
রূপসা (খুলনা) প্রতিনিধি:
খুলনার রূপসায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হলো ‘দূর্জনীমহল একতা যুব সংঘ’ আয়োজিত ১৬ দলীয় ঐতিহ্যবাহী দড়াটানা প্রতিযোগিতা। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই প্রতিযোগিতার ফাইনাল খেলা শেষে বিজয়ীদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও রূপসা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আতাউর রহমান রনু।
খেলা শেষে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন একতা যুব সংঘের সভাপতি অ্যাডভোকেট মনজিল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মধ্যে আরও উপস্থিত ছিলেন:সেখ আবু সাইদ, আহ্বায়ক, ১ নং আইচগাতী ইউনিয়ন বিএনপি।ঠান্ডু মীর, বিশিষ্ট সমাজসেবক।সিরাজুল ইসলাম, বিশিষ্ট সমাজসেবক।
রয়েল, সদস্য, খুলনা জেলা স্বেচ্ছাসেবক দল।
এছাড়াও আবু তাহের মাতব্বর, মাসুদুর রহমান, তারেকসহ স্থানীয় এলাকার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও বিপুল সংখ্যক ক্রীড়ামোদী দর্শক এ সময় উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে মোঃ আতাউর রহমান রনু বলেন, যুবসমাজকে মাদ/কমুক্ত রাখতে এবং গ্রামীণ ঐতিহ্যকে টিকিয়ে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। এ ধরনের আয়োজন তরুণদের মাঝে ঐক্য ও সম্প্রীতি বজায় রাখতে দারুণ ভূমিকা পালন করে। উৎসবমুখর পরিবেশে খেলাটি উপভোগ করতে মাঠজুড়ে দর্শকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।