
মাদ/ককে না বলুন, খেলাধুলাকে ভালোবাসুন”—এই স্লোগানকে সামনে রেখে খুলনার রূপসা উপজেলার নৈহাটি ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের যুবসমাজকে মা/দক, মুঠোফোনের আসক্তি ও সব ধরনের অপ/রাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে তরুণদের মাঝে ফুটবল উপহার দেওয়া হয়েছে।আজ (বৃহস্পতিবার) ৬ নং ওয়ার্ডের নেহালপুর শ্রীরামপুর অগ্রগামী মাঠে এলাকার তরুণদের অনুরোধে তাদের হাতে এই ক্রীড়াসামগ্রী তুলে দেন
নৈহাটি ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী ও সাবেক ছাত্রনেতা মো: রাকিব শেখ।ফুটবল হাতে পেয়ে মাঠের তরুণদের মাঝে এক উৎসবমুখর পরিবেশ ও উদ্দীপনার সৃষ্টি হয়।ফুটবল বিতরণকালে সাবেক ছাত্রনেতা মো: রাকিব শেখ বলেন, “আজকের এই উচ্ছল তারুণ্যই আমাদের আগামী দিনের ভবিষ্যৎ। মা/দক ও মুঠোফোনের ডিজিটাল আসক্তি থেকে আমাদের এলাকার যুব সমাজকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। এলাকার যুবসমাজকে সুস্থ ধারার খেলাধুলায় উদ্বুদ্ধ করতে এবং তাদের যেকোনো প্রয়োজনে আপনাদের সেবক হিসেবে আমি সবসময় আপনাদের পাশেই আছি।”তিনি আরও বলেন, “সবাই দোয়া করবেন, যেন আমাদের এলাকার যুব সমাজকে মা/দকমুক্ত রেখে একটি সুন্দর ও ক্রীড়াবান্ধব সমাজ গড়ে তুলতে পারি।
ফুটবল বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬ নং ওয়ার্ড কৃষক দলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন বাদশা, বিএনপি নেতা ইসরাইল শেখ, নৈহাটি কালিবাড়ি বাজার বণিক সমিতির সহ-সভাপতি ইব্রাহিম শেখ হিব্রু, সমাজসেবক ও মানবিক ব্যক্তিত্ব আলামিন, খাইরুল, মিরাজ এবং মেহেদী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও তরুণ সমাজ।
মো: রাকিব শেখের এই পজিটিভ ও যুববান্ধব উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী।