
প্রেস বিজ্ঞপ্তি
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংরক্ষিত মহিলা আসনে দলের মনোনয়ন ফরম জমা দানকারী প্রার্থীদের সাক্ষাৎকারের সময়সূচী ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। আগামী ১৭ ও ১৮ এপ্রিল গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিভাগ অনুযায়ী দুই দিনে এই সাক্ষাৎকার গ্রহণ করা হবে:
সাক্ষাৎকারের সময়সূচী:
১৭ এপ্রিল ২০২৬ (শুক্রবার), বেলা ৩:০০ টা:
রাজশাহী বিভাগ, রংপুর বিভাগ, খুলনা বিভাগ, বরিশাল বিভাগ ও ফরিদপুর বিভাগ।
১৮ এপ্রিল ২০২৬ (শনিবার), বেলা ৩:০০ টা:
ঢাকা বিভাগ, চট্টগ্রাম বিভাগ, কুমিল্লা বিভাগ, সিলেট বিভাগ ও ময়মনসিংহ বিভাগ।
নির্ধারিত তারিখ ও সময়ে সংশ্লিষ্ট বিভাগের প্রার্থীদের গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।