1. admin@dhupchaya.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগেরহাটের কচুয়ায় জাতীয় যুব দিবস পালিত সনদ ও যুব ঋণের চেক বিতরণ রূপসা কলেজের প্রভাষক দু/র্বৃত্তের গু/লিতে আহত হওয়ায় বিচারের দাবিতে মানববন্ধন প্রধানমন্ত্রী খুলনায় আগমন উপলক্ষে রূপসায় প্রস্তুতি সভায় এমপি হেলাল রূপসায় প্রেস ব্রিফিংএর মাধ্যমে চেয়ারম্যান প্রার্থী ঘোষণা আলহাজ্ব মো. মহিউদ্দিন শেখের অবশেষে ধরা পড়লেন দক্ষিণের ‘মা/দক সম্রাজ্ঞী’ চম্পা, আমতলীতে স্বস্তির হাওয়া বাগেরহাটে বাংলালিংক কর্মীকে কু/পিয়ে লক্ষাধিক টাকা ছিন/তাই আমতলীতে মা/দক ব্যবসায়ী, সহযোগী ও পৃষ্ঠপোষকতাকারীকে গ্রে/ফতার ফাউন্ডেশনের ৯৫তম বোর্ড সভার দিকে তাকিয়ে ৭৪৫ কর্মী: চাকরি স্থায়ীকরণ ও বকেয়া সুবিধার দাবি সাপাহারে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত খুলনা বিভাগে ডেঙ্গু ও হামে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৫০

​সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা বাতিল: সংসদে বিল পাস

ধুপছায়া ডেস্ক:
  • প্রকাশের সময় : সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬
  • ৪২ বার এই সংবাদটি পড়া হয়েছে

রাসেল মিয়া- ঢাকা প্রতিনিধি
​অবশেষে জাতীয় সংসদের সদস্যদের জন্য বিদ্যমান শুল্কমুক্ত গাড়ি আমদানির বিশেষ সুবিধা বাতিল করা হয়েছে। রোববার (২৬ এপ্রিল) জাতীয় সংসদে ‘দি মেম্বারস অব পার্লামেন্ট (রেমুনারেশন অ্যান্ড অলাউন্সেস অ্যামেন্ডমেন্ট) বিল, ২০২৬’ উত্থাপন করা হলে তা কণ্ঠভোটে পাস হয়। বিলটি উত্থাপন করেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
​এই বিল পাসের মাধ্যমে ১৯৭৩ সালের সংশ্লিষ্ট আদেশের ‘আর্টিকেল থ্রি-সি’ বিলুপ্ত হলো, যার মাধ্যমে এতদিন সংসদ সদস্যরা শুল্কমুক্ত গাড়ি আমদানির আইনি অধিকার ভোগ করতেন।
বিলটি উত্থাপনের সময় আইনমন্ত্রী বলেন, “জনগণের প্রতিনিধি হিসেবে নির্বাচিত হওয়ার পর শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা গ্রহণ করা নির্বাচনী প্রতিশ্রুতির সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ। এছাড়া এটি সাধারণ করদাতাদের সঙ্গে এক ধরনের বৈষম্য তৈরি করে। রাষ্ট্রীয় ব্যয় সংকোচন, স্বচ্ছতা বৃদ্ধি এবং নাগরিকদের সঙ্গে সাম্য প্রতিষ্ঠার লক্ষ্যে সংসদ নেতার দূরদর্শী দৃষ্টিভঙ্গিতেই এই সংশোধনী আনা হয়েছে।” বর্তমান অর্থনৈতিক প্রেক্ষাপটে এই সুবিধাটি পুনর্বিবেচনা করা অত্যন্ত জরুরি ছিল বলেও তিনি উল্লেখ করেন।
বিলটি উত্থাপনের উদ্যোগকে স্বাগত জানিয়ে বিরোধীদলীয় সংসদ সদস্য নাজিবুর রহমান বলেন, “শুল্কমুক্ত গাড়ি নেওয়ার এমন প্রথা সম্ভবত বাংলাদেশ ছাড়া বিশ্বের আর কোথাও নেই।” তিনি জানান, তার দল আগেই ঘোষণা দিয়েছিল যে তারা কোনো ধরনের শুল্কমুক্ত গাড়ি বা প্লট সুবিধা গ্রহণ করবে না। বিলটির প্রেক্ষাপটে বিরোধী দলীয় নেতার ভূমিকার প্রতি সম্মান প্রদর্শনের দাবি জানালে আইনমন্ত্রী জানান, সরকারি বিল হিসেবে এটি সংসদ নেতার দৃষ্টিভঙ্গি অনুযায়ী প্রস্তুত হলেও বিরোধী দলীয় নেতার অবদানের প্রতি সরকারের পূর্ণ সম্মান রয়েছে।
বিলটির ওপর কোনো সংশোধনী না থাকায় তা দ্রুততার সঙ্গে দফা অনুযায়ী কণ্ঠভোটে দেওয়া হয় এবং উপস্থিত সদস্যদের বিপুল সমর্থনে বিলটি পাস হয়। এর মাধ্যমে সংসদ সদস্যরা কয়েক দশক ধরে ভোগ করা একটি বড় আর্থিক সুবিধার অবসান ঘটল।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
উপদেষ্টা মন্ডলী-এস এম মনিরুল হাসান বাপ্পি,  প্রকাশক-ডিকে মন্ডল, সম্পাদক ডাঃ খাঁন মোঃ শফিকুল ইসলাম, সহ-সম্পাদক-ডাঃ মোঃ  আনিসুজ্জামান, আইন বিষয়ক সম্পাদক-এ্যাড. মুজাহিদুল ইসলাম,স্বাস্থ্য বিষয়ক সম্পাদক -ডাঃ বিজন বিশ্বাস  রেজিষ্ট্রেশন নং-খুলনা-৪৬৫, অফিস ৩০০/১খানজাহান আলী রোড়, খুলনা। বানিজ্যিক কার্যালয়-রূপসা সদর, খুলনা ০১৮১৯-০১৬৩৪২।© স্বত্ব সংরক্ষিত © ধুপছায়া
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park