
নিজস্ব প্রতিবেদক
আজ ভয়াল ২৫ মার্চ, জাতীয় গণ/হ/ত্যা দিবস। ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনী ‘অপারেশন সার্চলাইট’-এর নামে নির/স্ত্র ও ঘুমন্ত বাঙালিদের ওপর বর্বরোচিত হা/ম/লা চালায়। রাজধানী ঢাকাসহ সারা দেশে ছাত্র, শিক্ষক, বুদ্ধিজীবী এবং সাধারণ মানুষের ওপর নির্বিচারে হ/ত্যা/যজ্ঞ চালিয়ে ইতিহাসের এক কলঙ্কিত অধ্যায় রচনা করে দখলদার বাহিনী।
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী:
দিবসটি উপলক্ষে পৃথক বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। রাষ্ট্রপতি তার বাণীতে মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন। প্রধানমন্ত্রী তারেক রহমান তার বাণীতে ২৫ মার্চের সেই সুপরিকল্পিত হ/ত্যা/যজ্ঞের কথা স্মরণ করেন এবং তৎকালীন রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে গবেষণার গুরুত্ব তুলে ধরেন।
যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে দিবসটি পালনে দেশজুড়ে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে:
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে আলোচনা সভা ও স্মৃতিচারণ অনুষ্ঠান।
দেশের সিটি করপোরেশন ও পৌরসভাগুলোতে গণহ/ত্যার দুর্লভ আলোকচিত্র ও প্রামাণ্যচিত্র প্রদর্শন।
নিহ/তদের আত্মার মাগফিরাত কামনায় বাদ জোহর দেশের সকল মসজিদে মোনাজাত এবং অন্যান্য উপাসনালয়ে বিশেষ প্রার্থনা।
বাঙালি জাতির ইতিহাসে এই দিনটি চিরকাল চরম শোক ও অন্যায়ের বিরু/দ্ধে প্রতিরোধের প্রতীক হিসেবে অম্লান থাকবে।