
পটুয়াখালী প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফলে একই পরিবারের জন্মগত তিন প্রতিবন্ধী ভাইয়ের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও জাতীয় সংসদের এমপি ড. শফিকুল ইসলাম মাসুদ। সামাজিক যোগাযোগ মাধ্যমে অসহায় এই তিন ভাইয়ের কষ্টের চিত্র দেখে আজ (বৃহস্পতিবার) তিনি তাদের বাড়িতে ছুটে যান এবং মানবিক সহায়তার হাত বাড়িয়ে দেন।জানা গেছে, বাউফলের সনাতন ধর্মাবলম্বী এই তিন ভাই দীর্ঘদিন ধরে চরম অবহেলা ও মানবেতর জীবনযাপন করছিলেন। গতকাল রাতে গণমাধ্যমে তাদের এই করুণ পরিস্থিতির খবর প্রকাশিত হওয়ার পর বিষয়টি ব্যাপকভাবে নজর কাড়ে।আজ সরেজমিনে অসহায় পরিবারটির খোঁজ নিতে গিয়ে ড. শফিকুল ইসলাম মাসুদ তাদের প্রতি গভীর সমবেদনা জানান এবং তাৎক্ষণিক কিছু বড় ঘোষণা দেন। তিনি জানান, এই তিন ভাইয়ের স্থায়ী পুনর্বাসনের জন্য তিনি তার ব্যক্তিগত এক মাসের সম্পূর্ণ বেতন ও ভাতা প্রদান করবেন। একই সাথে জরাজীর্ণ ও ভাঙাচোরা বসতবাড়িটি নতুন করে পুনর্নির্মাণ করে দেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি। এছাড়া, পরিবারটির নিয়মিত খাওয়া-দাওয়া ও চিকিৎসা সহায়তার সার্বিক দায়িত্ব নেওয়ারও আশ্বাস দেওয়া হয়।
উপস্থিত স্থানীয় মানুষ ও শুভাকাঙ্ক্ষীরা এই মানবিক উদ্যোগের প্রশংসা করে বলেন, “মানুষ মানুষের জন্য”—এই চিরন্তন বাণীটি আবারও প্রমাণ হলো। বিপদগ্রস্ত ও অসহায় মানুষের পাশে এভাবে দাঁড়ানো প্রকৃত মানবতার নিদর্শন।
(তথ্যসূত্র: আমার জামায়াত শিবির ফেসবুক পেজ)