
প্রেস বিজ্ঞপ্তি
দেশের সুবিধাবঞ্চিত ও প্রতিবন্ধী শিশুদের শিক্ষা ও জীবনমান উন্নয়নে নিয়োজিত শিক্ষকদের অধিকার আদায় এবং পেশাগত মানোন্নয়নের লক্ষ্যে ‘এমপিওভুক্ত প্রতিবন্ধী বিদ্যালয় শিক্ষক-কর্মচারী সোসাইটি’র ১১ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
আজ রবিবার (১০ মে, ২০২৬) জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত সচিব) জনাব মো. তরিকুল আলম মহোদয়ের সাথে এক বিশেষ আলোচনা সভার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই সংগঠনের ঘোষণা দেওয়া হয়।
নবগঠিত এই কমিটিতে মোসাম্মৎ তাহমিনা পারভীন — সভাপতি,মো: আবুল শাহনেওয়াজ — সিনিয়র সহ-সভাপতি,মোহাম্মদ জাকারিয়া — সহ-সভাপতি,মো: মুনির হোসেন — সাধারণ সম্পাদক,আফরোজা খানম — যুগ্ম সাধারণ সম্পাদক,মো: গোলাম সরোয়ার — কোষাধ্যক্ষ,মো: মোস্তাফিজুর রহমান — সাংগঠনিক সম্পাদক,ফাতেমা ফারহানা ইয়াসমিন — ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক,এ.এস.এম হাছিনুর রহমান — প্রচার ও প্রকাশনা সম্পাদক,মোছা: হালিমা বেগম — নির্বাহী সদস্য- ১,মোছা: আজমেরী হোসেন — নির্বাহী সদস্য- ২
সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য
সংগঠনটি মূলত চারটি প্রধান লক্ষ্য নিয়ে তাদের কার্যক্রম শুরু করেছে:
১. এমপিওভুক্ত প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা সংক্রান্ত জটিলতা নিরসন।
২. বিশেষায়িত শিক্ষার মানোন্নয়নে সেমিনার ও উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা করা।
৩. সাধারণ শিক্ষা প্রতিষ্ঠানের তুলনায় বিদ্যমান প্রশাসনিক ও কাঠামো গত বৈষম্য দূর করা।
৪. সারা বাংলাদেশের সকল এমপিওভুক্ত প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের একটি একক প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধ করা।
নবগঠিত কমিটির সভাপতি মোসাম্মৎ তাহমিনা পারভীন তার বক্তব্যে বলেন, “আমরা সমাজের সবচেয়ে অবহেলিত ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে কাজ করি। অথচ আমাদের শিক্ষক-কর্মচারীদের সুযোগ-সুবিধার বিষয়টি প্রায়ই অবহেলিত থেকে যায়। দীর্ঘদিনের পেশাগত জটিলতা নিরসন এবং ন্যায্য দাবিগুলো আদায়ের লক্ষ্যেই এই সোসাইটি গঠন করা হয়েছে।”
অনুষ্ঠান শেষে জানানো হয়, খুব দ্রুত সময়ের মধ্যে কার্যনির্বাহী কমিটি সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোতে সোসাইটির পক্ষ থেকে স্মারকলিপি প্রদান করবে।