1. admin@dhupchaya.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগেরহাটের কচুয়ায় জাতীয় যুব দিবস পালিত সনদ ও যুব ঋণের চেক বিতরণ রূপসা কলেজের প্রভাষক দু/র্বৃত্তের গু/লিতে আহত হওয়ায় বিচারের দাবিতে মানববন্ধন প্রধানমন্ত্রী খুলনায় আগমন উপলক্ষে রূপসায় প্রস্তুতি সভায় এমপি হেলাল রূপসায় প্রেস ব্রিফিংএর মাধ্যমে চেয়ারম্যান প্রার্থী ঘোষণা আলহাজ্ব মো. মহিউদ্দিন শেখের অবশেষে ধরা পড়লেন দক্ষিণের ‘মা/দক সম্রাজ্ঞী’ চম্পা, আমতলীতে স্বস্তির হাওয়া বাগেরহাটে বাংলালিংক কর্মীকে কু/পিয়ে লক্ষাধিক টাকা ছিন/তাই আমতলীতে মা/দক ব্যবসায়ী, সহযোগী ও পৃষ্ঠপোষকতাকারীকে গ্রে/ফতার ফাউন্ডেশনের ৯৫তম বোর্ড সভার দিকে তাকিয়ে ৭৪৫ কর্মী: চাকরি স্থায়ীকরণ ও বকেয়া সুবিধার দাবি সাপাহারে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত খুলনা বিভাগে ডেঙ্গু ও হামে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৫০

তেরখাদায় জাতীয় ভিটামিন এ-প্লাস ক্যাম্পেইন এর আনুষ্ঠানিক উদ্বোধন

ধুপছায়া ডেস্ক:
  • প্রকাশের সময় : সোমবার, ২৯ জুন, ২০২৬
  • ১১০ বার এই সংবাদটি পড়া হয়েছে

তেরখাদা প্রতিনিধিঃ আজ ২৮ জুন সকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসের উদ্যোগে জাতীয় ভিটামিন এ-প্লাস ক্যাম্পেইন এর আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মিজ তাহমিনা সুলতানা নীলা ক্যাম্পেইনের উদ্বোধন করেন। এ দিনে ৬ মাস থেকে ৫৯ মাস বয়স পর্যন্ত সকল বাচ্চাকে উচ্চ ক্ষমতা সম্পন্ন ভিটামিন এ” ক্যাপসুল খাওয়ানো হয়। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৬ থেকে ১১মাস বয়স পর্যন্ত নীল ক্যাপসুল এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়স পর্যন্ত লাল ক্যাপসুল খাওয়ানো হয়। এ-প্লাস ক্যাম্পেইনের উদ্দেশ্য হলো ভিটামিন “এ” এর মাধ্যমে রাত কানা রোগ প্রতিরোধ এবং হাম আক্রান্ত শিশুর হ্রাস করা। এছাড়া দীর্ঘ মেয়াদি ডায়রিয়া ও অপুষ্টি প্রতিরোধে সহায়তা, মা ও শিশুর গর্ভকালীন এবং শৈশব কালীন পুষ্টি বার্তা প্রচার করা এ ক্যাম্পেইনের উদ্দেশ্য। ক্যাম্পেইনের উদ্বোধন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন এবং উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মোঃ মুজাহিদুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার শিউলি মজুমদার, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার সৈয়দ তালহা আশরাফ, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মুয়াজ শেখ, মেডিকেল অফিসার ডাঃ সোনিয়া মল্লিক পাপড়ি। এছাড়া অন্যান্য মেডিকেল অফিসার ও অন্যান্য কর্মকর্তা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মুজাহিদুল ইসলাম বলেন, এ দিনে তেরখাদার ৬ইউনিয়নে ১৪৫টি কেন্দ্রে মোট ২০ হাজার ৪শত শিশুকে টিকার আওতায় আনা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
উপদেষ্টা মন্ডলী-এস এম মনিরুল হাসান বাপ্পি,  প্রকাশক-ডিকে মন্ডল, সম্পাদক ডাঃ খাঁন মোঃ শফিকুল ইসলাম, সহ-সম্পাদক-ডাঃ মোঃ  আনিসুজ্জামান, আইন বিষয়ক সম্পাদক-এ্যাড. মুজাহিদুল ইসলাম,স্বাস্থ্য বিষয়ক সম্পাদক -ডাঃ বিজন বিশ্বাস  রেজিষ্ট্রেশন নং-খুলনা-৪৬৫, অফিস ৩০০/১খানজাহান আলী রোড়, খুলনা। বানিজ্যিক কার্যালয়-রূপসা সদর, খুলনা ০১৮১৯-০১৬৩৪২।© স্বত্ব সংরক্ষিত © ধুপছায়া
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park