1. admin@dhupchaya.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগেরহাটের কচুয়ায় জাতীয় যুব দিবস পালিত সনদ ও যুব ঋণের চেক বিতরণ রূপসা কলেজের প্রভাষক দু/র্বৃত্তের গু/লিতে আহত হওয়ায় বিচারের দাবিতে মানববন্ধন প্রধানমন্ত্রী খুলনায় আগমন উপলক্ষে রূপসায় প্রস্তুতি সভায় এমপি হেলাল রূপসায় প্রেস ব্রিফিংএর মাধ্যমে চেয়ারম্যান প্রার্থী ঘোষণা আলহাজ্ব মো. মহিউদ্দিন শেখের অবশেষে ধরা পড়লেন দক্ষিণের ‘মা/দক সম্রাজ্ঞী’ চম্পা, আমতলীতে স্বস্তির হাওয়া বাগেরহাটে বাংলালিংক কর্মীকে কু/পিয়ে লক্ষাধিক টাকা ছিন/তাই আমতলীতে মা/দক ব্যবসায়ী, সহযোগী ও পৃষ্ঠপোষকতাকারীকে গ্রে/ফতার ফাউন্ডেশনের ৯৫তম বোর্ড সভার দিকে তাকিয়ে ৭৪৫ কর্মী: চাকরি স্থায়ীকরণ ও বকেয়া সুবিধার দাবি সাপাহারে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত খুলনা বিভাগে ডেঙ্গু ও হামে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৫০

​মঠবাড়িয়ায় বিএম লাইনের বাসে অভিযান: ২ হাজার ৫ পিস ইয়া/বাসহ দুই মা/দক ব্যবসায়ী গ্রে/প্তার

ধুপছায়া ডেস্ক:
  • প্রকাশের সময় : রবিবার, ১৪ জুন, ২০২৬
  • ৯২ বার এই সংবাদটি পড়া হয়েছে

​মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি:

পিরোজপুরের মঠবাড়িয়ায় থানা পুলিশের এক বিশেষ অভিযানে ২ হাজার ৫ পিস ইয়া/বাসহ দুই চিহ্নিত মা/দক ব্যবসায়ীকে গ্রে/প্তার করা হয়েছে। রোববার (১৪ জুন) ভোররাতে ঢাকা থেকে মঠবাড়িয়াগামী ‘বিএম লাইন পরিবহন’-এর একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে তাদের গ্রে/প্তার করা হয়।

​গ্রেপ্তা/রকৃতরা হলেন— উপজেলার গুলিসাখালী গ্রামের আব্দুল হাইয়ের ছেলে মো. মঞ্জু মিয়া (৫০) ও এস্কেন্দার আলী হাওলাদারের ছেলে শিপন হাওলাদার (৪৭)।​পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মঠবাড়িয়া থানা পুলিশের একটি বিশেষ দল ঢাকাগামী বিএম লাইন পরিবহনের ওই বাসটিতে অভিযান পরিচালনা করে। এ সময় বাসে থাকা দুই যাত্রীর আচরণ স/ন্দেহজনক মনে হলে পুলিশ তাদের আ/টক করে। পরে তাদের দেহ তল্লাশি করে সুকৌশলে লুকিয়ে রাখা ২ হাজার ৫ পিস ইয়া/বা ট্যাবলেট উদ্ধার করা হয়।

​স্থানীয় ও পুলিশি তদন্তে জানা গেছে, গ্রে/প্তারকৃত মঞ্জু ও শিপন পেশায় ভাড়ায়চালিত মোটরসাইকেল চালক হলেও, এটি ছিল তাদের মূলত একটি ছদ্মবেশ। এই পেশার আড়ালে তারা দীর্ঘদিন ধরে বড় বড় মাদ/কের চালান আনা-নেওয়া এবং মা/দক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।

​মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল ইসলাম জানান, গ্রেপ্তা/রকৃত দুই ব্যক্তির বিরুদ্ধে থানায় আগেরও একাধিক মা/দকের মা/মলা রয়েছে। উদ্ধারকৃত ইয়া/বার চালানের বিষয়ে তাদের বিরুদ্ধে মা/দকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নতুন একটি মা/মলা দায়ের করা হয়েছে। মা/দক নির্মূলে পুলিশের এই চিরুনি অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
উপদেষ্টা মন্ডলী-এস এম মনিরুল হাসান বাপ্পি,  প্রকাশক-ডিকে মন্ডল, সম্পাদক ডাঃ খাঁন মোঃ শফিকুল ইসলাম, সহ-সম্পাদক-ডাঃ মোঃ  আনিসুজ্জামান, আইন বিষয়ক সম্পাদক-এ্যাড. মুজাহিদুল ইসলাম,স্বাস্থ্য বিষয়ক সম্পাদক -ডাঃ বিজন বিশ্বাস  রেজিষ্ট্রেশন নং-খুলনা-৪৬৫, অফিস ৩০০/১খানজাহান আলী রোড়, খুলনা। বানিজ্যিক কার্যালয়-রূপসা সদর, খুলনা ০১৮১৯-০১৬৩৪২।© স্বত্ব সংরক্ষিত © ধুপছায়া
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park