1. admin@dhupchaya.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগেরহাটের কচুয়ায় জাতীয় যুব দিবস পালিত সনদ ও যুব ঋণের চেক বিতরণ রূপসা কলেজের প্রভাষক দু/র্বৃত্তের গু/লিতে আহত হওয়ায় বিচারের দাবিতে মানববন্ধন প্রধানমন্ত্রী খুলনায় আগমন উপলক্ষে রূপসায় প্রস্তুতি সভায় এমপি হেলাল রূপসায় প্রেস ব্রিফিংএর মাধ্যমে চেয়ারম্যান প্রার্থী ঘোষণা আলহাজ্ব মো. মহিউদ্দিন শেখের অবশেষে ধরা পড়লেন দক্ষিণের ‘মা/দক সম্রাজ্ঞী’ চম্পা, আমতলীতে স্বস্তির হাওয়া বাগেরহাটে বাংলালিংক কর্মীকে কু/পিয়ে লক্ষাধিক টাকা ছিন/তাই আমতলীতে মা/দক ব্যবসায়ী, সহযোগী ও পৃষ্ঠপোষকতাকারীকে গ্রে/ফতার ফাউন্ডেশনের ৯৫তম বোর্ড সভার দিকে তাকিয়ে ৭৪৫ কর্মী: চাকরি স্থায়ীকরণ ও বকেয়া সুবিধার দাবি সাপাহারে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত খুলনা বিভাগে ডেঙ্গু ও হামে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৫০

সাতলায় পারিবারিক কলহের জেরে নিজ ঘরে আ/গুন: মাদ/কাসক্ত যুবক গ্রেফ/তার

ধুপছায়া ডেস্ক:
  • প্রকাশের সময় : সোমবার, ২৫ মে, ২০২৬
  • ১০৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

​আলতাফ হোসেন অনিক:
বরিশালের উজিরপুরে পারিবারিক বিরোধের জেরে নিজের বসতঘরে অগ্নি/সংযোগের অভিযোগে তামিম হাওলাদার (২০) নামে এক মাদ/কাসক্ত যুব/ককে গ্রেফ/তার করেছে পুলিশ। স্থানীয় জনতা তাকে আ/টকে রেখে পুলিশে সোপর্দ করার পর, আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার দক্ষিণ সাতলা গ্রামে।
​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৪ মে রবিবার সকালে দক্ষিণ সাতলা গ্রামের মৃ/ত আব্দুল জলিল হাওলাদারের ছেলে তামিম হাওলাদার পারিবারিক কলহের জেরে নিজের বসতঘরে আগু/ন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। মুহূর্তের মধ্যে আগু/নে পুরো ঘরটি পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে ক্ষতিগ্রস্ত পরিবারটি।
​ঘটনার পর ওইদিন রাত সাড়ে ৯টার দিকে তামিম পুনরায় এলাকায় ফিরে এলে স্থানীয় বাসিন্দারা তাকে আট/কে রেখে উজিরপুর মডেল থানা পুলিশে খবর দিয়ে তাদের হাতে তুলে দেন। এই ঘটনায় তামিমের বড় বোন সুলতানা বেগম বাদী হয়ে উজিরপুর মডেল থানায় একটি মা/মলা দায়ের করেন। সেই মাম/লার প্রেক্ষিতেই পুলিশ তাকে গ্রেফ/তার দেখায়।
​পারিবারিক সূত্রে জানা যায়, বাবার মৃ/ত্যুর পর দুই ভাই ও দুই বোনকে নিয়ে চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটছিল পরিবারটির। তামিমের বড় ভাই নাঈম হাওলাদার প্রবাসী হওয়ায় বাড়িতে মা ও তামিমই বসবাস করতেন। কিন্তু অভিভাবকহীনতার সুযোগে তামিম মারাত্মকভাবে মাদ/কাসক্ত হয়ে পড়ে। মা/দকের টাকার জন্য সে প্রায়ই বাড়িতে ভাঙচুর ও অশান্তি সৃষ্টি করতো।
​স্বজনরা জানান, তামিমকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার জন্য চারবার মা/দক নিরাময় কেন্দ্রে (রিহ্যাব) ভর্তি করা হয়েছিল। কিন্তু প্রতিবারই সে ফিরে এসে আবার মাদ/কের মর/ণনে/শায় জড়িয়ে পড়ে। সর্বশেষ নে/শার টাকার জন্য পারিবারিক কলহের জেরে সে নিজের ঘরেই এই ভ/য়াবহ অগ্নি/সংযোগের ঘটনা ঘটায়।
​উজিরপুর মডেল থানার এসআই তারেক আজিজ জানান, বসতঘরে আ/গুন দেওয়ার ঘটনায় জড়িত প্রধান আ/সামি তামিম হাওলাদারকে যথাযথ প্রক্রিয়ায় গ্রেফ/তার করা হয়েছে।
​এ বিষয়ে উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রকিবুল ইসলাম জানান, অগ্নি/সংযোগের ঘটনায় মাম/লা দায়েরের পর আসা/মি তামিম হাওলাদারকে গ্রেফ/তার করা হয়েছে এবং বিজ্ঞ আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
উপদেষ্টা মন্ডলী-এস এম মনিরুল হাসান বাপ্পি,  প্রকাশক-ডিকে মন্ডল, সম্পাদক ডাঃ খাঁন মোঃ শফিকুল ইসলাম, সহ-সম্পাদক-ডাঃ মোঃ  আনিসুজ্জামান, আইন বিষয়ক সম্পাদক-এ্যাড. মুজাহিদুল ইসলাম,স্বাস্থ্য বিষয়ক সম্পাদক -ডাঃ বিজন বিশ্বাস  রেজিষ্ট্রেশন নং-খুলনা-৪৬৫, অফিস ৩০০/১খানজাহান আলী রোড়, খুলনা। বানিজ্যিক কার্যালয়-রূপসা সদর, খুলনা ০১৮১৯-০১৬৩৪২।© স্বত্ব সংরক্ষিত © ধুপছায়া
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park