1. admin@dhupchaya.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগেরহাটের কচুয়ায় জাতীয় যুব দিবস পালিত সনদ ও যুব ঋণের চেক বিতরণ রূপসা কলেজের প্রভাষক দু/র্বৃত্তের গু/লিতে আহত হওয়ায় বিচারের দাবিতে মানববন্ধন প্রধানমন্ত্রী খুলনায় আগমন উপলক্ষে রূপসায় প্রস্তুতি সভায় এমপি হেলাল রূপসায় প্রেস ব্রিফিংএর মাধ্যমে চেয়ারম্যান প্রার্থী ঘোষণা আলহাজ্ব মো. মহিউদ্দিন শেখের অবশেষে ধরা পড়লেন দক্ষিণের ‘মা/দক সম্রাজ্ঞী’ চম্পা, আমতলীতে স্বস্তির হাওয়া বাগেরহাটে বাংলালিংক কর্মীকে কু/পিয়ে লক্ষাধিক টাকা ছিন/তাই আমতলীতে মা/দক ব্যবসায়ী, সহযোগী ও পৃষ্ঠপোষকতাকারীকে গ্রে/ফতার ফাউন্ডেশনের ৯৫তম বোর্ড সভার দিকে তাকিয়ে ৭৪৫ কর্মী: চাকরি স্থায়ীকরণ ও বকেয়া সুবিধার দাবি সাপাহারে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত খুলনা বিভাগে ডেঙ্গু ও হামে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৫০

উজিরপুরের উত্তর সাতলায় ১৬ দলীয় হা-ডু-ডু খেলার উদ্বোধন

ধুপছায়া ডেস্ক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
  • ৯৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

আলতাফ হোসেন অনিক, বিশেষ প্রতিনিধি:

গ্রামবাংলার ঐতিহ্যবাহী ও জনপ্রিয় খেলা হা-ডু-ডু। দলবদ্ধ লড়াই, সাহস, কৌশল ও আনন্দের এই খেলাটি আজও বাংলার গ্রামীণ জনপদে মানুষের বিনোদনের অন্যতম মাধ্যম। হারিয়ে যেতে বসা এই ঐতিহ্যকে ধরে রাখতে বরিশালের উজিরপুরে আয়োজন করা হয়েছে ১৬ দলীয় হা-ডু-ডু প্রতিযোগিতা।
জমকালো আয়োজনের মধ্য দিয়ে সোমবার বিকেলে বরিশালের উজিরপুর উপজেলার সাতলা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের উত্তর সাতলা মধ্যবাড়ির বালুর মাঠে স্থানীয় মধ্যবাড়ি যুব সংঘের উদ্যোগে ১৬ দলীয় হা-ডু-ডু খেলার শুভ উদ্বোধন করা হয়।
উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় মধ্যবাড়ি যুব সংঘ ও সাতলা বাজার একাদশ। টানটান উত্তেজনাপূর্ণ খেলাটি শেষ পর্যন্ত ড্র হয়। খেলা দেখতে মাঠে উপস্থিত ছিলেন স্থানীয় বিভিন্ন বয়সী দর্শক ও ক্রীড়াপ্রেমীরা। এতে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
খেলা পরিচালনা কমিটির সভাপতি মোঃ মনির হাওলাদার বলেন, “আমি দীর্ঘদিন প্রবাসে থাকি। সেখানে জীবনের অনেক সুযোগ-সুবিধা থাকলেও বাংলার ঐতিহ্যবাহী খেলাধুলা উপভোগ করার সুযোগ খুব একটা পাওয়া যায় না। বলতে গেলে এসব খেলা দেখার কথা অনেকটাই ভুলে গিয়েছিলাম। মাত্র দুই সপ্তাহের ছুটিতে দেশে এসেছি। এই অল্প সময়টুকু এলাকার মানুষের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে নেওয়ার পাশাপাশি গ্রামবাংলার ঐতিহ্যবাহী খেলাকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই আমি ও এলাকার যুব সমাজের ছেলেরা মিলে এ আয়োজন করেছি। খেলাটি সফলভাবে সম্পন্ন করতে সবার ভালোবাসা ও সার্বিক সহযোগিতা কামনা করছি।
খেলা পরিচালনা কমিটির সদস্য মোঃ বাচ্চু হাওলাদার ও মোঃ আঃ রশিদ মিয়া জানান, ১৬ দলীয় এই প্রতিযোগিতায় সাতলা বাজার একাদশ, মধ্যের বাড়ি ক্রীড়া চক্র, ধারাবাশাইল ক্লাব, বাড়াই বাড়ি সংসদ, খাজুরিয়া ক্লাব, বাঁশতলা সংগঠন, নাজির বাড়ি, জনতা বাজার ক্লাবসহ মোট ১৬টি দল অংশগ্রহণ করছে।
তারা আরও বলেন, “সবার সহযোগিতা ও ভালোবাসায় আমরা সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে প্রতিযোগিতাটি শেষ করতে চাই। আশা করছি, জমজমাট লড়াইয়ের মধ্য দিয়ে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে এবং সফলভাবে পুরো আয়োজনের সমাপ্তি ঘটবে, ইনশাআল্লাহ।
আয়োজকরা জানান, গ্রামীণ জনপদে হারিয়ে যেতে বসা হা-ডু-ডু খেলাকে পুনরুজ্জীবিত করা এবং যুবসমাজকে খেলাধুলার প্রতি উৎসাহিত করাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
উপদেষ্টা মন্ডলী-এস এম মনিরুল হাসান বাপ্পি,  প্রকাশক-ডিকে মন্ডল, সম্পাদক ডাঃ খাঁন মোঃ শফিকুল ইসলাম, সহ-সম্পাদক-ডাঃ মোঃ  আনিসুজ্জামান, আইন বিষয়ক সম্পাদক-এ্যাড. মুজাহিদুল ইসলাম,স্বাস্থ্য বিষয়ক সম্পাদক -ডাঃ বিজন বিশ্বাস  রেজিষ্ট্রেশন নং-খুলনা-৪৬৫, অফিস ৩০০/১খানজাহান আলী রোড়, খুলনা। বানিজ্যিক কার্যালয়-রূপসা সদর, খুলনা ০১৮১৯-০১৬৩৪২।© স্বত্ব সংরক্ষিত © ধুপছায়া
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park