1. admin@dhupchaya.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগেরহাটের কচুয়ায় জাতীয় যুব দিবস পালিত সনদ ও যুব ঋণের চেক বিতরণ রূপসা কলেজের প্রভাষক দু/র্বৃত্তের গু/লিতে আহত হওয়ায় বিচারের দাবিতে মানববন্ধন প্রধানমন্ত্রী খুলনায় আগমন উপলক্ষে রূপসায় প্রস্তুতি সভায় এমপি হেলাল রূপসায় প্রেস ব্রিফিংএর মাধ্যমে চেয়ারম্যান প্রার্থী ঘোষণা আলহাজ্ব মো. মহিউদ্দিন শেখের অবশেষে ধরা পড়লেন দক্ষিণের ‘মা/দক সম্রাজ্ঞী’ চম্পা, আমতলীতে স্বস্তির হাওয়া বাগেরহাটে বাংলালিংক কর্মীকে কু/পিয়ে লক্ষাধিক টাকা ছিন/তাই আমতলীতে মা/দক ব্যবসায়ী, সহযোগী ও পৃষ্ঠপোষকতাকারীকে গ্রে/ফতার ফাউন্ডেশনের ৯৫তম বোর্ড সভার দিকে তাকিয়ে ৭৪৫ কর্মী: চাকরি স্থায়ীকরণ ও বকেয়া সুবিধার দাবি সাপাহারে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত খুলনা বিভাগে ডেঙ্গু ও হামে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৫০

ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারিয়েট বৈঠক অনুষ্ঠিত ও আগামী দিনের কর্মপরিকল্পনা গ্রহণ

ধুপছায়া ডেস্ক:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ জুন, ২০২৬
  • ১৫০ বার এই সংবাদটি পড়া হয়েছে

​ ঢাকা প্রতিনিধি : বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের দুই দিনব্যাপী মাসিক কেন্দ্রীয় সেক্রেটারিয়েট বৈঠক ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গত ২ জুন (মঙ্গলবার) দুপুর ২টায় পবিত্র দারসুল কুরআনের মাধ্যমে এই বিশেষ আয়োজনের সূচনা হয়।
​সংগঠনের কেন্দ্রীয় সভাপতির সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর এটিএম আজহারুল ইসলাম, এমপি। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা রফিকুল ইসলাম খান, এমপি এবং সাইফুল আলম খান মিলন, এমপি।
দুই দিনব্যাপী এই গুরুত্বপূর্ণ বৈঠকে মূলত মে মাসের সামগ্রিক সাংগঠনিক কার্যক্রমের রিপোর্ট পর্যালোচনা করা হয় এবং চলতি জুন মাসের নতুন কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়। সভায় সেক্রেটারিয়েট সদস্যদের ব্যক্তিগত ও বিভাগীয় রিপোর্টের পাশাপাশি অঞ্চলভিত্তিক শাখাসমূহের সাংগঠনিক কার্যক্রমের বিস্তারিত বিবরণ পেশ ও মূল্যায়ন করা হয়।
বৈঠকে দেশের চলমান শিক্ষাঙ্গন তথা ক্যাম্পাস পরিস্থিতি, দেশীয় ও আন্তর্জাতিক সমসাময়িক প্রেক্ষাপট নিয়ে বিস্তর বিশ্লেষণ করা হয়। একই সাথে পরিবর্তিত পরিস্থিতিতে সংগঠনের আগামী দিনের করণীয় ও কৌশল নির্ধারণে অংশীজনরা তাদের গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরেন।
​দুই দিনের এই ধারাবাহিক আয়োজনটি কেন্দ্রীয় সভাপতির সমাপনী দিকনির্দেশনামূলক বক্তব্য এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মুনাজাতের মাধ্যমে সফলভাবে সমাপ্ত হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
উপদেষ্টা মন্ডলী-এস এম মনিরুল হাসান বাপ্পি,  প্রকাশক-ডিকে মন্ডল, সম্পাদক ডাঃ খাঁন মোঃ শফিকুল ইসলাম, সহ-সম্পাদক-ডাঃ মোঃ  আনিসুজ্জামান, আইন বিষয়ক সম্পাদক-এ্যাড. মুজাহিদুল ইসলাম,স্বাস্থ্য বিষয়ক সম্পাদক -ডাঃ বিজন বিশ্বাস  রেজিষ্ট্রেশন নং-খুলনা-৪৬৫, অফিস ৩০০/১খানজাহান আলী রোড়, খুলনা। বানিজ্যিক কার্যালয়-রূপসা সদর, খুলনা ০১৮১৯-০১৬৩৪২।© স্বত্ব সংরক্ষিত © ধুপছায়া
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park