1. admin@dhupchaya.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগেরহাটের কচুয়ায় জাতীয় যুব দিবস পালিত সনদ ও যুব ঋণের চেক বিতরণ রূপসা কলেজের প্রভাষক দু/র্বৃত্তের গু/লিতে আহত হওয়ায় বিচারের দাবিতে মানববন্ধন প্রধানমন্ত্রী খুলনায় আগমন উপলক্ষে রূপসায় প্রস্তুতি সভায় এমপি হেলাল রূপসায় প্রেস ব্রিফিংএর মাধ্যমে চেয়ারম্যান প্রার্থী ঘোষণা আলহাজ্ব মো. মহিউদ্দিন শেখের অবশেষে ধরা পড়লেন দক্ষিণের ‘মা/দক সম্রাজ্ঞী’ চম্পা, আমতলীতে স্বস্তির হাওয়া বাগেরহাটে বাংলালিংক কর্মীকে কু/পিয়ে লক্ষাধিক টাকা ছিন/তাই আমতলীতে মা/দক ব্যবসায়ী, সহযোগী ও পৃষ্ঠপোষকতাকারীকে গ্রে/ফতার ফাউন্ডেশনের ৯৫তম বোর্ড সভার দিকে তাকিয়ে ৭৪৫ কর্মী: চাকরি স্থায়ীকরণ ও বকেয়া সুবিধার দাবি সাপাহারে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত খুলনা বিভাগে ডেঙ্গু ও হামে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৫০

জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের দুই উপপরিচালকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

ধুপছায়া ডেস্ক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬
  • ১২৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

ঢাকা,প্রতিনিধি – জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের দুই জন ঊর্ধ্বতন কর্মকর্তার বদলিজনিত বিদায় উপলক্ষে এক সশ্রদ্ধ বিদায় ও শুভ কামনা অনুষ্ঠান অদ্য ফাউন্ডেশনের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে।
বিদায়ী কর্মকর্তা দ্বয় হলেন— ফাউন্ডেশনের উপপরিচালক (উন্নয়ন ও তথ্য) এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপসচিব  মোহাম্মদ ফারুক আহমদ এবং উপপরিচালক (প্রশাসন ও অর্থ) ও উপসচিব  মোঃ এহেতেশাম রেজা।
জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত সচিব)  মোঃ তরিকুল আলম-এর সভাপতিত্বে এই বিদায় সংবর্ধনা সভাটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ফাউন্ডেশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বিদায়ী কর্মকর্তাদের কর্মকালের নানা স্মৃতি চারণ করেন এবং ফাউন্ডেশনের সামগ্রিক উন্নয়ন, প্রতিবন্ধী জনগোষ্ঠীর কল্যাণ ও প্রশাসনিক শৃঙ্খলা বজায় রাখতে তাঁদের নিষ্ঠা, দক্ষতা ও অবদানের কথা কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন।
সভাপতির বক্তব্যে ব্যবস্থাপনা পরিচালক  মোঃ তরিকুল আলম বিদায়ী কর্মকর্তাদের ভবিষ্যৎ কর্মজীবন ও ব্যক্তিগত জীবনের সর্বাঙ্গীন সাফল্য, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
অনুষ্ঠানের শেষাংশে বিদায়ী অতিথিদ্বয়কে ফাউন্ডেশনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, সম্মাননা স্মারক ও বিদায়ী উপহার তুলে দেওয়া হয়। বিদায়ী কর্মকর্তাগণও তাঁদের বক্তব্যে ফাউন্ডেশনে কর্মরত দিনগুলোর অভিজ্ঞতা শেয়ার করেন এবং সকলের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
উপদেষ্টা মন্ডলী-এস এম মনিরুল হাসান বাপ্পি,  প্রকাশক-ডিকে মন্ডল, সম্পাদক ডাঃ খাঁন মোঃ শফিকুল ইসলাম, সহ-সম্পাদক-ডাঃ মোঃ  আনিসুজ্জামান, আইন বিষয়ক সম্পাদক-এ্যাড. মুজাহিদুল ইসলাম,স্বাস্থ্য বিষয়ক সম্পাদক -ডাঃ বিজন বিশ্বাস  রেজিষ্ট্রেশন নং-খুলনা-৪৬৫, অফিস ৩০০/১খানজাহান আলী রোড়, খুলনা। বানিজ্যিক কার্যালয়-রূপসা সদর, খুলনা ০১৮১৯-০১৬৩৪২।© স্বত্ব সংরক্ষিত © ধুপছায়া
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park