1. admin@dhupchaya.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগেরহাটের কচুয়ায় জাতীয় যুব দিবস পালিত সনদ ও যুব ঋণের চেক বিতরণ রূপসা কলেজের প্রভাষক দু/র্বৃত্তের গু/লিতে আহত হওয়ায় বিচারের দাবিতে মানববন্ধন প্রধানমন্ত্রী খুলনায় আগমন উপলক্ষে রূপসায় প্রস্তুতি সভায় এমপি হেলাল রূপসায় প্রেস ব্রিফিংএর মাধ্যমে চেয়ারম্যান প্রার্থী ঘোষণা আলহাজ্ব মো. মহিউদ্দিন শেখের অবশেষে ধরা পড়লেন দক্ষিণের ‘মা/দক সম্রাজ্ঞী’ চম্পা, আমতলীতে স্বস্তির হাওয়া বাগেরহাটে বাংলালিংক কর্মীকে কু/পিয়ে লক্ষাধিক টাকা ছিন/তাই আমতলীতে মা/দক ব্যবসায়ী, সহযোগী ও পৃষ্ঠপোষকতাকারীকে গ্রে/ফতার ফাউন্ডেশনের ৯৫তম বোর্ড সভার দিকে তাকিয়ে ৭৪৫ কর্মী: চাকরি স্থায়ীকরণ ও বকেয়া সুবিধার দাবি সাপাহারে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত খুলনা বিভাগে ডেঙ্গু ও হামে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৫০

তেরখাদা উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে অবশেষে পাতলা শ্মশান ঘাট কমিটির দ্ব/ন্দে/র অবসান

ধুপছায়া ডেস্ক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
  • ১২২ বার এই সংবাদটি পড়া হয়েছে

তেরখাদা প্রতিনিধিঃ উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে অবশেষে তেরখাদা উপজেলার পাতলা শ্মশান ঘাট কমিটির সৃষ্ট দ্ব/ন্দের অবসান ঘটেছে। সূত্রে জানা যায়, সম্প্রতি তেরখাদার পাতলা শ্মশান’ ঘাট কমিটি নিয়ে বিবদমান দু’টি গ্রুপের মধ্যে হা/ম/লা, মাম/লা ও সং/ঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনা নিয়ে নতুন করে আবারও দুটি গ্রুপ সংঘ/বদ্ধ হচ্ছিলো। বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) এস এম নুরুন্নবী অবহিত হওয়ার পর সং/ঘাত সংঘ/র্ষের দিকে না গিয়ে মিমাংসার জন্য উভয় পক্ষকে নির্দেশনা প্রদান করেন। অবশেষে বিষয়টি নিরসনের লক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে গত ২৯ এপ্রিল বিকেল ৪টার দিকে ইন্দুহাটি এস এন সি মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে এলাকাবাসী ও উভয় পক্ষের লোকদের সমন্বয়ে সালিসী বৈঠক বসে। উপজেলা নিবাহী অফিসার মিজ তাহমিনা সুলতানা নীলা এর সভাপতিত্বে এবং উপজেলা সহকারী কমিশনার এস এম নুরুন্নবী এর সঞ্চালনায় অনুষ্ঠিত বৈঠকে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন এবং উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির আহবায়ক চৌধুরী কাওছার আলী, নর্থ খুলনা কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোঃ মনিরুল হক মন্টু, প্রধান শিক্ষক মোঃ ইকরাম হোসেন জমাদ্দার, সাবেক শিক্ষক নৃপেন্দ্র কুমার সিকদার, প্রফেসর পার্থ রঞ্জন সিকদার, এড. বিশ্বজিৎ সিকদার, সহকারী অধ্যাপক সংকর কুমার বিশ্বাস, স্বপন বিশ্বা সহকারী অধ্যাপক প্রসেন বিশ্বাস, সহকারী অধ্যাপক পঞ্চানন বালা, সাবেক চেয়ারম্যান যথাক্রমে এড. এ বি এম আলমগীর সিকদার ও মোঃ শাহজাহান আলী, ইন্দুহাটী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনাদী কুমার মজুমদার, তেরখাদা প্রেসক্লাবের সভাপতি এস এম মফিজুল ইসলাম জুম্মান, প্রভাষক বিপ্লব কুমার সিকদার, শিক্ষক স্বপন কুমার বিশ্বাস ও সমাজসেবক শেখ আকবর আলী। সভায় শান্তিপূর্ণ মিমাংসা শেষে সকলের উপস্থিতিতে একটি আহবায়ক কমিটি গঠন করা হয়। সভায় উপজেলা নির্বাহী অফিসার বলেন, সকলেই সহাবস্থানে থেকে শান্তিপূর্ণ পরিবেশ সৃষ্টি করে সব ধরণের দ্ব/ন্দের অবসান ঘটাতে হবে। তিনি বলেন, শাশান কমিটি নিয়ে আর কোনো দ্ব/ন্দ সং/ঘাত ঘটালে উভয়ের পক্ষের লোকদেরকে আইনের আওতায় এনে দৃষ্টা/ন্ত মূলক শাস্তি  প্রদান করা হবে।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
উপদেষ্টা মন্ডলী-এস এম মনিরুল হাসান বাপ্পি,  প্রকাশক-ডিকে মন্ডল, সম্পাদক ডাঃ খাঁন মোঃ শফিকুল ইসলাম, সহ-সম্পাদক-ডাঃ মোঃ  আনিসুজ্জামান, আইন বিষয়ক সম্পাদক-এ্যাড. মুজাহিদুল ইসলাম,স্বাস্থ্য বিষয়ক সম্পাদক -ডাঃ বিজন বিশ্বাস  রেজিষ্ট্রেশন নং-খুলনা-৪৬৫, অফিস ৩০০/১খানজাহান আলী রোড়, খুলনা। বানিজ্যিক কার্যালয়-রূপসা সদর, খুলনা ০১৮১৯-০১৬৩৪২।© স্বত্ব সংরক্ষিত © ধুপছায়া
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park