1. admin@dhupchaya.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগেরহাটের কচুয়ায় জাতীয় যুব দিবস পালিত সনদ ও যুব ঋণের চেক বিতরণ রূপসা কলেজের প্রভাষক দু/র্বৃত্তের গু/লিতে আহত হওয়ায় বিচারের দাবিতে মানববন্ধন প্রধানমন্ত্রী খুলনায় আগমন উপলক্ষে রূপসায় প্রস্তুতি সভায় এমপি হেলাল রূপসায় প্রেস ব্রিফিংএর মাধ্যমে চেয়ারম্যান প্রার্থী ঘোষণা আলহাজ্ব মো. মহিউদ্দিন শেখের অবশেষে ধরা পড়লেন দক্ষিণের ‘মা/দক সম্রাজ্ঞী’ চম্পা, আমতলীতে স্বস্তির হাওয়া বাগেরহাটে বাংলালিংক কর্মীকে কু/পিয়ে লক্ষাধিক টাকা ছিন/তাই আমতলীতে মা/দক ব্যবসায়ী, সহযোগী ও পৃষ্ঠপোষকতাকারীকে গ্রে/ফতার ফাউন্ডেশনের ৯৫তম বোর্ড সভার দিকে তাকিয়ে ৭৪৫ কর্মী: চাকরি স্থায়ীকরণ ও বকেয়া সুবিধার দাবি সাপাহারে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত খুলনা বিভাগে ডেঙ্গু ও হামে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৫০

রূপসায় ১৬ দলীয় দড়াটানা প্রতিযোগিতা অনুষ্ঠিত, পুরস্কার বিতরণ করলেন আতাউর রহমান রনু

ধুপছায়া ডেস্ক:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২২ মে, ২০২৬
  • ১৫২ বার এই সংবাদটি পড়া হয়েছে

​রূপসা (খুলনা) প্রতিনিধি:
খুলনার রূপসায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হলো ‘দূর্জনীমহল একতা যুব সংঘ’ আয়োজিত ১৬ দলীয় ঐতিহ্যবাহী দড়াটানা প্রতিযোগিতা। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই প্রতিযোগিতার ফাইনাল খেলা শেষে বিজয়ীদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও রূপসা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আতাউর রহমান রনু।
​খেলা শেষে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন একতা যুব সংঘের সভাপতি অ্যাডভোকেট মনজিল।
​অনুষ্ঠানে বিশেষ অতিথি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মধ্যে আরও উপস্থিত ছিলেন:সেখ আবু সাইদ, আহ্বায়ক, ১ নং আইচগাতী ইউনিয়ন বিএনপি।ঠান্ডু মীর, বিশিষ্ট সমাজসেবক।সিরাজুল ইসলাম, বিশিষ্ট সমাজসেবক।
​রয়েল, সদস্য, খুলনা জেলা স্বেচ্ছাসেবক দল।
​এছাড়াও আবু তাহের মাতব্বর, মাসুদুর রহমান, তারেকসহ স্থানীয় এলাকার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও বিপুল সংখ্যক ক্রীড়ামোদী দর্শক এ সময় উপস্থিত ছিলেন।
​প্রধান অতিথির বক্তব্যে মোঃ আতাউর রহমান রনু বলেন, যুবসমাজকে মাদ/কমুক্ত রাখতে এবং গ্রামীণ ঐতিহ্যকে টিকিয়ে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। এ ধরনের আয়োজন তরুণদের মাঝে ঐক্য ও সম্প্রীতি বজায় রাখতে দারুণ ভূমিকা পালন করে। উৎসবমুখর পরিবেশে খেলাটি উপভোগ করতে মাঠজুড়ে দর্শকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
উপদেষ্টা মন্ডলী-এস এম মনিরুল হাসান বাপ্পি,  প্রকাশক-ডিকে মন্ডল, সম্পাদক ডাঃ খাঁন মোঃ শফিকুল ইসলাম, সহ-সম্পাদক-ডাঃ মোঃ  আনিসুজ্জামান, আইন বিষয়ক সম্পাদক-এ্যাড. মুজাহিদুল ইসলাম,স্বাস্থ্য বিষয়ক সম্পাদক -ডাঃ বিজন বিশ্বাস  রেজিষ্ট্রেশন নং-খুলনা-৪৬৫, অফিস ৩০০/১খানজাহান আলী রোড়, খুলনা। বানিজ্যিক কার্যালয়-রূপসা সদর, খুলনা ০১৮১৯-০১৬৩৪২।© স্বত্ব সংরক্ষিত © ধুপছায়া
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park