
বিশেষ প্রতিনিধি: রাজধানীর মিরপুরে অবস্থিত জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনে চু/রি করার সময় হাতেনাতে এক চো/রকে আটক করা হয়েছে। আজ শুক্রবার দুপুর আনুমানিক ১টার সময় ফাউন্ডেশন প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।
দীর্ঘদিন ধরে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের গুরুত্বপূর্ণ বিদ্যুৎ ও ড্রেনেজ লাইনের তামার তার, লোহার রড এবং কর্মকর্তা-কর্মচারীদের মোবাইলফোনসহ বিভিন্ন মূল্যবান যন্ত্রাংশ চু/রি হয়ে আসছিল। আজ দুপুরে সন্দেহভাজন এক ব্যক্তি পুনরায় চু/রি করার উদ্দেশ্যে প্রাঙ্গণে প্রবেশ করলে দায়িত্বপ্রাপ্ত আনসার সদস্য সজীব আহমেদ তাকে পর্যবেক্ষণ করতে থাকেন। একপর্যায়ে চো/র মোজাম্মেল হোসেনকে(২৬)হাতেনাতে ধরা পড়ে। আনসার সদস্য সজীব আহমেদের তাৎক্ষণিক তৎপরতায় অভিযুক্ত ব্যক্তিকে কাবু করে আটক করা সম্ভব হয়।
আটককৃত ব্যক্তির কাছ থেকে চু/রি হওয়া সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। পরবর্তীতে নিরাপত্তার দায়িত্বে থাকা ঊর্ধ্বতন কর্মকর্তা ও ফাউন্ডেশন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হলে আটককৃত চো/রকে স্থানীয় থানা পুলিশের কাছে সোপর্দ করার আইনি প্রক্রিয়া শুরু হয়।
কর্তব্যরত আনসার সদস্য সজীব আহমেদের এই সাহসিকতা ও সতর্কতার জন্য ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীরা তার প্রশংসা করেছেন। নিরাপত্তার স্বার্থে প্রাঙ্গণের সার্বিক পর্যবেক্ষণ আরও জোরদার করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।