
উজ্জ্বল মুন্সি , আমতলী (বরগুনা) প্রতিনিধি: বরগুনার আমতলী থানা পুলিশের বিশেষ অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে ৭৫০ পিচ ইয়াবা সহ মোঃ আমিনুর রহমান নামক মা/দক কারবারিকে গ্রেফ/তার করেছে আমতলী থানা পুলিশ। ২৪শে মে রাত ৯.১৫ মিনিটের সময়ে পৌরসভার এ.কে স্কুল চৌরাস্তার মোড়ে ঢাকা-কুয়াকাটা মহাসড়কে গোপন সংবাদের ভিত্তিতে এসআই মোহাম্মদ ওয়ালীউল্লাহ্ এর নেতৃত্বে অভিযান পরিচালনা করে মোঃ আমিনুর (২৯) কে গ্রেফ/তার করা হয়। গ্রেফ/তারকৃত আমিনুর উপজেলার দক্ষিণ পশ্চিম আমতলী গ্রামের মোঃ মোতাহার হাওলাদারের ছেলে। আমিনুলের দেহ তল্লাশি করে ৭৫০ (সাতশত পঁঞ্চাশ) পিস ইয়া/বা সহ আট/ক করা হয়। এ বিষয়ে আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, আসমীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য উদ্ধারকৃত ইয়া/বার জব্দ তালিকা প্রস্তুত পূর্বক আসা/মীকে পুলিশ হেফাজতে গ্রহণ করিয়া নিয়মিত মাম/লা দায়ের প্রক্রিয়া চলছে।