1. admin@dhupchaya.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগেরহাটের কচুয়ায় জাতীয় যুব দিবস পালিত সনদ ও যুব ঋণের চেক বিতরণ রূপসা কলেজের প্রভাষক দু/র্বৃত্তের গু/লিতে আহত হওয়ায় বিচারের দাবিতে মানববন্ধন প্রধানমন্ত্রী খুলনায় আগমন উপলক্ষে রূপসায় প্রস্তুতি সভায় এমপি হেলাল রূপসায় প্রেস ব্রিফিংএর মাধ্যমে চেয়ারম্যান প্রার্থী ঘোষণা আলহাজ্ব মো. মহিউদ্দিন শেখের অবশেষে ধরা পড়লেন দক্ষিণের ‘মা/দক সম্রাজ্ঞী’ চম্পা, আমতলীতে স্বস্তির হাওয়া বাগেরহাটে বাংলালিংক কর্মীকে কু/পিয়ে লক্ষাধিক টাকা ছিন/তাই আমতলীতে মা/দক ব্যবসায়ী, সহযোগী ও পৃষ্ঠপোষকতাকারীকে গ্রে/ফতার ফাউন্ডেশনের ৯৫তম বোর্ড সভার দিকে তাকিয়ে ৭৪৫ কর্মী: চাকরি স্থায়ীকরণ ও বকেয়া সুবিধার দাবি সাপাহারে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত খুলনা বিভাগে ডেঙ্গু ও হামে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৫০

বাড্ডা জাগরণী সংসদ ক্লাবের সন্ত্রা/সী কর্তৃক সাংবাদিকদের হ/ত্যার চেষ্টায় হা/মলা ক্যামেরা সহ ৫ লক্ষ টাকার মালামাল লুট/পাট : থানায় অভিযোগ

ধুপছায়া ডেস্ক:
  • প্রকাশের সময় : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৯৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

