1. admin@dhupchaya.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগেরহাটের কচুয়ায় জাতীয় যুব দিবস পালিত সনদ ও যুব ঋণের চেক বিতরণ রূপসা কলেজের প্রভাষক দু/র্বৃত্তের গু/লিতে আহত হওয়ায় বিচারের দাবিতে মানববন্ধন প্রধানমন্ত্রী খুলনায় আগমন উপলক্ষে রূপসায় প্রস্তুতি সভায় এমপি হেলাল রূপসায় প্রেস ব্রিফিংএর মাধ্যমে চেয়ারম্যান প্রার্থী ঘোষণা আলহাজ্ব মো. মহিউদ্দিন শেখের অবশেষে ধরা পড়লেন দক্ষিণের ‘মা/দক সম্রাজ্ঞী’ চম্পা, আমতলীতে স্বস্তির হাওয়া বাগেরহাটে বাংলালিংক কর্মীকে কু/পিয়ে লক্ষাধিক টাকা ছিন/তাই আমতলীতে মা/দক ব্যবসায়ী, সহযোগী ও পৃষ্ঠপোষকতাকারীকে গ্রে/ফতার ফাউন্ডেশনের ৯৫তম বোর্ড সভার দিকে তাকিয়ে ৭৪৫ কর্মী: চাকরি স্থায়ীকরণ ও বকেয়া সুবিধার দাবি সাপাহারে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত খুলনা বিভাগে ডেঙ্গু ও হামে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৫০

​ছাদভিত্তিক সৌরবিদ্যুতে বিশেষ প্রণোদনা ঘোষণা সরকারের, প্রতি ইউনিট ১০.৫০ টাকা

ধুপছায়া ডেস্ক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

​বিশেষ প্রতিনিধি:
দেশের টেকসই জ্বালানি নিরাপত্তা জোরদার ও নবায়নযোগ্য শক্তির বিস্তার ঘটাতে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ খাতে বিশেষ প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে সরকার। ব্যাটারিসহ সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনে এই সুবিধা দিয়ে বিদ্যুৎ বিভাগ থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে, যা আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) থেকেই কার্যকর হচ্ছে।
​নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ব্যাটারিসহ ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ উৎপাদনের সর্বোচ্চ ব্যয় প্রতি ইউনিট ৮ টাকা নির্ধারণ করা হয়েছে। সরকারের বিশেষ প্রণোদনার আওতায় এই ব্যয়ের ওপর ২০ শতাংশ মুনাফা এবং ১১.২৫ শতাংশ প্রিমিয়াম যুক্ত করে প্রতি ইউনিট বিদ্যুতের দাম ১০ টাকা ৫০ পয়সা নির্ধারণ করা হয়েছে। তবে কোনো গ্রাহক যদি নির্ধারিত ব্যয়ের চেয়ে কম খরচে এই প্যানেল ও ব্যাটারি সিস্টেম স্থাপন করতে পারেন, তবে সাশ্রয় হওয়া পুরো অর্থ তার অতিরিক্ত লভ্যাংশ হিসেবে গণ্য হবে।
​‘নেট মিটারিং নির্দেশিকা, ২০২৫’ অনুসরণে আগামী ২৮ ফেব্রুয়ারি ২০২৭ তারিখের মধ্যে যারা ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালু করবেন এবং নিজেদের চাহিদা মিটিয়ে বাড়তি বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করবেন, তারা আগামী ২৮ ফেব্রুয়ারি ২০৩০ পর্যন্ত (পরবর্তী ৩ বছর) সরবরাহকৃত প্রতি ইউনিট বিদ্যুতের বিপরীতে এই ১০ টাকা ৫০ পয়সা হারে মূল্য পাবেন।
​উৎসাহ ভাতা ও লেনদেন সংক্রান্ত নিয়মাবলি:
​স্বচ্ছ লেনদেন: বিতরণকারী সংস্থাগুলো গ্রিডে আসা বিদ্যুতের হিসাব রাখবে এবং প্রণোদনার অর্থ সরাসরি গ্রাহকের ব্যাংক অ্যাকাউন্ট বা মোবাইল ব্যাংকিং (এমএফএস) মাধ্যমে পাঠাবে। কোনো নগদ লেনদেন করা যাবে না।
​সময়সীমা: ২৮ ফেব্রুয়ারি ২০২৭ সালের পর চালু হওয়া কোনো সিস্টেমের ক্ষেত্রে এই প্রণোদনা সুবিধা প্রযোজ্য হবে না।
​মান নিয়ন্ত্রণ: সোলার প্যানেল, ব্যাটারি, ইনভার্টার ও মিটারসহ ব্যবহৃত সব যন্ত্রাংশ বিএসটিআই (BSTI) এবং স্রেডা (SREDA)-র নির্ধারিত কারিগরি মান অনুযায়ী হতে হবে।
​গ্রাহকদের সার্বিক সহায়তা দিতে বিদ্যুৎ বিভাগের ‘ওয়ান-স্টপ সার্ভিস সেন্টার’ এবং জেলা-উপজেলা পর্যায়ের বিতরণ কার্যালয়গুলো প্রয়োজনীয় নীতিগত ও কারিগরি পরামর্শ প্রদান করবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
উপদেষ্টা মন্ডলী-এস এম মনিরুল হাসান বাপ্পি,  প্রকাশক-ডিকে মন্ডল, সম্পাদক ডাঃ খাঁন মোঃ শফিকুল ইসলাম, সহ-সম্পাদক-ডাঃ মোঃ  আনিসুজ্জামান, আইন বিষয়ক সম্পাদক-এ্যাড. মুজাহিদুল ইসলাম,স্বাস্থ্য বিষয়ক সম্পাদক -ডাঃ বিজন বিশ্বাস  রেজিষ্ট্রেশন নং-খুলনা-৪৬৫, অফিস ৩০০/১খানজাহান আলী রোড়, খুলনা। বানিজ্যিক কার্যালয়-রূপসা সদর, খুলনা ০১৮১৯-০১৬৩৪২।© স্বত্ব সংরক্ষিত © ধুপছায়া
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park