
নিজস্ব প্রতিবেদক – ঢাকা
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদ থেকে ইশরাক হোসেন পদত্যাগ করেছেন। সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি আনুষ্ঠানিকভাবে মন্ত্রিসভা থেকে স্বেচ্ছায় অব্যাহতি নেওয়ার এ সিদ্ধান্ত জানান।
সংবাদ সম্মেলনে ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন জানান, তিনি সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে পদত্যাগের ইচ্ছে প্রকাশ করেছেন এবং প্রধানমন্ত্রী তাতে সম্মতি দিয়েছেন। তিনি বলেন, “আমার কারণে সরকারের স্বাভাবিক কাজকর্ম যাতে প্রশ্নবিদ্ধ বা ম্লান না হয়, সে জন্যই আমি এই সিদ্ধান্ত নিয়েছি। তবে সংসদ সদস্য হিসেবে এবং সাধারণ কর্মী হিসেবে মা/দকের বিরুদ্ধে আমার অবস্থান ও অভিযান অব্যাহত থাকবে।”
প্রসঙ্গত, সম্প্রতি রাজধানীর গেন্ডারিয়া এলাকায় পি/স্তল উঁচিয়ে ও সহযোগীদের নিয়ে এক বিতর্কিত মাদ/কবিরোধী অভিযানে অংশ নেন ইশরাক হোসেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনার ভিডিও ছড়িয়ে পড়লে সারা দেশে তা নিয়ে তীব্র আলোচনা-সমালোচনা ও অস্বস্তির সৃষ্টি হয়। এই সমালোচনার জের ধরেই তিনি পদত্যাগের সিদ্ধান্ত নেন বলে জানা যায়।