1. admin@dhupchaya.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগেরহাটের কচুয়ায় জাতীয় যুব দিবস পালিত সনদ ও যুব ঋণের চেক বিতরণ রূপসা কলেজের প্রভাষক দু/র্বৃত্তের গু/লিতে আহত হওয়ায় বিচারের দাবিতে মানববন্ধন প্রধানমন্ত্রী খুলনায় আগমন উপলক্ষে রূপসায় প্রস্তুতি সভায় এমপি হেলাল রূপসায় প্রেস ব্রিফিংএর মাধ্যমে চেয়ারম্যান প্রার্থী ঘোষণা আলহাজ্ব মো. মহিউদ্দিন শেখের অবশেষে ধরা পড়লেন দক্ষিণের ‘মা/দক সম্রাজ্ঞী’ চম্পা, আমতলীতে স্বস্তির হাওয়া বাগেরহাটে বাংলালিংক কর্মীকে কু/পিয়ে লক্ষাধিক টাকা ছিন/তাই আমতলীতে মা/দক ব্যবসায়ী, সহযোগী ও পৃষ্ঠপোষকতাকারীকে গ্রে/ফতার ফাউন্ডেশনের ৯৫তম বোর্ড সভার দিকে তাকিয়ে ৭৪৫ কর্মী: চাকরি স্থায়ীকরণ ও বকেয়া সুবিধার দাবি সাপাহারে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত খুলনা বিভাগে ডেঙ্গু ও হামে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৫০

ফরিদপুরে ‘দৈনিক আজকের সারাদেশ’ জালি/য়া/তির অভিযোগে মা/ম/লা, সিআইডিকে তদন্তের নির্দেশ

ধুপছায়া ডেস্ক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

​ফরিদপুর প্রতিনিধি:
পত্রিকার নাম, নিবন্ধন নম্বর ও লোগো অবৈ/ধভাবে ব্যবহার করে জালি/য়াতি এবং ভু/য়া বিজ্ঞপ্তি প্রকাশের অভিযোগে এক ব্যক্তির বিরুদ্ধে আদালতে মাম/লা দায়ের করা হয়েছে। ফরিদপুরের বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কোতোয়ালী আমলী আদালত অভিযোগটি আমলে নিয়ে অপ/রাধ তদন্ত বিভাগকে (সিআইডি) তদন্তের নির্দেশ দিয়েছেন।
​গত সোমবার (১৪ সেপ্টেম্বর) ফরিদপুর শহরের রঘুনন্দনপুর এলাকার বাসিন্দা এবং ‘দৈনিক আজকের সারাদেশ’ (রেজি নং-৫৬৮)-এর সম্পাদক ও প্রকাশক সৈয়দ নাজমুল আলম (৪৬) বাদী হয়ে মাম/লাটি করেন। মা/মলায় গোয়ালচামট এলাকার মৃ/ত শেখ মানিকের ছেলে শেখ ফয়েজ আহমেদ (৫০)-কে একমাত্র আসা/মি করা হয়েছে। মাম/লাটি মুদ্রণযন্ত্র ও প্রকাশনা (ঘোষণা ও নিবন্ধন) আইন ১৯৭৩-এর ৫, ৬, ৭, ৩১ ও ৩২ ধারায় রুজু করা হয়।
​নালিশি আরজিতে উল্লেখ করা হয়, আসা/মি অসৎ উদ্দেশ্যে প্রকাশকের অনুমতি ছাড়াই পত্রিকার নাম ও রেজি নম্বর ব্যবহার করে নিজেকে ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবে দাবি করেন। তিনি ২৭/০৭/২০২৩ তারিখে ৫৫১ নম্বর অ্যাফিডেভিটের মাধ্যমে পত্রিকার মালিকানা হস্তান্তরের ভু/য়া দাবি করে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেন। পরবর্তীতে এই বিভ্রান্তিকর দরখাস্তটি জেলা প্রশাসক, পুলিশ সুপার ও প্রেসক্লাবসহ বিভিন্ন সরকারি দপ্তরে প্রেরণ করা হয়। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমেও পত্রিকার নাম ও প্রতীক ব্যবহার করে ভু/য়া পেজের মাধ্যমে অপপ্রচার চালানোর অভিযোগ আনা হয়েছে।
​আরজিতে আরও বলা হয়, অভিযুক্ত ব্যক্তি বৈষম্যবিরোধী জুলাই গণ-অভ্যুত্থানে ছাত্র-জনতার ওপর হাম/লা ও হ/ত্যা/চেষ্টা মাম/লার এজাহারনামীয় আ/সামি এবং তাঁর বিরুদ্ধে একাধিক অপ/রাধমূলক মা/মলা রয়েছে।
​বাদীর আইনজীবী অ্যাডভোকেট তৌহিদুল ইসলাম স্টালিন জানান, মুদ্রণযন্ত্র ও প্রকাশনা আইন লঙ্ঘন করে প্র/তারণার মাধ্যমে জালি/য়াতি করা একটি গুরুতর ফৌজদারি অপ/রাধ। বিজ্ঞ আদালত বিষয়টি গুরুত্বের সাথে নিয়ে সিআইডিকে নিরপেক্ষ তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। তদন্তের মাধ্যমে সত্য উন্মোচিত হবে এবং আসা/মি উপযুক্ত শা/স্তি পাবেন বলে তাঁরা আশাবাদী।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
উপদেষ্টা মন্ডলী-এস এম মনিরুল হাসান বাপ্পি,  প্রকাশক-ডিকে মন্ডল, সম্পাদক ডাঃ খাঁন মোঃ শফিকুল ইসলাম, সহ-সম্পাদক-ডাঃ মোঃ  আনিসুজ্জামান, আইন বিষয়ক সম্পাদক-এ্যাড. মুজাহিদুল ইসলাম,স্বাস্থ্য বিষয়ক সম্পাদক -ডাঃ বিজন বিশ্বাস  রেজিষ্ট্রেশন নং-খুলনা-৪৬৫, অফিস ৩০০/১খানজাহান আলী রোড়, খুলনা। বানিজ্যিক কার্যালয়-রূপসা সদর, খুলনা ০১৮১৯-০১৬৩৪২।© স্বত্ব সংরক্ষিত © ধুপছায়া
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park