
নিজস্ব প্রতিবেদক-ধুপছায়া
দেশের বিভিন্ন স্থানে গত ১৮ ঘণ্টায় পৃথক সড়ক ও রেল দুর্ঘ/টনায় অন্তত ২৩ জন নি/হ/ত হওয়ার ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিশেষ করে কুমিল্লার রেল ক্রসিংয়ে ট্রেন-বাস সং/ঘর্ষে ১২ জন এবং হবিগঞ্জের মাধবপুরে পিকআপ ভ্যান দু/র্ঘটনায় ৪ জনের মৃ/ত্যুতে তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
রোববার (২২ মার্চ) এক বিবৃতিতে প্রধানমন্ত্রী এই দুর্ঘ/টনাগুলোকে ‘অত্যন্ত বেদনাদায়ক ও উদ্বেগজনক’ হিসেবে অভিহিত করেন। শোকবার্তায় তিনি বলেন দুর্ঘ/টনার নেপথ্য কারণ খুঁজে বের করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও প্রশাসনকে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে।
নিহ/তদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান এবং আহতদের সুচিকিৎসা নিশ্চিত করার জন্য কর্মকর্তাদের নির্দেশ দেন তিনি। দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরু দ্ধে দৃ/ষ্টান্তমূলক আইনি ব্যবস্থা নেওয়ার হুঁ/শিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী।
শনিবার রাতে কুমিল্লার রেল ক্রসিংয়ে মেইল ট্রেনের সঙ্গে যাত্রীবাহী বাসের সং/ঘর্ষে ১২ জন প্রাণ হারান। অন্যদিকে, রোববার সকালে হবিগঞ্জের মাধবপুরে একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়লে আরও ৪ জন নি/হত হন। এছাড়াও দেশের অন্যান্য স্থানে আরও বেশ কিছু প্রাণহানির খবর পাওয়া গেছে।
কুমিল্লার দু/র্ঘটনার কারণ অনুসন্ধানে ইতোমধ্যে তিনটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং আগামী ৭২ ঘণ্টার মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে পরিবহন খাতের দুর্বলতাগুলো চিহ্নিত করে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশনা দিয়েছেন সরকার প্রধান।