1. admin@dhupchaya.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগেরহাটের কচুয়ায় জাতীয় যুব দিবস পালিত সনদ ও যুব ঋণের চেক বিতরণ রূপসা কলেজের প্রভাষক দু/র্বৃত্তের গু/লিতে আহত হওয়ায় বিচারের দাবিতে মানববন্ধন প্রধানমন্ত্রী খুলনায় আগমন উপলক্ষে রূপসায় প্রস্তুতি সভায় এমপি হেলাল রূপসায় প্রেস ব্রিফিংএর মাধ্যমে চেয়ারম্যান প্রার্থী ঘোষণা আলহাজ্ব মো. মহিউদ্দিন শেখের অবশেষে ধরা পড়লেন দক্ষিণের ‘মা/দক সম্রাজ্ঞী’ চম্পা, আমতলীতে স্বস্তির হাওয়া বাগেরহাটে বাংলালিংক কর্মীকে কু/পিয়ে লক্ষাধিক টাকা ছিন/তাই আমতলীতে মা/দক ব্যবসায়ী, সহযোগী ও পৃষ্ঠপোষকতাকারীকে গ্রে/ফতার ফাউন্ডেশনের ৯৫তম বোর্ড সভার দিকে তাকিয়ে ৭৪৫ কর্মী: চাকরি স্থায়ীকরণ ও বকেয়া সুবিধার দাবি সাপাহারে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত খুলনা বিভাগে ডেঙ্গু ও হামে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৫০

অবরোধের আগের দিন পায়রায় নিখোঁজ জেলে ওমর আলী 

ধুপছায়া ডেস্ক:
  • প্রকাশের সময় : বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
  • ২৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

উজ্জ্বল মুন্সি,আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ ইলিশ শিকারে অবরোধের আগের দিন বরগুনার আমতলী উপজেলার  পায়রা নদীতে নিখোঁজ হন ওমর আলী গাজী (৫৫)।তিনি অবরোধের কথা ভেবে ফেলে রাখা ইলিশ শিকারের জাল ও সরঞ্জামাদি অপসারণ করতে গিয়ে নদীতে পড়ে  নিখোঁজ হয়েছেন। সাত ঘন্টা চেষ্টা চালিয়েও তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। ধারনা করা হচ্ছে তিনি ভাটার স্রোতে সাগরের দিকে নেমে গেছেন। ঘটনাটি  ঘটছে ৭ই অক্টোবর বুধবার বেলা ১১টার দিকে। উপজেলার লোচা এলাকার পায়রা নদীতে।

জানাগেছে, আইন অনুযায়ী বৃহস্পতিবার মধ্যো রাত থেকে সাগর ও নদীতে ইলিশ শিকার,পরিবহন ও বিপনন নিষিদ্ধ করেছেন সরকার। আমতলী পৌরসভার  লোচা গ্রামের জেলে ওমর আলী গাজী ও জলিলুর রহমান অবরোধ কারনে বুধবার বেলা সাড়ে ১০ টার দিকে পায়রা নদীতে জাল ও জাল ফেলার সরঞ্জামাদি অপসারণ করতে যায়। এ সময়ে জেলে ওমর আলী নদীতে পড়ে যায়। অপর জেলে তাকে উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ, ফায়ার সার্ভিস ও উপজেলা মৎস্য বিভাগের লোকজন উদ্ধার অভিযান শুরু করেছেন। কিন্তু সাত ঘন্টা পেরিয়ে গেলেও তাকে উদ্ধার করতে সক্ষম হয়নি বলে জানান উপজেলা মৎস্য অফিসের ফ্যাসিলেটেটর মোঃ হিমেল মিয়া। ধারনা করা হচ্ছে ভাটার স্রোতে তাকে সাগরের দিকে নিয়ে গেছে। এমন ঘটনায় পরিবার ও এলাকার মানুষের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।নিখোঁজ জেলে ওমর আলীর গাজীর ছোট ভাই আক্কেল আলী গাজী বলেন, বড় ভাই পায়রা নদীতে জাল ও জালের সরঞ্জামাদি তুলতে গিয়ে নদীতে পড়ে যায়। তারপর আর উঠতে পারেনি।জেলে জলিলুর রহমান বলেন, আমরা দুইজনে পায়রা নদীতে ইলিশ জাল ফেলে মাছ শিকার করি। অবরোধ পালনে বুধবার বেলা সাড়ে ১১ টার দিকে জাল ও জাল ফেলার সরঞ্জামাদি নদী থেকে তুলতেছিলাম। এমন মুহুর্তে ওমর আলী গাজী ছিটকে নদীতে পড়ে যায়। তাকে উদ্ধারে চেষ্টা করেও পারিনি। তিনি স্রোতে তলিয়ে গেছেন।আমতলী ফায়ার ষ্টেশন লিডার গোলাম মোস্তফা বলেন, উদ্ধার অভিযান অব্যহত আছে। কিন্তু কোন সন্ধান পাওয়া যাচ্ছে না।

আমতলী থানার অফিসার ইনচার্জ মোঃ ইয়াকুব হোসাইন বলেন, খবর পেয়ে জেলেকে উদ্ধারে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। উদ্ধার অভিযান অব্যহত আছে। কিন্তু এখনও উদ্ধার করা সম্ভব হয়নি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
উপদেষ্টা মন্ডলী-এস এম মনিরুল হাসান বাপ্পি,  প্রকাশক-ডিকে মন্ডল, সম্পাদক ডাঃ খাঁন মোঃ শফিকুল ইসলাম, সহ-সম্পাদক-ডাঃ মোঃ  আনিসুজ্জামান, আইন বিষয়ক সম্পাদক-এ্যাড. মুজাহিদুল ইসলাম,স্বাস্থ্য বিষয়ক সম্পাদক -ডাঃ বিজন বিশ্বাস  রেজিষ্ট্রেশন নং-খুলনা-৪৬৫, অফিস ৩০০/১খানজাহান আলী রোড়, খুলনা। বানিজ্যিক কার্যালয়-রূপসা সদর, খুলনা ০১৮১৯-০১৬৩৪২।© স্বত্ব সংরক্ষিত © ধুপছায়া
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park