টনার কবলে পড়ে। ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত হওয়ায় এতে অন্তত শতাধিক যাত্রী আ/হত হওয়ার খবর পাওয়া গেছে। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে যাত্রীদের অতিরিক্ত চাপের কারণে এই দু/র্ঘটনায় দু/র্ভোগের মাত্রা আরও বেড়েছে।
বর্তমানে স্থানীয় ফায়ার সার্ভিস, পুলিশ এবং রেলওয়ে কর্তৃপক্ষ উ/দ্ধার কাজ চালিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রীর সরাসরি তদারকি ও নির্দেশনার ফলে উ/দ্ধার কার্যক্রমে আরও গতি আসবে বলে আশা করছে স্থানীয় প্রশাসন।