1. admin@dhupchaya.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগেরহাটের কচুয়ায় জাতীয় যুব দিবস পালিত সনদ ও যুব ঋণের চেক বিতরণ রূপসা কলেজের প্রভাষক দু/র্বৃত্তের গু/লিতে আহত হওয়ায় বিচারের দাবিতে মানববন্ধন প্রধানমন্ত্রী খুলনায় আগমন উপলক্ষে রূপসায় প্রস্তুতি সভায় এমপি হেলাল রূপসায় প্রেস ব্রিফিংএর মাধ্যমে চেয়ারম্যান প্রার্থী ঘোষণা আলহাজ্ব মো. মহিউদ্দিন শেখের অবশেষে ধরা পড়লেন দক্ষিণের ‘মা/দক সম্রাজ্ঞী’ চম্পা, আমতলীতে স্বস্তির হাওয়া বাগেরহাটে বাংলালিংক কর্মীকে কু/পিয়ে লক্ষাধিক টাকা ছিন/তাই আমতলীতে মা/দক ব্যবসায়ী, সহযোগী ও পৃষ্ঠপোষকতাকারীকে গ্রে/ফতার ফাউন্ডেশনের ৯৫তম বোর্ড সভার দিকে তাকিয়ে ৭৪৫ কর্মী: চাকরি স্থায়ীকরণ ও বকেয়া সুবিধার দাবি সাপাহারে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত খুলনা বিভাগে ডেঙ্গু ও হামে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৫০

​খুলনা জেলা প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল: রূপসা বনাম ফুলতলার রোমাঞ্চকর ম্যাচ উপভোগ করলেন আতাউর রহমান রনু

ধুপছায়া ডেস্ক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ মে, ২০২৬
  • ৫৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

​নিজস্ব প্রতিবেদক, খুলনা: খুলনা পোর্ট স্কুল মাঠে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়েছে খুলনা জেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট। টুর্নামেন্টের অন্যতম আকর্ষণীয় ম্যাচে আজ বালক ও বালিকা উভয় বিভাগে মুখোমুখি হয় রূপসা উপজেলা এবং ফুলতলা উপজেলা দল।
​মাঠে উপস্থিত থেকে খুদে ফুটবলারদের এই লড়াই এবং নৈপুণ্য উপভোগ করেন রূপসা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও বিশিষ্ট সমাজসেবক মোঃ আতাউর রহমান রনু।
​খেলা চলাকালীন মাঠের চারদিকে দর্শকদের ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। বিশেষ করে বালিকা ও বালক দলের সদস্যদের চমৎকার ফুটবল শৈলী উপস্থিত সবাইকে মুগ্ধ করে। খেলা শেষে আতাউর রহমান রনু খেলোয়াড়দের সাথে কুশল বিনিময় করেন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
​এ সময় তিনি বলেন, “লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আজকের এই খুদে ফুটবলাররাই আগামী দিনে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের মুখ উজ্জ্বল করবে। তাদের সঠিক দিকনির্দেশনা ও উৎসাহ প্রদান করা আমাদের সকলের দায়িত্ব।”
​অনুষ্ঠানে শিক্ষা কর্মকর্তা, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
উপদেষ্টা মন্ডলী-এস এম মনিরুল হাসান বাপ্পি,  প্রকাশক-ডিকে মন্ডল, সম্পাদক ডাঃ খাঁন মোঃ শফিকুল ইসলাম, সহ-সম্পাদক-ডাঃ মোঃ  আনিসুজ্জামান, আইন বিষয়ক সম্পাদক-এ্যাড. মুজাহিদুল ইসলাম,স্বাস্থ্য বিষয়ক সম্পাদক -ডাঃ বিজন বিশ্বাস  রেজিষ্ট্রেশন নং-খুলনা-৪৬৫, অফিস ৩০০/১খানজাহান আলী রোড়, খুলনা। বানিজ্যিক কার্যালয়-রূপসা সদর, খুলনা ০১৮১৯-০১৬৩৪২।© স্বত্ব সংরক্ষিত © ধুপছায়া
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park