1. admin@dhupchaya.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগেরহাটের কচুয়ায় জাতীয় যুব দিবস পালিত সনদ ও যুব ঋণের চেক বিতরণ রূপসা কলেজের প্রভাষক দু/র্বৃত্তের গু/লিতে আহত হওয়ায় বিচারের দাবিতে মানববন্ধন প্রধানমন্ত্রী খুলনায় আগমন উপলক্ষে রূপসায় প্রস্তুতি সভায় এমপি হেলাল রূপসায় প্রেস ব্রিফিংএর মাধ্যমে চেয়ারম্যান প্রার্থী ঘোষণা আলহাজ্ব মো. মহিউদ্দিন শেখের অবশেষে ধরা পড়লেন দক্ষিণের ‘মা/দক সম্রাজ্ঞী’ চম্পা, আমতলীতে স্বস্তির হাওয়া বাগেরহাটে বাংলালিংক কর্মীকে কু/পিয়ে লক্ষাধিক টাকা ছিন/তাই আমতলীতে মা/দক ব্যবসায়ী, সহযোগী ও পৃষ্ঠপোষকতাকারীকে গ্রে/ফতার ফাউন্ডেশনের ৯৫তম বোর্ড সভার দিকে তাকিয়ে ৭৪৫ কর্মী: চাকরি স্থায়ীকরণ ও বকেয়া সুবিধার দাবি সাপাহারে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত খুলনা বিভাগে ডেঙ্গু ও হামে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৫০

রূপসায় এসএসসিতে শীর্ষে কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়

ধুপছায়া ডেস্ক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
  • ৬৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

ধুপছায়া : এসএসসি পরীক্ষায় খুলনার রূপসা উপজেলায় সেরা সাফল্য অর্জন করেছে কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। যশোর শিক্ষা বোর্ডের গড় পাসের হার ৬৬.২৭ শতাংশ হলেও, এ বছর এই প্রতিষ্ঠান থেকে পাসের হার ৮০.২১ শতাংশ; যা বোর্ডের গড় হারের চেয়ে প্রায় ১৪ শতাংশ বেশি। ফল প্রকাশের পর বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দের আমেজ বিরাজ করছে।
​বিদ্যালয় সূত্রে জানা গেছে, এ বছর প্রতিষ্ঠানটি থেকে ৯৬ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে পাস করেছে ৭৭ জন। জিপিএ-৫ পেয়েছে ১৭ জন (সাধারণ শাখায় ১৬ জন এবং ভোকেশনাল শাখায় ১ জন)। এছাড়া জিপিএ-৪ পেয়েছে ৩২ জন, এ-মাইনাস ৮ জন এবং বি গ্রেড পেয়েছে ৫ জন শিক্ষার্থী।
​বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, অঙ্কে আশানুরূপ ফল না পাওয়ায় আরও প্রায় ১০ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন থেকে বঞ্চিত হয়েছে।
​বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ খান আনোয়ার হোসেন বলেন, “এবারের ফলাফল আমাদের জন্য অত্যন্ত আনন্দের ও গর্বের। শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, শিক্ষকদের আন্তরিক পরিশ্রম এবং অভিভাবকদের সহযোগিতায় এ সাফল্য এসেছে। ভবিষ্যতে ফলাফল আরও ভালো করার জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করব।”
​শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক খান মেজবা উদ্দিন সেলিম জানান, ঐতিহ্য ও সুনামের ধারাবাহিকতায় এ বছরের ফলাফল অত্যন্ত সন্তোষজনক। শিক্ষার্থীদের মেধার পাশাপাশি শিক্ষকদের নিরলস প্রচেষ্টা এ সাফল্যের অন্যতম কারণ।
​উচ্ছ্বসিত প্রতিক্রিয়া জানিয়েছেন অভিভাবকরাও। জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী অঙ্কিতা রায়ের মা মিনতি রানী মালাকার বলেন, পারিবারিক নানা প্রতিকূলতার মধ্যেও শিক্ষকদের সহযোগিতা ও বিদ্যালয়ের সুন্দর পরিবেশে অঙ্কিতা এ ফল অর্জন করতে পেরেছে। অপর জিপিএ-৫ অর্জনকারী শিক্ষার্থী তাসনিম সাইবার বাবা জহিরুল হক শারাদ বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ ও শিক্ষকদের আন্তরিকতার জন্য ধন্যবাদ জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
উপদেষ্টা মন্ডলী-এস এম মনিরুল হাসান বাপ্পি,  প্রকাশক-ডিকে মন্ডল, সম্পাদক ডাঃ খাঁন মোঃ শফিকুল ইসলাম, সহ-সম্পাদক-ডাঃ মোঃ  আনিসুজ্জামান, আইন বিষয়ক সম্পাদক-এ্যাড. মুজাহিদুল ইসলাম,স্বাস্থ্য বিষয়ক সম্পাদক -ডাঃ বিজন বিশ্বাস  রেজিষ্ট্রেশন নং-খুলনা-৪৬৫, অফিস ৩০০/১খানজাহান আলী রোড়, খুলনা। বানিজ্যিক কার্যালয়-রূপসা সদর, খুলনা ০১৮১৯-০১৬৩৪২।© স্বত্ব সংরক্ষিত © ধুপছায়া
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park