1. admin@dhupchaya.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগেরহাটের কচুয়ায় জাতীয় যুব দিবস পালিত সনদ ও যুব ঋণের চেক বিতরণ রূপসা কলেজের প্রভাষক দু/র্বৃত্তের গু/লিতে আহত হওয়ায় বিচারের দাবিতে মানববন্ধন প্রধানমন্ত্রী খুলনায় আগমন উপলক্ষে রূপসায় প্রস্তুতি সভায় এমপি হেলাল রূপসায় প্রেস ব্রিফিংএর মাধ্যমে চেয়ারম্যান প্রার্থী ঘোষণা আলহাজ্ব মো. মহিউদ্দিন শেখের অবশেষে ধরা পড়লেন দক্ষিণের ‘মা/দক সম্রাজ্ঞী’ চম্পা, আমতলীতে স্বস্তির হাওয়া বাগেরহাটে বাংলালিংক কর্মীকে কু/পিয়ে লক্ষাধিক টাকা ছিন/তাই আমতলীতে মা/দক ব্যবসায়ী, সহযোগী ও পৃষ্ঠপোষকতাকারীকে গ্রে/ফতার ফাউন্ডেশনের ৯৫তম বোর্ড সভার দিকে তাকিয়ে ৭৪৫ কর্মী: চাকরি স্থায়ীকরণ ও বকেয়া সুবিধার দাবি সাপাহারে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত খুলনা বিভাগে ডেঙ্গু ও হামে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৫০

রায়গঞ্জে প্রতিবন্ধী শিক্ষার্থীকে ধ/র্ষ/ণ: মাস পেরিয়েও অধরা আ/সা/মি, ফাঁ/সির দাবিতে উত্তাল উপজেলা চত্বর

ধুপছায়া ডেস্ক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
  • ১১৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জের রায়গঞ্জে এক মানসিক প্রতিবন্ধী স্কুলছাত্রীকে ধর্ষ/ণের ঘটনায় অভিযুক্ত যুবকের দ্রুত গ্রেফ/তার ও সর্বোচ্চ শা/স্তির দাবিতে ফুঁসে উঠেছে স্থানীয় জনতা। অপ/রাধীকে আইনের আওতায় আনার দাবিতে উপজেলা চত্বরে বিশাল মানববন্ধন ও বিক্ষোভ মিছিল কর্মসূচি পালিত হয়েছে।
​গত মঙ্গলবার (২ জুন) সকাল ১১টার দিকে রায়গঞ্জ উপজেলাবাসী এবং ধানগড়া ইউনিয়ন ভূমিহীন সংগঠনের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে এই মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধন শেষে বিক্ষুব্ধ জনতা শহরের প্রধান প্রধান সড়কে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলে অংশগ্রহণকারীরা অভিযুক্তের ফাঁ/সির দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
​মানববন্ধনে অংশ নিয়ে ভুক্তভোগী শিশুর বাবা মো. আব্দুল আওয়াল ক্ষোভ ও কান্নাজড়িত কণ্ঠে বলেন, “গত ২৬ এপ্রিল আমার মেয়ে স্কুলে যাওয়ার পথে পূর্ব লক্ষীকোলা গ্রামের বেল্লাল হোসেনের ছেলে শান্ত (২৫) তাকে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষ/ণ করে। এই ঘটনার পর থেকে অসুস্থ মেয়ের চিকিৎসা করাতে গিয়ে আমরা আজ অর্থনৈতিকভাবে পুরোপুরি নিঃস্ব। ঘটনার এক মাসেরও বেশি সময় পার হয়ে গেলেও পুলিশ এখনো অভিযুক্ত শান্তকে গ্রেফ/তার করতে পারেনি। উল্টো আমাদের ওপর নানাভাবে আপসের চাপ সৃষ্টি করা হচ্ছে।” তিনি কোনো ধরনের আপস না করে প্রশাসনের কাছে ঘটনার সুষ্ঠু বিচার ও আসা/মির দৃষ্টান্ত/মূলক শা/স্তি দাবি করেন।
​মানববন্ধনে অন্যান্য বক্তারা বলেন, বিচার চাওয়ায় উল্টো ভুক্তভোগী পরিবারকে হুম/কি ও চাপের মুখে রাখা হচ্ছে, যা অত্যন্ত উদ্বেগজনক। এমন জঘন্য অপ/রাধের ক্ষেত্রে কোনো আপসের সুযোগ নেই। তারা অবিলম্বে অপ/রাধীকে গ্রেফ/তার, সুষ্ঠু তদন্ত এবং ভুক্তভোগী পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানান।
​উক্ত প্রতিবাদ কর্মসূচিতে ভুক্তভোগীর পরিবারের সদস্য ছাড়াও বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবী সংগঠনের নেতা মো. শরিফুল ইসলাম, জলবায়ু ও পরিবেশকর্মী ফয়সাল বিশ্বাস, রায়গঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মো. ওমর ফারুক খান জুবায়ের, ধানগড়া ইউনিয়ন ভূমিহীন সমিতির সহ-সভাপতি রিনা বেগম এবং পাঙ্গাসী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সালাউদ্দিন হাসিনুরসহ স্থানীয় সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
উপদেষ্টা মন্ডলী-এস এম মনিরুল হাসান বাপ্পি,  প্রকাশক-ডিকে মন্ডল, সম্পাদক ডাঃ খাঁন মোঃ শফিকুল ইসলাম, সহ-সম্পাদক-ডাঃ মোঃ  আনিসুজ্জামান, আইন বিষয়ক সম্পাদক-এ্যাড. মুজাহিদুল ইসলাম,স্বাস্থ্য বিষয়ক সম্পাদক -ডাঃ বিজন বিশ্বাস  রেজিষ্ট্রেশন নং-খুলনা-৪৬৫, অফিস ৩০০/১খানজাহান আলী রোড়, খুলনা। বানিজ্যিক কার্যালয়-রূপসা সদর, খুলনা ০১৮১৯-০১৬৩৪২।© স্বত্ব সংরক্ষিত © ধুপছায়া
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park