এসএম নুর ইসলাম

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান মা/দক এবং জু/য়া ক্যাসিনো এর বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করার পরেও কিছু দলীয় নামধারী নেতাকর্মী বিভিন্ন ক্লাবের নাম দিয়ে আবার বিভিন্ন ক্লাবের সাথে আঁতাত করে বসিয়েছে জু/য়ার আসর, এসব জু/য়ার আসর কে কেন্দ্র করে এলাকায় বেড়েছে বিভিন্ন সন্ত্রা/সীদের আনাগোনা। এসব ক্লাবে নিয়মিত আওয়ামী সন্ত্রা/সী দল যেসব নেতাকর্মীদের বিরুদ্ধে ৫ ই আগস্ট এর ছাত্র জনতা হ/ত্যার মামলা রয়েছে তারাও নিয়মিত এখানে এসে জু/য়া খেলছে বলে অভিযোগ উঠেছে।
রাজধানীর মধ্যবাড্ডার জাগরণী সংসদ ক্লাবে সাংবাদিক তথ্য নিতে গেলে তাদেরকে আটকে মারধর করে হ/ত্যার চেষ্টা করে বলে অভিযোগ উঠেছে জাগরণী ক্লাবের সদস্যদের বিরুদ্ধে। এ বিষয়ে মাম/লার বাদী সাংবাদিক সাথী আক্তারের সাথে কথা হয় দৈনিক আমার প্রাণের বাংলাদেশের সাথে তিনি জানান
০৪/০৯/২০২৬ইং রাত্র আনুমানিক ১১.৪৫ ঘটিকার সময় মধ্যবাড্ডা আলাতুন্নেছা স্কুল এ্যান্ড কলেজের পার্শ্ববর্তী জাগরনী সংসদ ক্লাবে জু/য়া ও ক্যাসিনো খেলতে আওয়ামীলীগের পলাতক ছাত্র জনতা হ/ত্যার আসা/মীরা অবস্থান করিয়া জু/য়া খেলছে এমন সংবাদের তথ্য সংগ্রহের জন্য গেলে দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার সাংবাদিক সোহাগ জোয়ারদার, এ. আর. মজিদ শরীফ, মামুন মোল্লা, শেখ আরমান, চম্পা আলম, সাথী আক্তার গণকে জাগরনী সংসদ ক্লাব এর আহ্বায়ক সামছুল হক এবং সদস্য সচিব সাঈদ হাসান কানন এর হুকুমে এবং উপস্থিত অন্যান্য সদস্যদের আদেশে জাগরনী সংসদ ক্লাবে অবস্থানরত সন্ত্রা/সী বিবাদী (১) মাসুদ পিতা ও ঠিকানা: অজ্ঞাত, (২) সোহেল পিতা ও ঠিকানা: অজ্ঞাত, (৩) সুমন পিতা ও ঠিকানা: অজ্ঞাত, (৪) শিপন পিতা ও ঠিকানা: অজ্ঞাত, (৫) জিয়া পিতা ও ঠিকানা: অজ্ঞাত, (৬) জুয়েল পিতা ও ঠিকানা: অজ্ঞাত সহ অজ্ঞাতনামা আরও ৫০-৬০ জন ক্রিকেট খেলার ব্যাট, স্টাম্প, রড দিয়ে উল্লেখিত সাংবাদিকদেরকে এলোপাথারী হ/ত্যার উদ্দেশ্যে পিটিয়ে জখম করে। সকল সন্ত্রা/সীদের বয়স আনুমানিক ৩০ থেকে ৪৫ এর মধ্যে হবে। সন্ত্রা/সীদের আক্রমনে সাংবাদিকগণ গুরুতর আহত হয়েছেন এবং সারা শরীরে নিলাফোলা জখম হয়। সাংবাদিক সোহাগ জোয়ারদারের পা ও পায়ের আঙ্গুল মারা/ত্মক ক্ষতিগ্রস্ত হয়, সাংবাদিক মামুন মোল্লার হাতের কয়েকটি আঙ্গুল ফেটে যায় যেখানে ৫টি সেলাই লেগেছে। সাংবাদিক চম্পা আলম ও সাথী আক্তারকে সন্ত্রা/সীরা বি/বস্ত্র করার চেষ্টা করলে এবং শরীরের স্পর্শকাতর স্থানে হাত দিয়ে টানাহিচড়া করে শ্লীল/তাহানির চেষ্টা করলে তাদেরকে বাঁচাতে সাংবাদিক এ আর মজিদ শরীফ, সোহাগ জোয়ারদার, আরমান শেখ এগিয়ে আসলে তাদেরকে ক্রিকেট খেলার ব্যাট ও স্টাম্প দিয়ে বেদম প্রহার করে। সাংবাদিকদের ব্যবহৃত ২টি বড় ভিডিও ক্যামেরার মধ্যে ১টি তারা ভেঙ্গে ফেলে, অন্যটি ছিনিয়ে নেয়। সাংবাদিকদের ব্যবহৃত ২টি বুম, গোপন ৪টি ক্যামেরা, ২টি ব্লুটুথ ডিভাইস, ২টি পেন ড্রাইভ ও ৩টি এনড্রয়েড মোবাইল, ১টি বাটন সেট সন্ত্রা/সীরা নিয়ে যায় যার আনুমানিক মূল্য ৫,১৫,০০০/- টাকা এবং সাংবাদিকদের পকেট থেকে হাতিয়ে নেয় সর্বমোট ১৭,৮৩০/- টাকা। ভিতরে সাংবাদিকদের মেরে ফেলেছে এমন সংবাদ ছড়িয়ে পড়লে বাহিরে অবস্থানরত অন্য সাংবাদিকরা ৯৯৯ এ ফোন দিলে বাড্ডা থানার এস আই আরাফাত তার সঙ্গীয় ফোর্সদের নিয়ে ঘটনা¯’স্থলে এসে সাংবাদিকদের উদ্ধার করেন। কিন্তু অবস্থানরত বহিরাগত সন্ত্রা/সীদের তোপের মুখে এস আই আরাফাত উদ্ধার কৃত সাংবাদিকদের নিকট থেকে লিখিত নিয়ে তাদেরকে বের করতে সক্ষম হয়। পরবর্তীতে আহত সকল সাংবাদিকদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। এ বিষয়ে কোনো মামলা করবেন কিনা জানালে বাদি বলেন বাড্ডা থানায় অভিযোগ দায়ের করেছি। দো/ষীদের তো সর্বোচ্চ শাস্তি দেওয়ার চেষ্টা করব। উল্লেখ্য বেশ কয়েকটি গণমাধ্যমে বাড্ডা জাগরণী সংসদ ক্লাবে জু/য়া খেলা হয় বিভিন্ন অসা/মাজিক কার্যকলাপ হয় ইত্যাদি উল্লেখ করে সংবাদ প্রকাশ করা হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বের সাথে দেখছেন না। স্থানীয়দের বক্তব্যে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য আবাসিক এলাকায় এমন একটি ক্লাব হওয়ার কারণে জু/য়া কেসিনো খেলার কারণে এলাকার যুব সমাজ পতিত হয়েছে। এ বিষয় নিয়ে জাগরণী সংসদের আহবায়ক সাধারণ সম্পাদক এর সাথে যোগাযোগ করলে কোন বক্তব্য পাওয়া যায়নি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
উপদেষ্টা মন্ডলী-এস এম মনিরুল হাসান বাপ্পি,  প্রকাশক-ডিকে মন্ডল, সম্পাদক ডাঃ খাঁন মোঃ শফিকুল ইসলাম, সহ-সম্পাদক-ডাঃ মোঃ  আনিসুজ্জামান, আইন বিষয়ক সম্পাদক-এ্যাড. মুজাহিদুল ইসলাম,স্বাস্থ্য বিষয়ক সম্পাদক -ডাঃ বিজন বিশ্বাস  রেজিষ্ট্রেশন নং-খুলনা-৪৬৫, অফিস ৩০০/১খানজাহান আলী রোড়, খুলনা। বানিজ্যিক কার্যালয়-রূপসা সদর, খুলনা ০১৮১৯-০১৬৩৪২।© স্বত্ব সংরক্ষিত © ধুপছায়া
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park